IND vs AFG Test: ব্যাট, বলের টানটান লড়াই, শতরান হাতছাড়া করলেন পন্থ, লাঞ্চে ভারতের স্কোর ৪৭৫/৬
India vs Afghanistan: সাই সুদর্শনের মতোই ভাল ইনিংস খেলেও, শতরানের গণ্ডি পার করতে পারলেন না ঋষভ পন্থ।

মুল্লানপুর: নিউ চণ্ডীগড়ে আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ভারতের লক্ষ্য ছিল রান সংখ্যা বাড়িয়ে আফগানিস্তানকে (IND vs AFG) আরও চাপে ফেলা। সেই লক্ষ্যে খানিকটা সফল হলও বটে আফগানরাও। গত রানের দুই সেট ব্যাটার শুভমন গিল (Shubman Gill) ও ঋষভ পন্থ (Rishabh Pant), উভয়েই ইতিমধ্যে সাজঘরে ফিরে গিয়েছেন। লাঞ্চে ভারতের স্কোর ৪৭৫ রানের বিনিময়ে ছয় উইকেট।
এদিন ৩৬৮ রানে তিন উইকেটে ইনিংস শুরু করেছিল ভারতীয় দল, ক্রিজে উপস্থিত ছিলেন শুভমন গিল ও ঋষভ পন্থ। দিনের শুরুতেই জীবনদান পান পন্থ ও গিল উভয়ই, তাও আবার আজমাতুল্লা ওমরজ়াইয়ের পরপর বলে। আজমাতুল্লার বল গিলের প্যাডে লাগে, আবার পরের বলেই পন্থ খোঁচা দেন যা আফগান কিপার তালুবন্দি করেন। তবে দুই ক্ষেত্রেই আম্পায়ার আউট দেননি এবং আফগানিস্তানও এক রিভিউ হাতে থাকলেও, তা রিভিউ করার সিদ্ধান্ত নেয়নি। ফলে দুই ব্যাটারই জীবনদান পান।
তবে গত রানের স্কোরকার্ডে গিল ও পন্থ একত্রে খুব বেশি রান যোগ করতে পারেননি। দিনের শুরুতে ৪৮ রান যোগ করার পরে অবশেষে সেই পার্টনারশিপ ভাঙে। গিলকে ১২৬ রানে আউট করে ইনিংসে নিজের তৃতীয় সাফল্য পান মহম্মদ সেলিম। এরপরে তিনিই ব্যাটে নেমে দ্রুত গতিতে রান তুলতে থাকা ধ্রুব জুরেলকেও বোল্ড করেন। অপরপ্রান্তে সেট হয়ে নিশ্চিত শতরানের দিকে অগ্রসর ঋষভ পন্থও জুরেল আউট হওয়ার পরের ওভারেই সাজঘরে ফেরেন। সাই সুদর্শনের মতো তিনিও শতরানের কাছে পৌঁছে গিয়েও, শতরান করতে পারলেন না, ৮১ রানে আউট হন ভারতের তারকা কিপার-ব্যাটার।
আরও পড়ুন:- আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?
৪০ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে আফগানিস্তান ম্যাচে খানিকটা ফেরার চেষ্টা করে। তবে আপাতত পরিস্থিতি সামলাচ্ছেন দুই বাঁ-হাতি অলরাউন্ডার ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও নিজের টেস্ট অভিষেক ঘটানো মানব সুথার। তাঁরা ইতিমধ্যেই ১৯ রান যোগ করে ফেলেছেন। ভারতীয় দলের সমর্থকরা আশা করবেন এই জুটি যাতে টিম ইন্ডিয়াকে পাঁচশো রানের গণ্ডি পার করিয়ে দেন। তাতে তাঁরা সফল হন কি না, সেটাই দেখার বিষয়।




















