এক্সপ্লোর

Town Club: স্থানীয় ক্রিকেটে চমক! ফাইনালে মোহনবাগানকে হারিয়ে প্রথমবার লিগ চ্যাম্পিয়ন টাউন ক্লাব

Cricket News: স্থানীয় ক্রিকেটে শনিবার যে টাউন ক্লাব রূপকথা রচনা করল, তা ক্লাবের ইতিহাসে চিরকাল থেকে যাবে ।

সন্দীপ সরকার, কলকাতা: ময়দানে মিথ রয়েছে, এই ক্লাবের হয়ে নাকি স্বামী বিবেকানন্দ খেলেছিলেন! যদিও তার সত্যটা নিয়ে খোদ ক্লাবেরই অনেকের সংশয় রয়েছে ।

তবে স্থানীয় ক্রিকেটে শনিবার যে টাউন ক্লাব রূপকথা রচনা করল, তা ক্লাবের ইতিহাসে চিরকাল থেকে যাবে ।

সিএবি-র প্রথম ডিভিশন লিগে (CAB First Division Championship) চ্যাম্পিয়ন হল টাউন ক্লাব (Town Club) । ফাইনালে মোহনবাগানের (Mohun Bagan A.C) মতো হেভিওয়েট টিমকে হারিয়ে । স্থানীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার প্রথম ডিভিশন লিগ জিতল টাউন ক্লাব । সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ম্যাচের সরাসরি ফয়সালা হল না । প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে চ্যাম্পিয়ন হল টাউন ক্লাব ।  

প্রথমবার লিগ জিতল টাউন ক্লাব । এক সময়ে পি সেন ট্রফিতে ভিনরাজ্যের তারকা ক্রিকেটার নিয়ে এসে আলোচনায় উঠে এসেছিল । এই ক্লাবের কর্তা দেবব্রত দাস একসময় সিএবি পদাধিকারী ছিলেন । পরে ঋদ্ধিমান সাহাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন । এখন অবশ্য দেবব্রত আর ক্লাবের সঙ্গে সরাসরি যুক্ত নন ।

কিন্তু শনিবার টাউন ক্লাব যা করল, তা বাংলার ক্লাব ক্রিকেটে ইতিহাস । প্রথমবার সিএবির প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হল শতাব্দীপ্রাচীন টাউন ক্লাব । তাও আবার মোহনবাগানের মতো দলকে ফাইনালে হারিয়ে ।

পাঁচ দিনের ম্যাচে শুরু থেকে দাপট ছিল টাউন ক্লাবের । সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংস লিড নেওয়ার সুবাদে চ্যাম্পিয়ন হল টাউন ক্লাব । প্রথম ইনিংসে টাউনের ৪০৩ রানের জবাবে মোহনবাগান তুলেছিল ৩৫৩ । প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন টাউনের অভিলীন ঘোষ, সচিন যাদব । টাউনের দীপাংশ চৌহান নেন ৫ উইকেট । দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগই পায়নি মোহনবাগান । টাউন দ্বিতীয় ইনিংসে ২৬২/৫ স্কোরে থাকাকালীন দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র বলে ঘোষণা করা হয় । অঙ্কুর পাল খেলেন ১৩৫ রানের ইনিংস ।

আরও পড়ুন: এশিয়া কাপের ট্রফি নিয়ে চম্পট দিয়েছিলেন, আইপিএল ফাইনালে আমন্ত্রিত সেই মহসিন নকভি!

টাউন ক্লাব থেকে কৃতিত্ব দেওয়া হল পুরো দলের এককাট্টা মনোভাবকে । বলা হল, নতুনভাবে দল তৈরি করা হয়েছিল । প্রায় সকলেই ঘরের ছেলে । বাইশ গজে উজ্জ্বল হয়ে রইল টাউন ক্লাবের নাম । 

সংক্ষিপ্ত স্কোর

টাউন ক্লাব ৪০৩ ও ২৬২/৫ (অঙ্কুর পাল ১৩৫, ঐশিক পটেল ৮৯, আমির গনি ৪-৮৮)

মোহনবাগান এ সি ৩৫৩ (বিবেক সিংহ ৭৫, দীপাংশ চৌহান ৫-৭২)

 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bengal Cricket News: 'বাসি ফুল' নিয়ে চিঠির জবাব না পেয়ে ক্ষুব্ধ প্রণব, যুগ্মসচিব নির্বাচনের জন্য বৈঠক ডাকল সিএবি
'বাসি ফুল' নিয়ে চিঠির জবাব না পেয়ে ক্ষুব্ধ প্রণব, যুগ্মসচিব নির্বাচনের জন্য বৈঠক ডাকল সিএবি
Vaibhav Sooryavanshi: রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হতেই শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়াল বৈভব সূর্যবংশী!
রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হতেই শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়াল বৈভব সূর্যবংশী!
Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীও পারল না, রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে ভারত এ দলকে হারাল শ্রীলঙ্কা এ
বৈভব সূর্যবংশীও পারল না, রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে ভারত এ দলকে হারাল শ্রীলঙ্কা এ
BAN vs AUS: সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ ( ১২.০৬.২৬): জোড়া মামলায় CIDস্ক্যানারে অভিষেক,মমতার বিরুদ্ধে FIR
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
TMC News: এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা
Ghantakhanek Sange Suman (১১.০৬.২০২৬) পর্ব ২ : রাজ্যসভায় তৃতীয় ধাক্কা তৃণমূলের, সাংসদ পদে ইস্তফা প্রকাশচিক বরাইকের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina Football Team: ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
ধেয়ে আসছে টর্নেডো, বদলে গেল মেসিদের প্র্যাক্টিসের সূচি, চোট নিয়েও উদ্বেগে আর্জেন্তিনা
BAN vs AUS: সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
সিরিজের সেরা ব্যাটার হয়ে পাওয়া বাইক লিটনকে উপহার দিলেন কুপার কনোলি! প্রকাশ্যে আসল ঘটনা
Janakalyan Shibir: জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
জনকল্যাণ কর্মসূচীতে গেলে কীভাবে হচ্ছে রেজিস্ট্রেশন? কতক্ষণ চলবে এই শিবির?
RG Kar Case: “জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
“জেলে যেতেই হবে”, RG কর কাণ্ডে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভয়ার মা, যার নাম নিলেন এবার, “...তিনি আমার মেয়ের দেহটা দ্রুত দাহ করায় প্রাইজ পেয়েছিলেন”
Suvendu Adhikari: 'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
'বুধবার সকালে গঙ্গার পাড় পরিষ্কার করব', কলকাতা পুরসভার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দুর
Suvendu Adhikari: 'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
'কর্মসংস্থানের সুযোগ রাজ্যবাসীকে দেওয়া হবে', শিল্পায়ন-চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
TMC News: রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! 'ডিমের ভয়ে' শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি
Bankura: তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Embed widget