এক্সপ্লোর

IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট

India vs New Zealand Live: আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল। যুযুধান ভারত ও নিউজ়িল্যান্ড।

LIVE

Key Events
India vs New Zealand T20 World Cup 2026 Final Live Updates IND vs NZ at Narendra Modi Stadium Ahmedabad IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
আজ যুযুধান ভারত ও নিউজ়িল্যান্ড। - PTI
Source : IANS

Background

আমদাবাদ: আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল। যুযুধান ভারত ও নিউজ়িল্যান্ড (India vs New Zealand)। রণক্ষেত্র আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। রবিবার টি-২০ বিশ্বকাপের ফাইনালের আগে চর্চায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইশ গজ। 

শোনা যাচ্ছে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে পিচে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ হয়েছে, সেই ধরনের পিচেই হবে ভারত বনাম নিউজ়িল্যান্ড ফাইনাল ম্যাচ। মুম্বইয়ে শুরুতে পিচে ঘাসের আস্তরণ দেখে সকলেক চোখ কপালে উঠেছিল। কিন্তু পরে সেই ঘাস ছাঁটা হয়। সেমিফাইনালে দুই দল মিলিয়ে ৪৯৯ রান তোলে। দর্শক বিনোদনে কোনও খামতি ছিল না। চার-ছক্কার বন্যা দেখা গিয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ফাইনালেও রানের খেলা হতে পারে। যেখানে স্পিনারদের জন্য সেরকম সাহায্য থাকবে না। বল ঘুরবে কম। ভাল গতিতে বল ব্যাটে আসবে। স্ট্রোক খেলতে সমস্যা হবে না। বড় স্কোর উঠবে বলেই পূর্বাভাস। অর্থাৎ, ফের চার-ছক্কার জমজমাট যুদ্ধ দেখা যাবে।

জানা গিয়েছে, যে পিচে ভারত বনাম নিউজ়িল্যান্ড ফাইনাল ম্যাচ হবে, সেটিতে লাল ও কালো মাটির মিশ্রণ রয়েছে। সাধারণত লাল মাটির পিচ হলে স্পিনাররা বাড়তি সাহায্য পান। আর কালো মাটির উইকেটে শট খেলা সহজতর হয়। পাশাপাশি পেসাররাও সুবিধা পান। তবে দু'রকমের মাটির মিশ্রণ মানে, ব্যাটিং সহায়ক পিচেই খেলা হবে। ঠিক যেরকম পিচে হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ।

কত রান উঠতে পারে? দুশো রান তুললেও স্বস্তি থাকবে না। কারণ, রান তাড়া করে দুশো তুলেও জেতা সম্ভব। তাজা পিচ। এই বিশ্বকাপে একটিমাত্র ম্যাচ হয়েছে এই বাইশ গজে। কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বের ম্যাচ হয়েছিল। প্রায় একমাস আগে। ৯ ফেব্রুয়ারি। সন্ধের সেই ম্যাচে ২১৩ রান তুলে ৫৩ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একটিই ম্যাচ খেলেছে নিউজ়িল্যান্ড। লাল মাটির পিচে নিউজ়িল্যান্ডের ১৭৭ রান তাড়া করে ১৭ বল বাকি থাকতে জিতে গিয়েছিলেন প্রোটিয়ারা। সাত উইকেটে ম্যাচ জিতেছিল। ভারত খেলেছে দুটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটে এই মাঠেই হেরে গিয়েছিল ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়েছিল ভারত। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে হেরে গিয়েছিল।

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউয়িদের হারিয়েছিল ভারত। এবার কী হবে?

22:44 PM (IST)  •  08 Mar 2026

T20 World Cup Live: ৯৬ রানে ম্যাচ জিতে পরপর দুবার বিশ্বকাপ জিতল ভারত

১৯ ওভারে ১৫৯ রানে শেষ নিউজ়িল্যান্ড। ৯৬ রানে ম্যাচ জিতে পরপর দুবার বিশ্বকাপ জিতল ভারত।

22:41 PM (IST)  •  08 Mar 2026

India vs New Zealand Final Live: ১৮ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৫৪/৯

৩৫ বলে ৪৩ রান করে বুমরার বলে বোল্ড মিচেল স্যান্টনার। ১৮ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৫৪/৯।

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

KKR vs LSG: আকাশের মুখ ভার, আজ ইডেনে কখন থেকে শুরু কেকেআর-লখনউ দ্বৈরথ?
আকাশের মুখ ভার, আজ ইডেনে কখন থেকে শুরু কেকেআর-লখনউ দ্বৈরথ?
IPL 2026: 'খেলা থাকলে, আগের রাতে ঘুম আসে না', ইডেন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সুজন মুখোপাধ্যায়
'খেলা থাকলে, আগের রাতে ঘুম আসে না', ইডেন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সুজন মুখোপাধ্যায়
IPL 2026: আদৌ মানুষ তো! গুজরাত টাইটান্স ক্রিকেটারের কাণ্ড দেখে অবাক সোশ্য়াল মিডিয়া
আদৌ মানুষ তো! গুজরাত টাইটান্স ক্রিকেটারের কাণ্ড দেখে অবাক সোশ্য়াল মিডিয়া
Babar-Virat: বিরাটের সঙ্গে তুলনা প্রসঙ্গে নিজের দেশের সাংবাদিকের প্রশ্নেই মেজাজ হারালেন বাবর
বিরাটের সঙ্গে তুলনা প্রসঙ্গে নিজের দেশের সাংবাদিকের প্রশ্নেই মেজাজ হারালেন বাবর
Advertisement

ভিডিও

Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Embed widget