এক্সপ্লোর

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?

Indian Cricket: আগরকরের সময়ে ভারতীয় দল চ্য়াম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। কিন্তু তারপরও চূড়ান্ত সমালোচিত হতে হয়েছে আগরকরকে বিভিন্ন ইস্যু নিয়ে, দল বাছাই নিয়ে।

মুম্বই: বিসিসিআইয়ে গুরুত্বপূর্ণ পদে এবার হয়ত ভিভিএস লক্ষ্মণ। বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। কিন্তু শোনা যাচ্ছে বিসিসিআইয়ের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে দেখা যেতে পারে কিংবদন্তি এই টেস্ট ব্যাটারকে। ইন্ডিয়া টু-ডের রিপোর্ট অনুযায়ী আগামী সেপ্টেম্বরে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধানের পদ থেকে সরে যেতে দেখা যেতে পারে অজিত আগকরকেও। তাঁর মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরেই।

আগরকরের সময়ে ভারতীয় দল চ্য়াম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। কিন্তু তারপরও চূড়ান্ত সমালোচিত হতে হয়েছে আগরকরকে বিভিন্ন ইস্যু নিয়ে, দল বাছাই নিয়ে। এই পরিস্থিতিতে লক্ষ্মণ বিসিসিআইয়ের ডিরেক্টর অফ ক্রিকেট হয়ে আসলে হয়ত তাঁর ক্ষমতা বাড়তে পারে। ভারতীয় দলের আগামীর রোডম্য়াপ তৈরি, ক্রিকেটারকে পর্যবেক্ষণ থেকে শুরু করে দল বাছাই, সব কিছুতেই হয়ত লক্ষ্মণের ভূমিকা থাকবে।

ইতিমধ্য়েই অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে কাজ করেছেন লক্ষ্মণ। যদিও কখনও পূর্ণাঙ্গ সময়ের জন্য কোচ হিসেবে দায়িত্ব সামলাননি তিনি। কিন্তু রাহুল দ্রাবিড়ের কোচ থাকার সময়ে তাঁর অনুপস্থিতিতে বিভিন্ন সফরে কোচ হিসেবে গিয়েছেন। গৌতম গম্ভীরের কোচিং পিরিয়ডেও কিছুদিন আগেই জিম্বাবোয়ে সফরে গিয়েছিল ভারতীয় দল। সেখানেও কোচ হিসেবে দেখা গিয়েছিল লক্ষ্মণকে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে সেই সফরে টি-টোয়েন্টি সিরিজও জিতেছে ভারত। 

কিছুদিন আগেই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে সাংবাদিক বৈঠক করে লক্ষ্মণ বলেন, 'সিওই ও মহিলা এবং পুরুষ - উভয় দলের টিম ম্যানেজমেন্ট, স্পোর্টস সায়েন্স ও মেডিসিন স্টাফ এবং নির্বাচক কমিটির মধ্যে দারুণ সমণ্বয় রয়েছে। পদ্ধতিটা হল, ক্রিকেটারদের ফিটনেস কীরকম জানতে চেয়ে নির্বাচকেরা সিওই-র কাছে রিপোর্ট চায়। আমরা সেই রিপোর্ট সংগ্রহ করে নির্বাচক কমিটির প্রধানের কাছে পাঠিয়ে দিই। তার প্রতিলিপি পাঠানো হয় সংশ্লিষ্ট দলের হেড কোচ এবং ভারতীয় বোর্ডের কাছে।'

ভারতীয় ক্রিকেটারদের ক্রমাগত চোট আঘাত সমস্যা নিয়েও প্রশ্নের জবাব দিয়েছিলেন লক্ষ্মণ। তিনি বলেন, 'বুমরা ও ও সুদর্শন ফিট হলে তবেই নেওয়া হতো শ্রীলঙ্কা সিরিজের দলে। আর আমি যেরকম বললাম, ওদের পর্যবেক্ষণ করে এক পর্ব থেকে আর এক পর্বে যেতে হয়। যদি ওদের উন্নতি ধীর গতিতে হয়, সেটা নির্বাচক কমিটির প্রধানকে ও হেড কোচকে জানাতে হয়। ওঁরা বুঝতে পারেন যে ওই ক্রিকেটার সিরিজের জন্য এখনও তৈরি নয়। সব সময়ই প্লেয়ার ও দল কেন্দ্রিক সিদ্ধান্ত নেওয়া হয়। সব সময় এই সমণ্বয় সাধন করা হয়।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Virat Kohli: আসন্ন বিজয় হাজারে ট্রফিতে কি খেলবেন বিরাট কোহলি?
আসন্ন বিজয় হাজারে ট্রফিতে কি খেলবেন বিরাট কোহলি?
Rajkumar On Virat: কোহলি কি আদৌ খেলবেন ২০২৭ বিশ্বকাপ? বড় বয়ান দিলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা
কোহলি কি আদৌ খেলবেন ২০২৭ বিশ্বকাপ? বড় বয়ান দিলেন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা
Manav Suthar Record: ১৩১ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন, কাউন্টিতেও এবার রেকর্ডবুকে মানব সুথার
১৩১ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন, কাউন্টিতেও এবার রেকর্ডবুকে মানব সুথার
Shubman Gill: ক্রিকেট থেকে বিরতিতে, লিভারপুল ক্যাপ্টেনের সঙ্গে দেখা করলেন গিল, কী করছেন?
ক্রিকেট থেকে বিরতিতে, লিভারপুল ক্যাপ্টেনের সঙ্গে দেখা করলেন গিল, কী করছেন?
Advertisement

ভিডিও

Madan Mitra | তৃণমূল আমলে দুর্নীতির অঙ্ক কত? মুখ খুললেন মদন মিত্র | ABP Ananda LIVE
Chandannagar News | পর্যটন মানচিত্রে চন্দননগরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে তৎপর রাজ্য সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget