এক্সপ্লোর

Gambhir on Abhishek: রানের খরার মধ্যে দিয়ে যাওয়া অভিষেক কী বলে তাঁতিয়েছিলেন? রহস্য খোলসা করলেন ভারতীয় কোচ গম্ভীর

T20 World Cup 2026: বিশ্বকাপে নাগাড়ে তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন অভিষেক শর্মা।

নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে রবি শাস্ত্রীর মতোই অনেকেই বলেছিলেন মেগা টুর্নামেন্টে তাঁর দিকেই সবথেকে বেশি নজর থাকবে। তবে গোটা বিশ্বকাপটা অভিষেক শর্মার (Abhishek Sharma) জন্য হতাশাজনকই কাটে। টুর্নামেন্টে তিন তিনটি ম্য়াচে শূন্য রান করেন অভিষেক। তাও অভিষেককে সমর্থনই করে ভারতীয় (Indian Cricket Team) টিম ম্যানেজমেন্ট। তার সুফলও মেলে। বিশ্বকাপের ফাইনালে অর্ধশতরান হাঁকান তিনি।

আমদাবাদে বিশ্বকাপের ফাইনালে ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। এবার অভিষেককে ব্যাক করার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় কোচের মতে অভিষেক অফ ফর্মে ছিলেন না, বরং তিনি কেবল রান পাননি। তা সত্ত্বেও তাঁকে বাইরের সমালোচনা পিছনে ফেলে আরও আগ্রাসী মেজাজে ব্যাট করার পরামর্শ দেন গম্ভীর।                            

নিজের ২০১৪ সালের আইপিএল ফর্মের সঙ্গে অভিষেকের তুলনা টেনে গম্ভীর বলেন, ‘আমার তো ২০১৪ সালের আইপিএলের সময় এর থেকেও খারাপ অবস্থা হয়েছিল। আমি তিন ম্য়াচে শূন্য করার পর চতুর্থ ম্যাচেও ফের শূন্য করেছিলাম। আমি ওকে বলেছিলাম যে লোকজন তোমার ফর্ম, রান নিয়ে কথা বলবে,তবে তুমি অফফর্মে নয়, খালি রান পাচ্ছ না। ২০ থেকে ৩০টা বল খেললেই ফর্মের আন্দাজ করা যায় এবং ও ২০টা বলও তখনও খেলেছিল না। আমি শুধু ওকে বলেছিলাম পরের ম্যাচে আগের থেকেও আরও আগ্রাসী মেজাজে ব্যাটিং কর।’

গম্ভীর অভিষেককে তাঁর স্বাভাবিক আগ্রাসী মেজাজেই ব্যাটিং করার জন্য উদ্বুদ্ধ করে বলেন, ‘তুমি যদি প্রথম বলটা মাঠের বাইরে পাঠাতে চাও, তাহলে যাও, সেটাই কর। নিজের সম্পূর্ণটা দাও, কারণ বাকি বিশ্ব কী বলছে, সেটার কোনও গুরুত্ব নেই। সাজঘরে ওই ৩০ জন ব্যক্তি তোমায় নিয়ে কী ভাবছে, সেটাই গুরুত্বপূর্ণ এবং সকলের জন্যও ঠিক এমনটাই হওয়া উচিত।’                         

অভিষেক যে গম্ভীরকে হতাশ করেননি, তা বলাই বাহুল্য। বিশ্বকাপ ফাইনালে তাঁর ব্যাটে ভর করেই ভারতীয় দল শুরুটা স্বপ্নের মতো করে এবং খেতাবও জিতে নেয়।                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

KKR: চেন্নাই ম্য়াচের আগে বরুণের চোট নিয়ে বড় বয়ান দিল কেকেআর, মাঠে নামতে পারবেন?
চেন্নাই ম্য়াচের আগে বরুণের চোট নিয়ে বড় বয়ান দিল কেকেআর, মাঠে নামতে পারবেন?
IPL 2026: মাঠে খেলা চলছে পুরোদমে, আচমকাই অন্ধকার একপাশটা..কী হল আইপিএলে?
মাঠে খেলা চলছে পুরোদমে, আচমকাই অন্ধকার একপাশটা..কী হল আইপিএলে?
Virat Kohli: চোট কি গুরুতর? কোহলিকে নিয়ে চিন্তার মধ্যেই এল বড় বিবৃতি
চোট কি গুরুতর? কোহলিকে নিয়ে চিন্তার মধ্যেই এল বড় বিবৃতি
Asha Bhosle Demise: 'আকাশছোঁয়া সাফল্যের পরও এত বিনম্র', আশার প্রয়াণে ২০ বছর আগের স্মৃতিতে ডুব লি'র
'আকাশছোঁয়া সাফল্যের পরও এত বিনম্র', আশার প্রয়াণে ২০ বছর আগের স্মৃতিতে ডুব লি'র
Advertisement

ভিডিও

GhantaKhanek Sange Suman(১২.০৪.২৬): নিভল 'আশা'র আলো, সঙ্গীতজগতে শোকের অন্ধকার | ফিরে দেখা একান্ত সাক্ষাৎকার | Asha Bhosle
Tanishq | নববর্ষের আগে বিশেষ গয়নার সম্ভার নিয়ে এল তানিষ্ক। দাম শুরু হচ্ছে ৪৫ হাজার টাকা থেকে
Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PNB Customers Alert : পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
LIC Bonus Share : LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?
LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?
RailOne App Discounts : এবার লোকাল ট্রেনের টিকিটে ছাড়, কত হবে পাঁচ টাকার টিকিট ? এই তারিখ পর্যন্ত পাবেন সুযোগ
এবার লোকাল ট্রেনের টিকিটে ছাড়, কত হবে পাঁচ টাকার টিকিট ? এই তারিখ পর্যন্ত পাবেন সুযোগ
SBI WhatsApp Banking : আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 
আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 
India China Relation :  অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
অরুণাচলে 'নাম হামলা' চিনের, ভারত দিল যোগ্য জবাব 
US Iran War : হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
হরমুজে জাহাজ যেতে গেলেই বাধা দেবে মার্কিন নৌবাহিনী ! বড় ঘোষণা ট্রাম্পের, ভারত কী করবে ?  
TCS Job Offers : ২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?
LIC Bonus Share: LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?
Embed widget