এক্সপ্লোর

Bengal Cricket News: সাফল্যের পরেও উপেক্ষা, বিস্ফোরক পোস্টের পরই সৌরাশিসের মান ভাঙানোর চেষ্টা সৌরভের

Saurasish Lahiri: সাম্প্রতিককালে পুরুষদের ক্রিকেটে বাংলার সবচেয়ে সফল কোচ সৌরাশিস লাহিড়ীকে সিনিয়র, অনূর্ধ্ব ২৩, অনূর্ধ্ব ১৯ কিংবা অনূর্ধ্ব ১৬ - কোনও দলের কোচিং প্যানেলেই নাও রাখা হতে পারে বলে খবর।

সন্দীপ সরকার, কলকাতা: ভাল কাজ করলে প্রোমোশন যে কোনও চাকরির শর্ত বলেই মনে করা হয়। অথচ সেই ভাবনার গোড়ায় কুঠারাঘাত করার চিন্তাভাবনা শুরু হয়েছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-তে!

সাম্প্রতিককালে পুরুষদের ক্রিকেটে বাংলার সবচেয়ে সফল কোচ সৌরাশিস লাহিড়ীকে (Saurasish Lahiri) আসন্ন মরশুমে সিনিয়র, অনূর্ধ্ব ২৩, অনূর্ধ্ব ১৯ কিংবা অনূর্ধ্ব ১৬ - কোনও দলের কোচিং প্যানেলেই নাও রাখা হতে পারে বলে সিএবি সূত্রে খবর। কোন দলের কোচ কে হবেন, তা এখনও চূড়ান্ত নয়। তবে ইন্টারভিউ পর্বের পর প্রাথমিকভাবে একটা তালিকা তৈরি করা হয়েছে। সেখানে সৌরাশিসের নাম নেই বলেই খবর।

যা জানাজানি হতেই ময়দানে বিস্ময়ের বাতাবরণ। যে সৌরাশিস সদ্য বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে কোচ হিসাবে শিবির করে এলেন ভি ভি এস লক্ষ্মণ-ওয়াসিম জাফরদের সঙ্গে, তাঁকে রাজ্য ক্রিকেট সংস্থাতেই উপেক্ষার শিকার হতে হবে, বিশ্বাসই হচ্ছে না অনেকের।

সিএবি-র প্রাথমিক সেই তালিকার খবর সৌরাশিসের কানে পৌঁছয়নি বললে এ-ও বিশ্বাস করতে হয় যে, আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের কোনওদিন যুদ্ধই বাঁধেনি। বার্লিনের প্রাচীর এখনও অটুট। কিংবা, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়নি। সৌরাশিস যে এই উপেক্ষায় কতটা যন্ত্রণাবিদ্ধ, তার আভাস মিলেছে প্রাক্তন অফস্পিনারের সোশ্যাল মিডিয়া পোস্টে। সৌরাশিস লিখেছেন, 'কেউ কেউ আমার নীরবতা আর ধৈর্যকে দুর্বলতা ভেবে ভুল করছেন। তাঁরা ভুলে যাচ্ছেন, সবচেয়ে ভয়ঙ্কর ঝড় ওঠে নিস্তব্ধতা থেকেই। আমি হয়তো শান্ত, কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেলে আমি এমন দাবানলে পরিণত হতে পারি যা সবকিছু ছারখার করে দেওয়ার আগে সতর্ক হওয়ার সুযোগও দেবে না।' যে ক্ষোভকে সঙ্গত বলে মনে করছে সিএবি-রই বড় একটা অংশ।

রেকর্ডবুক বলছে, তিন বছর বাংলার সিনিয়র দলের কোচ ছিলেন সৌরাশিস। তাঁর আমলে একবার রঞ্জি ফাইনাল ও একবার সেমিফাইনালে খেলেছে বাংলা। অনূর্ধ্ব ২৩ দলের কোচ হিসাবে ৩ বছর দায়িত্বে ছিলেন সৌরাশিস। সেই সময় বাংলা ৩টি ফাইনালে খেলে এবং জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। ২ বছর অনূর্ধ্ব ১৯ দলের কোচ থাকাকালীন তাঁর প্রশিক্ষণে বাংলা একবার ফাইনাল ও একবার সেমিফাইনালে খেলে। এছাড়া দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল দলের, অনূর্ধ্ব ১৯ চ্যালেঞ্জার্সে ইন্ডিয়া ডি দলের কোচ ছিলেন সৌরাশিস। কোচ হিসাবে তাঁর ট্র্যাক রেকর্ডও বাংলার বিভিন্ন বয়সভিত্তিক দলের কোচ হওয়ার দৌড়ে যাঁরা রয়েছেন, তাঁদের চেয়ে ভাল।

