এক্সপ্লোর

IND vs NZ: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কারা জিতবে? কিংবদন্তি পেসারের প্রেডিকশন চমকে দেওয়ার মত

T20 World Cup 2026: সেমিতে যেভাবে পারফর্ম করেছে কিউয়ি শিবির, তাতে অনেকেই মনে করছেন মিচেল স্যান্টনারের দল বেগ দিতে পারে টিম ইন্ডিয়াকে।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে কারা ফেভারিট? নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের খেতাবি লড়াইয়ে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। তাই খাতায় কলমে এগিয়ে থেকেই মাঠে নামবে তারা। আবার সেমিতে যেভাবে পারফর্ম করেছে কিউয়ি শিবির, তাতে অনেকেই মনে করছেন মিচেল স্যান্টনারের দল বেগ দিতে পারে টিম ইন্ডিয়াকে। কিংবদন্তি প্রাক্তন প্রোটিয়া পেসার ডেল স্টেনও তাঁর পছন্দের চ্যাম্পিয়ন বেছে নিয়েছেন। 

ফাইনালের আগের দিন এক এবি ডিভিলিয়ার্সের সঙ্গে ইউটিউব চ্যানেলে আড্ডা দিতে গিয়ে স্টেন জানান, ''সত্যি কথা বলতে, সবাই দক্ষিণ আফ্রিকাকে চোকার্স বলে। আমি নিউজিল্যান্ডের কথা বলব। কিউয়িরাও কিন্তু অনেক বিশ্বকাপ জেতেনি, আর ওরা আমাদের থেকে বেশিবার ফাইনাল খেলেছে। তাই কিউয়িরা যদি আরও একবার ফাইনালে ব্যর্থ হয়, তবে কিন্তু ওঁরাই আসল চোকার্স হয়ে যাবে।''

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই সেমিফাইনালে ইডেন গার্ডেন্সে জয় ছিনিয়ে নিয়েছিল নিউজিল্যান্ড ব্রিগেড। ২০২৩ বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আরও একবার আইসিসি টুর্নামেন্টে নক আউটে তীরে এসে তরী ডুবেছে প্রোটিয়া বাহিনীর। তবে কিউয়িরাও কিন্তু নক আউটে উঠে খেতাব জিতেছে, এমন অভিজ্ঞতা নেই। সেই ইস্যু টেনে এনেই স্টেন আরও বলছেন, ''আমি নিউজিল্যান্ড দলটাকে ভালবাসি। আমি নিজেও চাই যে ওরা খেতাব জিতুক। কিন্তু ওরা কি আদৌ পারবে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে। এটা সম্ভব অবশ্যই। কিন্তু তা কি হবে?''

কথায় কথায় উঠে এসেছিল ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনাল প্রসঙ্গ। সেই ম্য়াচে প্রোটিয়াদের বিরুদ্ধে জিতে ফাইনালে প্রবেশ করেছিল কিউয়িরা। এবিডি বলছেন, ''আমি কিইয়ি দলটাকে পছন্দ করতাম না ২০১৫ বিশ্বকাপ সেমিফাইনালের জন্য। আমরাই একমাত্র দল ছিলাম যারা সেবার অস্ট্রেলিয়াকে হারাতে পারত। কিন্তু আমাদের সেমিফাইনালেই হেরে ছিটকে যেতে হয়েছিল।''

ভারত-নিউজিল্যান্ড ম্য়াচে আগামীকাল প্রথমেই থাকবে পাওয়ারপ্লে-র লড়াই। একদিকে কিউয়িদের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন, যিনি যে কোনও বোলিং অ্যাটাক তছনছ করতে ওস্তাদ। অন্যদিকে ভারতের প্রাণভোমরা যশপ্রীত বুমরা। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে বুমরার মাত্র ৫টি বল খেলেছেন অ্যালেন এবং একবারও আউট হননি। রবিবার কি বুমরাহ শুরুতেই অ্যালেনকে প্যাভিলিয়নে পাঠিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দিতে পারবেন?

মাঝের ওভারের রহস্য বনাম অভিজ্ঞতার লড়াই! নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার টিম সিফার্ট টপ অর্ডারে দ্রুত রান তুলতে পারদর্শী। আর তাঁকে আটকানোর দায়িত্ব ভারতের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর। মজার ব্যাপার হল, আইপিএলে দু'জনকেই কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলতে দেখা যাবে আসন্ন মরসুমে। তাই এই লড়াইটা সত্যিই দেখার মতো হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Pakistan Cricket News: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসর নিয়ে নিতেন, হঠাৎ সিদ্ধান্ত বদল ৯ বছর আগে ভারত বধের নায়কের
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসর নিয়ে নিতেন, হঠাৎ সিদ্ধান্ত বদল ৯ বছর আগে ভারত বধের নায়কের
Smriti Mandhana-Palash Muchhal: দূরত্ব কমিয়ে ফের কি কাছাকাছি আসছেন স্মৃতি-পলাশ? ভিডিও ক্লিপ দেখে অবাক সবাই!
দূরত্ব কমিয়ে ফের কি কাছাকাছি আসছেন স্মৃতি-পলাশ? ভিডিও ক্লিপ দেখে অবাক সবাই!
IPL 2026: রাজস্থান ম্য়াচের পরই ৫.২৫ কোটির প্লেয়ারকে খুঁজছেন জয়বর্ধনে, মুম্বই কোচ বলছেন...
রাজস্থান ম্য়াচের পরই ৫.২৫ কোটির প্লেয়ারকে খুঁজছেন জয়বর্ধনে, মুম্বই কোচ বলছেন...
MS Dhoni: ধোনিকে নিয়ে বড় খবর, চেন্নাই সমর্থকদের হৃদস্পন্দন বেড়ে যেতে পারে হঠাৎ
ধোনিকে নিয়ে বড় খবর, চেন্নাই সমর্থকদের হৃদস্পন্দন বেড়ে যেতে পারে হঠাৎ
Advertisement

ভিডিও

GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ১: 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি', মালদাকাণ্ডে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget