মুম্বই: শ্রীলঙ্কার(IND Vs SL Test Series) বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে ভারতীয় দল(Indian Cricket Team) থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা(Jasprit Bumrah)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আসন্ন শ্রীলঙ্কা সিরিজটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এরমধ্য়েই যেভাবে বুমরা ছিটকে গিয়েছেন, তাতে ম্যানেজমেন্টের ওপর চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের কাছে এক আর্জি জানিয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার কার্সন ঘাউড়ি। বুমরাকে টানা বিশ্রামের পরামর্শ দিয়েছেন তিনি। এমনকী শামি ও ভুবনেশ্বরকে যেন দলে ফেরানো হয়, তা নিয়েও মুখ খুলেছেন।

Continues below advertisement

বারবার চোটের কবলে পড়ছেন বুমরা। যা ভারতীয় দলের বিভিন্ন সিরিজে বোলিং বিভাগে সমস্য়া তৈরি করছে। ঘাউড়ি বলছেন, 'বুমরার উচিত অন্তত পাঁচ-ছয় মাসের একটা বিরতি নেওয়ার। নইলে অন্তত ১ বছরের জন্যও বিশ্রামে যাওয়া। ও বারবার হাফ চোট নিয়ে টুর্নামেন্টে খেলতে আসছে। যা সমস্যা হচ্ছে। যদি ওয়ার্কলোড ইস্যুটা পুরোপুরি সামলাতে পারে বুমরা, তাহলেই একমাত্র ওর দলে ঢোকা উচিত।'

আরেক প্রাক্তন পেসার রাজু কুলকর্নি বলেন, 'আমার মনে হয় না যে তিনটি ফর্ম্যাটেই বুমরা খেলতে পারবে বলে। টিম ম্যানেজমেন্টের উচিৎ ওকে শুধুমাত্র টেস্ট ফর্ম্যাটের জন্যই তৈরি রাখা। কারণ টেস্ট হল সর্বোচ্চ মানের ফর্ম্যাট। তাছাড় ও টি-টোয়েন্টি, আইপিএল, ওয়ান ডে ফর্ম্য়াটে খেলতেই পারে। কিন্তু তাতে বারবার চোট আঘাতে পড়ার আশঙ্কা থেকই যাচ্ছে। তাই বাকি দুটো ফর্ম্য়াট থেকে বুমরার সরে যাওয়া উচিত।'

Continues below advertisement

২ অভিজ্ঞ পেসার মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারকে দলে ফেরানোর পক্ষে সওয়াল করেছেন রাজ কূলকর্নি। তিনি বলেছেন, 'আমার মনে হয় বুমরা যদি বিশ্রামে যায়, তাহলে শামি ও ভুবনেশ্বর কুমারকে ফিরিয়ে আনা হতে পারে। ওঁদের অভিজ্ঞতা দলের সম্পদ হতে পারে। সিরাজও ওঁদেরকে সিনিয়র হিসেবে পাবে। ভুবনেশ্বর কুমারকে টি-টোয়েন্টিতে ব্যবহার করা যেতে পারে। ও গত আইপিএলেও দারুণ পারফর্ম করেছে।'

উল্লেখ্য, ভুবনেশ্বর কুমার ২০২৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বোলিং বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন ভুবি। ২৮ উইকেট নিয়েছিলেন গত আইপিএলে। প্রাক্তন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও ভুবিকে ভারতীয় দলে দেখতে চেয়েছেন। অশ্বিন বলেছিলেন, 'ভুবনেশ্বর কুমারকে অবশ্যই দলে রাখা উচিত। আমি তো ওকে বলব প্রথম শ্রেণির ক্রিকেট সহ সব ধরনের ম্যাচ খেলো, বিজয় হাজারে ট্রফিতেও খেলো। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের আগে যাতে ও সেরা ছন্দে থাকে। আমার মনে হয় বিশ্বকাপে ওকে দরকার হবে।'