অথচ আসন্ন মরশুমে বাংলার কোনও দলেই কোচ হিসাবে তাঁকে প্রাথমিকভাবে ভাবছে না সিএবি। সিনিয়র টিমের কোচ হিসাবে লক্ষ্মীরতন শুক্লর কথা ভাবা হয়েছে। সিএবি এখনও ঘোষণা করেনি বটে, তবে রাজ্যের বিজেপি বিধায়ক তথা মন্ত্রী দিলীপ ঘোষ মঙ্গলবার দুপুরেই বাংলার সিনিয়র দলের কোচ হওয়ার জন্য লক্ষ্মীরতনকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন!

বাংলার কোচের পদপ্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার জন্য অরুণ লাল, কল্যাণ চৌধুরী ও দেবাঙ্গ গাঁধীকে নিয়ে তিন সদস্যের কমিটি তৈরি করা হয়েছিল। তাঁরা বিভিন্ন প্রার্থীর সাক্ষাৎকার নিয়ে সিনিয়র দলের কোচ হিসাবে লক্ষ্মীরতন শুক্ল, অনূর্ধ্ব ২৩ দলের কোচ হিসাবে ঋদ্ধিমান সাহা, অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসাবে মনোজ তিওয়ারি ও অনূর্ধ্ব ১৬ দলের কোচ হিসাবে অনুষ্টুপ মজুমদারের নাম সুপারিশ করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার শন টেট, মুম্বইয়ের সুরেন্দ্র ভাবে, বাংলার প্রাক্তন পেসার সাবির আলিকে সহকারী কোচ হিসাবে ভাবা হচ্ছে বলে খবর। যে খবর সবার আগে লিখেছিল এবিপি লাইভ বাংলা। কিন্তু সৌরাশিসের নাম কোথাও শোনা যাচ্ছে না। যা শুনে সিএবি-রই একাংশ বিস্মিত।

কেন সৌরাশিস ব্রাত্য? সিএবি-তে কান পাতলে চাঞ্চল্যকর সব যুক্তি শোনা যাচ্ছে। যেমন, সাক্ষাৎকার পর্বে সৌরাশিসের প্রেজেন্টেশন নাকি পছন্দ হয়নি তিন সদস্যের কমিটির। যদিও শোনা গেল, সৌরাশিস নিজে অত্যাধুনিক প্রেজেন্টেশন দিতে চেয়েছিলেন। কিন্তু সিএবি-র চিফ এগজিকিউটিউ অফিসার নাকি তাঁকে জানান যে, প্রোজেক্টর বা স্ক্রিনে প্রেজেন্টেশনের বন্দোবস্ত করা হয়নি। তাহলে কীসের প্রেজেন্টেশন আর কেনই বা তা অপছন্দ হল? সদুত্তর নেই।

বলা হচ্ছে, অনূর্ধ্ব ১৯ দলের কোচ থাকাকালীন নাকি সৌরাশিসের বিরুদ্ধে ক্ষোভ ছিল কোচিং সাপোর্ট স্টাফ সঞ্জীব সান্যালের। তবে খোঁজ নিয়ে জানা গেল, সৌরাশিসের সঙ্গে ওই সাপোর্ট স্টাফের সংঘাত একজন ক্রিকেটারকে নিয়ে। যে ক্রিকেটারকে ব্যক্তিগত পরিসরে কোচিং করাতেন সঞ্জীব। অভিযোগ, বাংলা দলের সঙ্গে ওই ক্রিকেটারকে নিয়ে যেতে চেয়েছিলেন সঞ্জীব। দলে না থাকা সত্ত্বেও। বলা হয়েছিল, তা নাহলে নাকি ওই ক্রিকেটারের মন খারাপ হবে। তারই প্রতিবাদ করায় সৌরাশিসের বিরুদ্ধেই নালিশ করেন সঞ্জীব। ওই ক্রিকেটারও যে প্রভাবশালী, ময়দানে সকলেই জানেন।

