লন্ডন: মাত্র ২৫ বছর বয়স। আর এই বয়সেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের তরুণ পেসার জন টার্নার(John Turner)। ইংল্য়ান্ডের জাতীয় দলের জার্সিতে চারটি আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ খেলেছিলেন ২০২৪ সালে। হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন টার্নার। হঠাৎ কেন এত কম বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন টার্নার, সেটাই ধোঁয়াশা।
জোহানেসবার্গে জন্ম হওয়া জনের হ্যাম্পশায়ারের সঙ্গে আরও ২ বছরের চুক্তি ছিল। ২০২৪ সালের শেষদিকে ইংল্য়ান্ড ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল। সেখানে দুটো ওয়ান ডে ও দুটো টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছিলেন জন টার্নার। নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৩টি উইকেট ঝুলিতে পুরেছিলেন। ঘরোয়া ক্রিকেট ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করেছেন।
এক বিবৃতি দিয়ে জন বলেন, 'ছোটবেলা থেকে দেশের জার্সিতে খেলা আমার কাছে স্বপ্ন ছিল। পেশাদার ক্রিকেট খেলতে চেয়েছিলাম ছোট থেকে। হ্যাম্পশায়ারের হয়ে ও ইংল্যান্ডের হয়ে খেলতে পেরেছি। কিছুটা হলেও আমার স্বপ্ন পূরণ হয়েছে।'
অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে টার্নার বলেন, 'আমি অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলাম। সত্যি বলতে এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল আমার জন্য। স্ট্রেস ফ্র্যাকচারের জন্য গত ১ বছর ধরে আমাকে ভুগতে হচ্ছিল। মাঠের বাইরে ছিলাম। আগামী পাঁচ বছর আমার কাছে নতুন চ্যালেঞ্জ। আমি তা নিয়েই ভাবতে চাই।'
গম্ভীরের বার্তাশ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামবে ভারত। তার আগে যশপ্রীত বুমরাহীন এক তরুণ ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে। সেই সিরিজ়ে নিজের দলকে সবকিছু, সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেন। সিরিজ় শুরুর আগে বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে গৌতম গম্ভীরকে দলের উদ্দেশে বলতে শোনা যায়, 'আমরা জানি আমাদের সামনে কী চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে এবং আমরা কোন লক্ষ্যে খেলছি। আমরা নিজেদের স্তর বাড়াতে পারি, সব বক্স টিক করতে হবে আমাদের। ১৫ অগাস্টের সকালে আমরা আগে ব্যাট করি বা বল করি, আমাদের সব ধরনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। তাই নিজেরা যাতে সবকিছুর জন্য প্রস্তুত থাকি, সেটা দেখ।'
