Shikhar Dhawan: বাংলাদেশে হিন্দু নারীর ওপর অত্যাচার! মর্মাহত শিখর ধবন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন
Bangladesh: ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধবন এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নয়াদিল্লি: বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি উদ্বেগজনক। যেখানে হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার চলছে। হিন্দু নিধনের খবর সামনে আসছে। হামলা চালানো হচ্ছে হিন্দুদের ওপর।
ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধবন এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি এক হিন্দু মহিলাকে গণধর্ষণের খবর সামনে এসেছিল, যে ঘটনার পরে ওই মহিলাকে গাছে বাঁধা হয় এবং তাঁর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় শিখর ধবন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গভীর দুঃখপ্রকাশ করেছেন।
মর্মাহত শিখর ধবন
শিখর ধবন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "বাংলাদেশে এক হিন্দু বিধবার সঙ্গে নিষ্ঠুর ঘটনার কথা পড়ে হৃদয় ভেঙে গেল। কোথাও এবং কারও সঙ্গে এই ধরনের হিংসাত্মক ঘটনা গ্রহণযোগ্য নয়। আমার প্রার্থনা, আক্রান্ত ব্যক্তি সমর্থন এবং ন্যায় পান।"
বাংলাদেশে হিন্দুদের উপর হামলার অনেক নিষ্ঠুর ঘটনা সামনে এসেছে। যে ঘটনায় শিখর ধবন দুঃখ প্রকাশ করেছেন, সেটি এক হিন্দু বিধবার সঙ্গে ঘটেছিল। ২ জন পুরুষ সেই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ, তারপর তাঁকে গাছে বাঁধার পর তাঁর চুল কেটে দেয়। এর মর্মস্পর্শী ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল।
Heartbreaking to read about the brutal assault on a Hindu widow in Bangladesh. Such violence against anyone, anywhere is unacceptable. Prayers for justice and support for the survivor. 🙏
— Shikhar Dhawan (@SDhawan25) January 7, 2026
এই ঘটনাগুলির প্রভাব ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্কের ওপরেও পড়েছে । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় । এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ভারতে পাঠাতে অস্বীকার করে । গত কয়েকদিনে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরানোর দাবিতে বিতর্ক আরও গভীর হয়েছে ।
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। মিনি নিলাম থেকে বাঁহাতি পেসারকে ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কেকেআরকে নির্দেশ দেওয়া হয় মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য । পরিবর্তে অন্য ক্রিকেটার নিতে পারবে কেকেআর । বোর্ডের নির্দেশ পেয়ে শাহরুখের দল জানিয়ে দেয় যে, তারা মুস্তাফিজুরকে ছেড়ে দিচ্ছে ।




