সৌরাশিস মুখে কিছু বলছেন না। তাঁর সঙ্গে এ নিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া দেননি। তবে শোনা গেল, ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন যে, গোটা ঘটনায় তিনি অপমানিত বোধ করছেন। কারও কারও আশঙ্কা, নীরবতা ভেঙে তিনি না কোনও বিবৃতি দিয়ে বসেন। তাতে সিএবি-র অস্বস্তি বাড়বে বৈকি!

বিশ্বস্ত সূত্রের খবর, সৌরাশিসের ক্ষোভ টের পেয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন স্বয়ং সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি নাকি নিজেই সৌরাশিসকে মেসেজ পাঠিয়েছেন। সেই সঙ্গে অধুনা সৌরভ-ঘনিষ্ঠ বলে পরিচিত ময়দানের নব্য ক্রিকেট কর্তা, সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সুরজিৎ লাহিড়ী নাকি ফোন করে মধ্যস্থতার চেষ্টা করেছেন। সৌরাশিসকে নাকি বলা হয়েছে, অন্য কোনওভাবে তাঁকে কাজে লাগানোর চিন্তাভাবনা চলছে। বলা হয়েছে, কোচিং প্যানেল এখনও চূড়ান্ত নয়। তাঁকে অন্তর্ভুক্ত করা হতেই পারে। এ-ও বলা হয়েছে, পুরোটাই নাকি পারমুটেশন-কম্বিনেশনের কথা ভেবে। যদিও বাংলার কোচ নির্বাচনে পারফরম্যান্স নাকি পারমুটেশন-কম্বিনেশন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সদুত্তর দিতে পারেননি ওই নব্য় কর্তা।

কোচ নিয়ে নাটকের পরবর্তী অধ্যায় কী হয়, দেখার অপেক্ষায় ময়দান। হয়তো চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করছেন সৌরাশিসও। তারপর...

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে কি ইতি টানতে চলেছেন রোহিত শর্মা? সত্যিটা কী?
আন্তর্জাতিক ক্রিকেটে কি ইতি টানতে চলেছেন রোহিত শর্মা? সত্যিটা কী?
India vs Afghanistan Live: লক্ষ্য সিরিজ় জয়, লখনউয়ে প্রথমে ব্যাট করবে ভারত, অভিষেক ঘটাচ্ছেন প্রিন্স, দলে আরও দুই বদল
লক্ষ্য সিরিজ় জয়, লখনউয়ে প্রথমে ব্যাট করবে ভারত, অভিষেক ঘটাচ্ছেন প্রিন্স, দলে আরও দুই বদল
ICC Ranking: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্সের পুরস্কার, ক্রমতালিকায় বিরাট উন্নতি দীপ্তি, চারানির
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্সের পুরস্কার, ক্রমতালিকায় বিরাট উন্নতি দীপ্তি, চারানির
IND vs AFG: আজ জিতলেই সিরিজ দখল ভারতের, আফগানদের বিরুদ্ধে কখন, কোথায় খেলতে নামবেন গিলরা?
আজ জিতলেই সিরিজ দখল ভারতের, আফগানদের বিরুদ্ধে কখন, কোথায় খেলতে নামবেন গিলরা?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৬.২৬): '৭ ডিসেম্বরের মধ্যেই নতুন পুরবোর্ড', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৬.২৬): পরপর জেরার মুখে অভিষেক।মমতার সামনেই বাগযুদ্ধ কুণাল-অভিষেকের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ ( ১২.০৬.২৬): জোড়া মামলায় CIDস্ক্যানারে অভিষেক,মমতার বিরুদ্ধে FIR
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Lionel Messi: রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
Argentina Football Team: ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
BAN vs AUS: সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
Janakalyan Shibir: জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
RG Kar Case: “জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
“জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
Suvendu Adhikari: 'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
Suvendu Adhikari: 'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
TMC News: রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
Embed widget