এক্সপ্লোর

Hardik Pandya: বিশ্বজয় উদযাপন করতে গিয়েই আইনি জটিলতায় জড়ালেন হার্দিক, থানায় দায়ের হল অভিযোগ

T20 World Cup 2026: পুণের এক আইনজীবীর দাবি ভারতীয় ক্রিকেট দলের জয়ের পর জয় উদযাপন করতে গিয়ে হার্দিক জাতীয় পতাকার অবমাননা করেছেন।

মুম্বই: বিশ্বজয়ের পরেই বিপাকে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ পর্যন্ত দায়ের করা হল। পুণের এক আইনজীবী ভারতের তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার অনুরোধ করেছেন। কিন্তু কী এমন ঘটল যার জেরে আইনি বিপাকে পড়লেন হার্দিক?

পুণের ওই আইনজীবীর দাবি ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) জয়ের পর জয় উদযাপন করতে গিয়ে হার্দিক জাতীয় পতাকার অবমাননা করেছেন। ওই আইনজীবীর নাম ওয়াজিদ খান। তিনি শিবাজি নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি হার্দিক তেরঙ্গায় নিজেকে জড়িয়ে তাঁর বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে জয় উদযাপন করছিলেন। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ঘটনার কথা উল্লেখ করেই হার্দিক জাতীয় পতাকার অবমাননা করেছেন বলে দাবি করেন।

হার্দিক বিশ্বজয়ের পর গোটা সময়ই কাঁধে পতাকা জড়িয়ে ছিলেন। আনন্দে, উচ্ছ্বাসে মাতোয়ারা ভারতীয় তারকা ক্রিকেটারকে এক সময় সেই অবস্থাতেই পোডিয়ামে শুয়ে পড়তেও দেখা যায়। এই ঘটনার জেরেই যত বিতর্ক।

 

 

ওয়াজিদ খান জানান, ‘আপনি নিশ্চয়ই টি-টোয়েন্টি বিশ্বকাপটা দেখেছেন। হার্দিক পাণ্ড্য সেই বিশ্বকাপের জয় উদযাপন শেষে নিজের বান্ধবীর সঙ্গে নাচ করছিলেন। ওঁর কাঁধে জাতীয় পতাকা ছিল। ১৯৭১ সালের জাতীয় পতাকা অ্যাক্টের দ্বিতীয় ধারা অনুযায়ী সবসময় জাতীয় পতাকাকে মর্যাদা দেওয়া উচিত। তবে হার্দিক জয় উদযাপনে এত মগ্ন ছিলেন যে জাতীয় পতাকা গায়েই ওঁ নিজের বান্ধবীর সঙ্গে শুয়ে পর্যন্ত পড়ে। আমার মতে এটা জাতীয় পতাকার অবমাননা।’                      

এরপরেই তিনি যোগ করেন, ‘আমি শিবাজি নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছি। তবে আমি যখন অভিযোগ দায়ের করতে যাই, তখন ওঁরা আমায় জানায় যে ঘটনাটি এখানে নয়, ওখানে (আমদাবদে) ঘটেছে। আমি তার জবাবে বলি যে জাতীয় পতাকা তো গোটা দেশের প্রতীক, তাই আমরা নিঃসন্দেহেই শিবাজি নগর পুলিশ স্টেশনেও অভিযোগ দায়ের করতেই পারি। ওঁরা তারপর আমার অভিযোগ দায়ের করেন এবং আমায় তার একটি কপিও দেন। দেখা যাক এরপর কী হয়। আমি তো অভিযোগ দায়ের করে দিয়েছি।’                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPL 2026: বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য ইয়েনসেন, এটাই কি 'ক্যাচ অফ দ্য আইপিএল'?
বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য ইয়েনসেন, এটাই কি 'ক্যাচ অফ দ্য আইপিএল'?
Vaibhav Sooryavanshi: পাকিস্তানেরও ঘুম উড়িয়েছে বৈভব, টিভি শোয়ের আলোচনায় 'ওয়ান্ডার কিড'
পাকিস্তানেরও ঘুম উড়িয়েছে বৈভব সূর্যবংশী, টিভি শোয়ের আলোচনায় 'ওয়ান্ডার কিড'
Babar Azam: আইপিএলে বিরাট যে কৃতিত্বের মালিক, পিএসএলে সেই নজিরই গড়লেন বাবর
আইপিএলে বিরাট যে কৃতিত্বের মালিক, পিএসএলে সেই নজিরই গড়লেন বাবর
ICC: বল টেম্পারিং বৈধ? প্রাক্তন বিশ্বসেরা ইংল্যান্ড ব্যাটারের মন্তব্যে শোরগোল ক্রিকেট বিশ্বে
বল টেম্পারিং বৈধ? প্রাক্তন বিশ্বসেরা ইংল্যান্ড ব্যাটারের মন্তব্যে শোরগোল ক্রিকেট বিশ্বে
Advertisement

ভিডিও

Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Embed widget