এক্সপ্লোর

Anshul Comboj: কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..

কিউয়ি ব্যাটিং লাইন আপকে রীতিমত বোতলবন্দি করে দিয়েছিল। আর ম্য়াচের সেরার পুরস্কার নিয়ে ডানহাতি এই তরুণ পেসার বলছেন, ধারাবাহিকভাবে লাইন ও লেংথ ঠিক রেখেই সাফল্য পেয়েছেন তিনি।

অকল্যান্ড: ১০ ওভারের স্পেল। উইকেট নিয়েছেন ২টো। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক হল খরচ করেছেন মাত্র ২২ রান। এমন পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে একজন বোলার কতটা নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন তাঁর স্পেলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে এই অবিশ্বাস্য স্পেলটি করেছেন অংশুল কম্বোজ। তরুণ এই পেসারের আঁটোসাঁটো বোলিংই কিউয়ি ব্যাটিং লাইন আপকে রীতিমত বোতলবন্দি করে দিয়েছিল। আর ম্য়াচের সেরার পুরস্কার নিয়ে ডানহাতি এই তরুণ পেসার বলছেন, ধারাবাহিকভাবে লাইন ও লেংথ ঠিক রেখেই সাফল্য পেয়েছেন তিনি।

কম্বোজ তাঁর ১০ ওভারের স্পেলে ২টো ওভার মেডেন দেন। কম্বোজ বলছেন, 'মূল বিষয়টা ছিল ধারাবাহিক লাইন ও লেংথ বজায় রাখা, উইকেটের আচরণ নিয়ে না ভেবে শুধু মৌলিক পরিকল্পনা অনুযায়ী সঠিক লাইন ও সঠিক জায়গায় বোলিং করে যাওয়া। ওবল সিম বল খুব ভালো কাজ করছিল, তাই আমি বারবার ওটাই ব্যবহার করছিলাম। এছাড়া শুধু লেংথ ও ভালো লাইনের ওপর কাজ করা ও ব্যাটারদের শক্তি ও দুর্বলতাগুলো দেখে নিয়ে সেই অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করাই ছিল কাজ।'

ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮৫ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু রান তাড়া করতে নামে যখন ভারত, তখন বৃষ্টি খেলায় বাধা হয়ে দাঁড়ায় বারবার। দু'বার বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গিয়েছিল। পরে ওভার সংখ্য়া কমিয়ে ৩২ এ নামিয়ে আনা হয়। রান তাড়া করে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত।

ব্যাট হাতে নজির গড়লেন বিরাট কোহলি
প্রথম ব্যাটার হিসাবে ওয়ান ডেতে তিন নেমে ১৩ হাজার রান করার জন্য বিরাট কোহলির ১২ রানের প্রয়োজন ছিল। ম্য়াচের সপ্তম ওভারেই কোহলি সেই গণ্ডি পার করে যান। নিজের ইনিংসের ১৩তম বলেই সেই কীর্তি গড়েন কোহলি। রিকি পন্টিং তিন নম্বরে ব্যাট করে ১২৬৬২ রান করেছেন। তাঁকে বহু আগেই পিছনে ফেলে দিয়েছিলেন কোহলি। এবার গড়লেন অনন্য নজির। মোট ২৫১টি ইনিংসে তিনে ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করলেন। এই নম্বরে তাঁর গড় ৬১.৫৫। তিনে নেমেই তাঁর ব্যাট থেকে ৪৮টি শতরান এসেছে। ৭০টি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। এদিনও তিনি অর্ধশতরান হাঁকালেন। ৩৫ বলে বিদেশের মাটিতে নিজের আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করেন।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: ইয়ংয়ের সেঞ্চুরি, ভারতের বিরুদ্ধে ৩৩৩ রান তুলল নিউজ়িল্যান্ড, লাইভ আপডেট
ইয়ংয়ের সেঞ্চুরি, ভারতের বিরুদ্ধে ৩৩৩ রান তুলল নিউজ়িল্যান্ড, লাইভ আপডেট
IND vs NZ 4th ODI: ক্যাচ নষ্টের খেসারত! দুবার জীবন পেয়ে সেঞ্চুরি ইয়ংয়ের, কঠিন পরীক্ষা রো-কো জুটির
ক্যাচ নষ্টের খেসারত! দুবার জীবন পেয়ে সেঞ্চুরি ইয়ংয়ের, কঠিন পরীক্ষা রো-কো জুটির
U19 Asia Cup: প্রতিশোধের সুযোগ জুনিয়র সহবাগ-দ্রাবিড়দের সামনে, এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান
প্রতিশোধের সুযোগ জুনিয়র সহবাগ-দ্রাবিড়দের সামনে, এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান
India vs New Zealand: টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, দলে বড় চমক, এক ঝাঁক পরিবর্তন
টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, দলে বড় চমক, এক ঝাঁক পরিবর্তন
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget