Rohit Sharma And Shubhman Gill: পাকিস্তান দলে রোহিত, শুভমনের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়!
Bangladesh vs Pakistan: সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলে ম্য়াচের মাঝে একবার পাকিস্তানের টেস্ট দলের স্কোয়াডটি দেখানো হচ্ছিল। কিন্তু সেখানে আচমকাই পুরো ভারতীয় দলের স্কোয়াড দেখানো হয়।

মুম্বই: রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমন গিল (Shubhman Gill) পাকিস্তানের হয়ে খেলছেন। হ্যাঁ, ঠিকই পড়েছেন। পাকিস্তানের স্কোয়াডে এই দু'জনের নাম। আর যা দেখেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উদ্বোধনী টেস্ট ম্য়াচ চলছে। আর সেই ম্য়াচেই সম্প্রচারজনিত একটি ভুল, যা সোশ্য়াল মিডিয়া তোলপাড় করে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে রোহিত শর্মা ও শুভমন গিলের নাম। যা দেখেই অবাক হয়ে গিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। সোশ্য়াল মিডিয়ায় সেই ক্লিপ ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্য়েই।
সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলে ম্য়াচের মাঝে একবার পাকিস্তানের টেস্ট দলের স্কোয়াডটি দেখানো হচ্ছিল। কিন্তু সেখানে আচমকাই পুরো ভারতীয় দলের স্কোয়াড দেখানো হয়। রোহিত, গিল শুধু নন। তালিকায় আচমকাই দেখা যায় তিলক বর্মা, রিঙ্কু সিংহ, শিবম দুবেদের নামও। পাকিস্তানি খেলোয়াড়দের বদলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিলের হাই-ডেফিনিশন হেডশট স্ক্রিনে ভেসে ওঠে, যা পাকিস্তান দলের ব্যানারের নিচে স্পষ্টভাবে লেবেল করা ছিল।
Broadcasting Blunder 😯
— Venky (@Cric_Venky) May 9, 2026
Indian Team as Pakistan Test team.
Graphics shown PAK vs BAN 1st Test on Day 2.
Courtesy : Fox Cricket pic.twitter.com/vKXjnB4wha
এরপরই সোশ্য়াল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায়। অনেকেই মজা করে বলেন যে রোহিত ও গিল না কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য দল বদল করেছেন। এর আগেও এশিয় দলগুলোকে নিয়ে ঘটে যাওয়া বিভিন্ন 'অন এয়ার' ভুল দেখা গিয়েছিল।
কিছুদিন আগেই রোহিত শর্মা তাঁর ভক্তের সঙ্গে ছবি তুলতে গিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন। টিমবাসে উঠতে যাচ্ছিলেন রোহিত শর্মা। সেই সময়ই এক মহিলা অনুরাগী দৌড়ে এসে তাঁর সঙ্গে সেলফি তুলতে চান। রাজিও হয়ে যান হিটম্যান। এর আগেও বারবার তাঁকে দেখা গিয়েছে যে ভক্তদের সঙ্গে দিলদরিয়া আচরণ করতে। ওই মহিলার অনুরোধও ফেরাননি তিনি। ছবি তোলার জন্য পোজও দেন। তারপরই ঘটনার ঘনঘটা। ওই মহিলা তখন উচ্ছ্বসিত। যেন বিশ্বাসই করতে পারছেন না যে, তাঁর সঙ্গে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছেন। তারপরই ওই মহিলা আবিষ্কার করেন যে, তাঁর ফোন স্যুইচড অফ হয়ে গিয়েছে। তিনি ছবি নিতে পারেননি। গোটা মুম্বই ইন্ডিয়ান্স দল তখন টিমবাসে ওঠার জন্য তাড়াহুড়ো করছে। রোহিতও তাড়াহুড়ো করছিলেন। তবু তিনি দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। ওই মহিলা রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেন। কারও একটা ফোন চান। কিন্তু সেই সময় কোনও ফোন তিনি পাননি। রোহিত এক খুদের সঙ্গে ছবি তুলে টিমবাসের দিকে পা বাড়াতে যাচ্ছিলেন।



















