এক্সপ্লোর

Bengal Cricket Team: দুরারোগ্য় ব্যাধিতে আক্রান্ত প্রবীণ ক্রিকেটারদের পাশে দাঁড়াতে সিএবি-কে প্রস্তাব, আশায় ময়দান

Eden Gardens: মারণ-রোগের সঙ্গে লড়াই করছেন, বাংলার এরকম ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর জন্য সিএবিকে প্রস্তাব দিলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রণব রায়।

সন্দীপ সরকার, কলকাতা: কেউ ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। কারও আবার পক্ষাঘাতে শরীর পঙ্গু। কেউ ভুগছেন কিডনির দুরারোগ্য ব্যাধিতে।

মারণ-রোগের সঙ্গে লড়াই করছেন, বাংলার (Bengal Cricket Team) এরকম ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর জন্য সিএবিকে প্রস্তাব দিলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার, বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক প্রণব রায়। যিনি কিংবদন্তি পঙ্কজ রায়ের পুত্র।

দিনকয়েক আগেই সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। যে বৈঠকে বেঙ্গল টি-২০ লিগ নিয়ে আলোচনা হয়। ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসাবে সেই বৈঠকে ছিলেন প্রণব রায়। বৈঠকের আলোচ্যসূচিতে না থাকলেও সকলের সম্মতি নিয়ে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাংলার প্রাক্তন ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর জন্য সিএবি-কে অনুরোধ করেন।

বাংলার প্রাক্তন ক্রিকেটার পার্থ সেন ক্যান্সারে আক্রান্ত। বাংলা ক্রিকেটের কিংবদন্তি পলাশ নন্দীও কর্কটরোগের সঙ্গে লড়াই করে ফিরেছেন। সুব্রত পোড়েল কার্যত চলাফেরা করার ক্ষমতা হারিয়েছেন। সাগরময় সেনশর্মাও গুরুতর অসুস্থ ছিলেন।

আরও পড়ুন: মরণ-বাঁচন ম্যাচের আগে বিরাট ধাক্কা কেকেআরের, ছিটকে গেলেন আইপিএলে সবচেয়ে বেশি রান করা তরুণ!

প্রাক্তন ক্রিকেটারদের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড আর্থিক অনুদান দেয়। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে যাঁরা ৯ থেকে ২৩টি ম্যাচ খেলেছেন, এরকম ষাটোর্ধ্ব ক্রিকেটারদের জন্য সিএবি-র দুরকম অনুদান রয়েছে। একটা মাসিক ৭ হাজার টাকা। আর একটা ওষুধ কেনার খরচ হিসাবে মাসিক ৮ হাজার টাকা। তবে চিকিৎসার খরচের টাকা পেতে আবেদন করতে হয় সিএবি-তে।

যদিও মারণ-রোগে আক্রান্তদের ক্ষেত্রে চিকিৎসার খরচ বিপুল। সেই খরচ জোগাতে সকলে সক্ষম নন। হিমশিম খেতে হয় প্রবীণ ক্রিকেটারদের। তাঁদের সাহায্যার্থে পাশে দাঁড়ানোর জন্যই সিএবি-র কাছে আবেদন করেছেন প্রণব রায়।

প্রাণদায়ী ওষুধের আকাশছোঁয়া দাম ও ব্যায়বহুল চিকিৎসার ক্ষেত্রে সিএবি দায়িত্ব নিলে বয়স্ক ক্রিকেটারেরা আশ্বস্ত বোধ করবেন বলেই ধারণা প্রণবের। এবিপি লাইভ বাংলাকে তিনি বললেন, 'একটা সময় ক্যান্সার আক্রান্ত অংশুমান গায়কোয়াড়ের চিকিৎসার সমস্ত দায়ভার নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যে সমস্ত ক্রিকেটারেরা রাজ্যের জন্য, দেশের জন্য রক্ত জল করেছেন, তাঁদের এটুকু প্রাপ্য। তবে সকলের তো আর ক্যান্সার বা মারণ রোগ হচ্ছে না। হয়তো দেখা যাবে সংখ্যাটা এক শতাংশ বা তারও কম। এমন ক্রিকেটারদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব যাতে সিএবি নেয়, সেই প্রস্তাব দিয়েছি। সিএবি-র মেডিক্লেম রয়েছে। তবে মারণ রোগের ক্ষেত্রে সেটা কিছুই নয়। দুরারোগ্য রোগের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব যাতে সিএবি নেয়, সেটাই চাই।'

প্রণব আরও বললেন, 'এরকম ব্যবস্থা থাকলে ক্রিকেটারেরা বয়স্ক, অশক্ত শরীরে মানসিকভাবেও কিছুটা আশ্বস্ত হবেন।' জানা গেল, সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, গুরুত্ব সহকারে বিষয়টি ভেবে দেখবেন। অ্যাপেক্স কাউন্সিলের পরের বৈঠকে এটা নিয়ে আলোচনাও হবে বলে জানা গিয়েছে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bengal Cricket: সুজয় গ্রেফতার হতেই বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুরের ক্রীড়াকর্তা, পাল্টা কী বিবৃতি সিএবির?
সুজয় গ্রেফতার হতেই বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুরের ক্রীড়াকর্তা, পাল্টা কী বিবৃতি সিএবির?
IND vs AFG: একটি টেস্ট ম্যাচ খেলে কত টাকা পান শুভমন গিল-কে এল রাহুলরা? চমকে ওঠার মতো অঙ্ক
একটি টেস্ট ম্যাচ খেলে কত টাকা পান শুভমন গিল-কে এল রাহুলরা? চমকে ওঠার মতো অঙ্ক
Suryakumar on Shreyas: বিশ্বজয়ের পরেই অধিনায়ক পদ থেকে ছাঁটাই, টিম ইন্ডিয়ার নতুন নেতা শ্রেয়স প্রসঙ্গে কী বললেন সূর্য?
বিশ্বজয়ের পরেই অধিনায়ক পদ থেকে ছাঁটাই, টিম ইন্ডিয়ার নতুন নেতা শ্রেয়স প্রসঙ্গে কী বললেন সূর্য?
IND vs AFG Test Live: সুথারের ভেল্কিতে ভারতের বিরুদ্ধে চাপে আফগানিস্তান, দ্বিতীয় দিনশেষে স্কোর ১১৩/৫
সুথারের ভেল্কিতে ভারতের বিরুদ্ধে চাপে আফগানিস্তান, দ্বিতীয় দিনশেষে স্কোর ১১৩/৫
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget