Hardik Pandya: শরীরে প্রেমিকার নামে ট্য়াটু, মাহিকাকে জন্মদিনে বিশেষ উপহার দিলেন হার্দিক
Hardik Pandya Girlfriend: এর আগে বিভিন্ন সোশ্য়াল মিডিয়ায় হার্দিক ও মাহিকার নানা ছবি ভাইরাল হয়েছে। তাঁরা যে চুটিয়ে প্রেম করছেন, তা বুঝতে কারও অসুবিধে হয়নি।

কলকাতা: হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় চরিত্র। মাঠে যেমন তিনি স্বপ্রতিভ। ঠিক তেমনই মাঠের বাইরেও তাঁকে নিয়ে নানা আলোচনা। ২০২৪ সালে নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের জীবনে নতুন বসন্ত হয়ে এসেছেন মাহিক শর্মা। ভারতীয় দলের সঙ্গে হার্দিক টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যে যে শহরে যাচ্ছেন, সেখানেই মাহিকাকে সম্প্রতি দেখা যাচ্ছে। এবার প্রেমিকার জন্মদিনেও বিশেষ উপহার দিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা এই অলরাউন্ডার।
এর আগে বিভিন্ন সোশ্য়াল মিডিয়ায় হার্দিক ও মাহিকার নানা ছবি ভাইরাল হয়েছে। তাঁরা যে চুটিয়ে প্রেম করছেন, তা বুঝতে কারও অসুবিধে হয়নি। কিন্তু নিজে থেকে কখনওই এই বিষয়ে মুখ খোলেননি হার্দিক। এবার মাহিকার ২৫ তম জন্মদিনে নিজের সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মে প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন হার্দিক। গত ১৯ ফেব্রুয়ারি ছিল মাহিকার জন্মদিন। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে জলের মধ্যে অন্তরঙ্গ মুহূর্তে সময় কাটাচ্ছেন দুজনে। আর সেই ক্যাপশনে লেখা 'হ্যাপি বার্থ ডে মাই প্রিন্সেস'। একটি ভিডিও ক্লিপও পোস্ট করেছেন হার্দিক। সেখানেও একইভাবে মাহিকার প্রতি ভালবাসা জানিয়েছেন তারকা ক্রিকেটার।
View this post on Instagram
ভারতীয় দলের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক। ব্যাট, বল দুটো বিভাগেই কার্যকরী ভূমিকা পালন করছেন প্রায় প্রতি ম্য়াচেই। তবে এখনও পর্যন্ত সেভাবে ম্য়াচ জেতানো পারফরম্যান্স আসেনি। সামনে সুপার এইটের মহারণ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে পরপর দুটো অপরাজিত দলের বিরুদ্ধে হার্দিকের পারফরম্য়ান্সের ওপর কিন্তু নির্ভর করবে দলের ভাগ্যও।




















