এক্সপ্লোর

ICC Ranking: আইসিসির ব্যাটার ও বোলারদের তালিকায় ক্ষতির মুখে শুভমন ও বুমরা, কে কত নম্বরে রয়েছেন?

ICC News: যশপ্রীত বুমরা টানা দ্বিতীয় সপ্তাহে এক ধাপ করে নেমেছেন । ফলে তিনি তৃতীয় স্থানে চলে গিয়েছেন ।

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এই সপ্তাহের র‍্যাঙ্কিং প্রকাশ করল । বর্তমানে বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে এবং টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় রদবদল হয়েছে । ভারতীয় অধিনায়ক শুভমন গিল ব্যাটারদের তালিকায় ২ ধাপ নেমে গিয়েছেন । অন্যদিকে ইংল্যান্ডের বোলার অলি রবিনসন লম্বা লাফ দিয়ে টেস্টের প্রথম পাঁচ বোলারের মধ্যে জায়গা করে নিয়েছেন । তিনি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ২৭ ওভার বল করে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন । তিনি এখন টেস্টে ৫ নম্বরে রয়েছেন ।

পিছলেন গিল-বুমরা

যশপ্রীত বুমরা টানা দ্বিতীয় সপ্তাহে এক ধাপ করে নেমেছেন । ফলে তিনি তৃতীয় স্থানে চলে গিয়েছেন । ম্যাট হেনরি এক ধাপ ওপরে উঠে দ্বিতীয় স্থানে পৌঁছে গিেছেন । বুমরা টিম ইন্ডিয়ার গত তিনটি টেস্ট ম্যাচে দলের বাইরে ছিলেন এবং না খেলার খেসারতই তাঁকে র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে হয়েছে ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের ৩ ইনিংসে মাত্র ৭৪ রান করা অধিনায়ক শুভমন গিল ২ ধাপ নেমেছেন । টেস্টের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে গিল এখন ২ ধাপ পিছিয়ে নবম স্থানে চলে এসেছেন । সপ্তম স্থানে থাকা ঋষভ পন্থ টেস্টে ভারতের শীর্ষ ব্যাটার হিসেবে রয়েছেন ।

আরও পড়ুন: মেসির অবসরের পর পাকাপাকিভাবে তুলে রাখা হবে আর্জেন্তিনার ১০ নম্বর জার্সি?

সোনাল দিনুশার লাফ

ভারতের হাত থেকে দ্বিতীয় টেস্টের রাশ ছিনিয়ে নেওয়া সোনাল দিনুশা টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৯ স্থান ওপরে উঠে এসেছেন । দিনুশা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের ৪ ইনিংসে ১৪০-এর দুর্দান্ত গড়ে ৪২০ রান করেছিলেন । তিনি এখন টেস্টে ২৫তম ব্যাটার হয়ে গিয়েছেন । অন্যদিকে তিন নম্বরে নেমে টিম ইন্ডিয়ার হয়ে ২টি সেঞ্চুরি করা দেবদত্ত পাড়িক্কল ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৫৪তম স্থানে রয়েছেন । 

হ্যারি ব্রুকস টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটার । তবে জো রুট এক ধাপ নেমে তৃতীয় স্থানে রয়েছেন । দ্বিতীয় স্থান দখল করেছেন স্টিভ স্মিথ ।               

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাচ্ছেন সৌরভ, ফর্ম পাঠিয়ে দিল সিএবি

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

IND vs PAK: পাকিস্তানের বিপক্ষে দুরন্ত রেকর্ড সত্ত্বেও ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে তারকাত্রয়ীর রেকর্ড
পাকিস্তানের বিপক্ষে দুরন্ত রেকর্ড সত্ত্বেও ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে তারকাত্রয়ীর রেকর্ড
IND vs PAK: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget