এক্সপ্লোর

Bangladesh Cricket: পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সোশ্য়াল মিডিয়া পোস্ট বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টার

T20 World Cup 2026: বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজের করা সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে দিয়ে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে।

করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপের বল এখনও গড়ায়নি মাঠে। এরমধ্য়েই পাকিস্তান ক্রিকেট দল যে ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করেছে, তা চারিদিকে শোরগোল তৈরি করে ফেলেছে। এই নিয়ে আইসিসিও ক্ষুব্ধ। পাক দলকে কড়া শাস্তি দেওয়া হতে পারে, এমনটাও শোনা যাচ্ছে। এরমধ্যেই এবার বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজের করা সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে দিয়ে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে।

নিজের সোশ্য়াল মিডিয়ায় আসিফ নজরুল লিখেছেন, ''ধন্যবাদ পাকিস্তান দল ও পাকিস্তান সরকারকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনও রাজনীতি থাকা উচিত নয়। তাঁরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। আমি মনে করি এটা খুবই উপযুক্ত সিদ্ধান্ত।''

শত উস্কানিতেও টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরাতে পারেনি পাকিস্তান। আইসিসি বোর্ড মিটিংয়ে ভোটাভুটিতে জঘন্য হার হজম করতে হয়েছিল। অনেকে ভেবেছিলেন, বাংলাদেশের পাশে দাঁড়াতে টি-২০ বিশ্বকাপ থেকে না সরে দাঁড়ায় পাকিস্তান! তা করেনি পিসিবি। বরং সাত পাঁচ না ভেবে ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখনও আইসিসি-কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান। তবে সত্যিই ভারত ম্যাচ বয়কট করলে?

গ্রুপ থেকেই বিদায় নিতে হতে পারে বাবর আজমদের। তাঁদের কাছে অভিশপ্ত হয়ে উঠতে পারে কলম্বো। কারণ, কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর প্রকৃতির খামখেয়ালিপনায় পাকিস্তানের ম্যাচ ভেস্তে গেলে বদলে যেতে পারে অনেক সমীকরণ। টি-টোয়েন্টি পাকিস্তানের সব ম্যাচই হওয়ার কথা শ্রীলঙ্কায়। গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্য়ে একটি বয়কট করার পথে হাঁটতে পারে পাকিস্তান। বাকি তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কোনও একটি ম্যাচও ভেস্তে গেলে তাদের সুপার এইটে ওঠার স্বপ্ন জোর ধাক্কা খাবে।

কলম্বোর আবহাওয়া বরাবরই খামখেয়ালি। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ সেখানেই। ৭ ফেব্রুয়ারি, টুর্নামেন্টের প্রথম দিনই কলম্বোর সিংহলিজ় স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সেই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৬৪ শতাংশ। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে বৃষ্টি হতে পারে। ম্যাচ কোনওভাবে পণ্ড হলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। ধাক্কা খাবে পাকিস্তানের নেট রান রেটও। যা তাদের সুপার এইটে ওঠার সম্ভাবনা শেষ করে দিতে পারে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

INDW vs AUSW: সাতঘারের জোড়া উইকেট, জেমাইমার অর্ধশতরান, তাও পারথে প্রথম দিনশেষে অজ়িদের বিরুদ্ধে চাপে ভারত
সাতঘারের জোড়া উইকেট, জেমাইমার অর্ধশতরান, তাও পারথে প্রথম দিনশেষে অজ়িদের বিরুদ্ধে চাপে ভারত
IND vs NZ Final: আমদাবাদে ভাগ্য বদল করতে বদলাল হোটেল, টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে বদলে ফেলা হচ্ছে 'হোম' সাজঘরও!
আমদাবাদে ভাগ্য বদল করতে বদলাল হোটেল, টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে বদলে ফেলা হচ্ছে 'হোম' সাজঘরও!
IND vs NZ Final: 'বুমরাও তো মানুষ', বিশ্বকাপ ফাইনালে ভারতের তারকা বোলারের খারাপ দিনের আশায় গ্লেন ফিলিপ্স
'বুমরাও তো মানুষ', বিশ্বকাপ ফাইনালে ভারতের তারকা বোলারের খারাপ দিনের আশায় গ্লেন ফিলিপ্স
IND vs NZ Final: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ম্যাচ, টি-২০ বিশ্বকাপ ফাইনালের দিন কেমন থাকবে আমদাবাদের আবহাওয়া?
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ম্যাচ, টি-২০ বিশ্বকাপ ফাইনালের দিন কেমন থাকবে আমদাবাদের আবহাওয়া?
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: নির্লজ্জ, বেহায়া বিজেপি, তাদের দালাল ECI, SIR নিয়ে আক্রমণ শানিয়ে ধর্নায় মমতা
Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
Indian Railway Rules: টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
টিটি অভদ্রতা করলে আপনি কি করতে পারেন, কোথায় অভিযোগ করবেন ?
JSW Motors New Launch : চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
চমকে দেওয়ার মতো ডিজাইন, ক্রেটার চিন্তা বাড়াবে এই নতুন গাড়ি
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Embed widget