এক্সপ্লোর

East Bengal vs Mohun Bagan: রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল, ভেজা মাঠ নিয়ে অসন্তোষ

Bengal Cricket: সোমবার সকালে সল্ট লেকের করুণাময়ীতে টোয়েন্টি টু ইয়ার্ডস মাঠে গিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান - ময়দানের দুই প্রধানের ক্রিকেটারেরা শুনলেন, পিচ ভিজে।

সন্দীপ সরকার, কলকাতা: কলকাতায় শেষ ঝড়-বৃষ্টি হয়েছে শুক্রবার দুপুরে। তবে শনিবার থেকে ফের বাড়ছে তাপমাত্রা। রোদের তেজও ফের ঊর্ধ্বমুখী। পারদ চড়ছে।

অথচ সোমবার সকালে সল্ট লেকের করুণাময়ীতে টোয়েন্টি টু ইয়ার্ডস মাঠে গিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান - ময়দানের দুই প্রধানের ক্রিকেটারেরা শুনলেন, পিচ ভিজে! ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হবে না। সকাল ৯টায় যে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত সেই খেলা শুরু হল বেলা ১১টায়। তাও অন্তত তিন দফা মাঠ পর্যবেক্ষণ করার পরে। প্রথমে বলা হয়েছিল, সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে ম্যাচ। খেলা হবে ৪১ ওভার করে। পরে সেই ম্যাচ আরও আধঘণ্টা পিছোল। ৫০ ওভারের ম্যাচের ওভার সংখ্যা কমে দাঁড়াল ৩৮!

পি সেন মেমোরিয়াল টুর্নামেন্টের রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ফাইনালে টাউন ক্লাবের বিরুদ্ধে খেলবে এ মরশুমে এখনও পর্যন্ত ট্রফি-হীন লাল-হলুদ শিবির। তবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের ভেজা পিচ ও ওভার সংখ্যা কমা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান - দুই ক্লাবেই।

পি সেন ট্রফির সেমিফাইনালে সোমবার ছিল স্থানীয় ক্রিকেটের ডার্বি। মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব। ম্যাচটি ছিল টোয়েন্টি টু ইয়ার্ডস মাঠে। যা ভিডিওকন মাঠ নামে পরিচিত। অন্য সেমিফাইনালে টাউন ক্লাব ও বড়িশা স্পোর্টিং ক্লাবের ম্যাচটি হয় সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। ডার্বি ম্যাচটি পিছিয়ে যায় পিচ ভিজে থাকায়। ৩৮ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৭.৩ ওভারে ২৯১ রানে অল আউট হয় ইস্টবেঙ্গল। জবাবে ৩৮ ওভারে ২৯১ রানেই আটকে যায় মোহনবাগান। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে মোহনবাগান তোলে ১৪ রান। জবাবে সুপার ওভারের দ্বিতীয় বলে একটি উইকেট হারিয়ে চাপে পড়ে ইস্টবেঙ্গল। তবে রবি কুমারকে পরপর দু'বলে (যার একটি নো বলও ছিল) জোড়া ছক্কা মেরে ইস্টবেঙ্গলকে জেতান মনিশঙ্কর মুরা সিংহ।

কিন্তু বৃষ্টি না হলেও পিচ ভিজল কী করে? জানা গেল, এই মাঠেই রবিবার কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলেছে টাউন ক্লাব ও ভবানীপুর। সেই ম্যাচেও ওভারসংখ্যা কমাতে হয়েছিল। সেই ম্যাচের পর পিচে জল দেওয়া হয়। তাতেই বিপত্তি।

ইস্টবেঙ্গলের ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য এবিপি লাইভ বাংলাকে বললেন, 'আমরা চেয়েছিলাম ইডেন গার্ডেন্সে খেলতে। তবে ম্যাচটা ভিডিওকন মাঠে দেওয়া হয়। পিচ ভিজে থাকায় ম্যাচ শুরু হতে দেরি হয়। ওভার সংখ্যা কমিয়ে খেলা হয়।' তিনি আরও জানালেন যে, সিএবি থেকে টুর্নামেন্ট মাঝপথে স্থগিত রেখে বেঙ্গল টি-২০ লিগের পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল করার কথা বলা হয়েছিল। তবে ইস্টবেঙ্গল ক্লাব আপত্তি জানায়। সঞ্জীব বললেন, 'পি সেন আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। বাইরের প্লেয়াররাও খেলতে এসেছেন সব দলে। তাঁরা ফিরে গেলে ফের তাঁদের আনা খরচসাপেক্ষ হয়ে যেত। তাছাড়া এখন বৃষ্টির পূর্বাভাসও নেই। যে কারণে আমরা টুর্নামেন্ট শেষ করার জন্য সিএবি-কে বলি। তারা রাজি হয়। পরপর দুদিন করে ম্যাচ খেলতে হলেও তাতে টুর্নামেন্টটা শেষ হচ্ছে। না হলে সমস্যায় পড়ত সব দলই।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rohit Sharma: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা, কোহলির পর রোহিতের খেলা নিয়েও সংশয়
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা, কোহলির পর রোহিতের খেলা নিয়েও সংশয়
Indian Cricket Team: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে আচমকা অবসর ভারতের হয়ে খেলা উইকেটকিপারের
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে আচমকা অবসর ভারতের হয়ে খেলা উইকেটকিপারের
Virat Kohli: আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?
আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?
IND vs AFG Test: অভিষেক ঘটাতে চলেছেন তরুণ তুর্কি! আফগানদের বিরুদ্ধে ভারতের হয়ে তিনে ব্যাটিংয়ে নামবেন কে?
অভিষেক ঘটাতে চলেছেন তরুণ তুর্কি! আফগানদের বিরুদ্ধে ভারতের হয়ে তিনে ব্যাটিংয়ে নামবেন কে?
Advertisement

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget