নয়াদিল্লি: বিলেত, আফ্রিকা সফরে সীমিত ওভারের একাধিক সিরিজ়ের পর এবার ফের লাল বলের ক্রিকেট খেলতে নামছে ভারতীয় দল। ১৫ অগাস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে। প্রথম টেস্টটি আয়োজিত হবে গলে এবং দ্বিতীয় টেস্টটি খেলা হবে কলম্বোতে।

Continues below advertisement

আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে ভারতীয় দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে ভারতের জন্য এই সিরিজ় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজ়ের আগে এক নজরে দ্বীপরাষ্ট্রে ভারতের রেকর্ডগুলি।

নয় বছর আগে ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বে শেষবার ভারত দ্বীপরাষ্ট্রে খেলতে গিয়েছিল। সেইবার ভারতীয় দল ৩-০ স্কোরলাইনে লঙ্কানদের হারিয়েছিল। তবে দুই দল ২০২২ সালে শেষবার মুখোমুখি হয়েছিল। সেই সিরিজ়েও ভারত রোহিত শর্মার নেতৃত্বে ২-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। এবার শুভমন গিলের নেতৃত্বে ভারতকে খেলতে দেখা যাবে। ইতিমধ্যেই এই সিরিজ় খেলার জন্য কিন্তু শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে ভারত। সেই সিরিজ় শুরুর আগে এক নজরে দ্বীপরাষ্ট্রে লাল বলের ক্রিকেটে ভারতের না না রেকর্ড দেখে নেওয়া যাক।

Continues below advertisement
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বীপরাষ্ট্রের মাটিতে ভারত ২৪টি ম্যাচ খেলেছে। তার মধ্যে নয়টি জিতেছে, হেরেছে সাতটি ম্যাচ, আর আটটি ম্যাচ ড্র হয়েছে।
  • ২০১০ সালে কলম্বোর এসএসিতে ভারত শ্রীলঙ্কার মাটিতে এক ইনিংসে সর্বাধিক ৭০৭ রান করেছিল।
  • ২০১৭ সালে গলে ৩০৪ রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারানো দ্বীপরাষ্ট্রে ভারতের সবথেকে বড় জয়। 
  • ভারতীয় ব্যাটারদের মধ্যে সচিন তেন্ডুলকর ১০ টেস্টে সর্বাধিক ৭২.১৮ গড়ে ১১৫৫ রান করেছেন। হাঁকিয়েছেন পাঁচটি শতরান ও চারটি অর্ধশতরান। তিনিই ২০১০ সালে দ্বীপরাষ্ট্রে ভারতের হয়ে সর্বাধিক ২০৩ রানের ইনিংসও খেলেছিলেন। অন্য কোনও ভারতীয় ব্যাটারও শ্রীলঙ্কায় সচিনের থেকে বেশি শতরান হাঁকাতে পারেননি।
  • উইকেটসংগ্রাহক হিসাবে শীর্ষে আর অশ্বিন। ভারতীয় কিংবদন্তি অফস্পিনার শ্রীলঙ্কায় ছয় টেস্টে ৩৮টি উইকেট নিয়েছেন। ২০১৫ সালে এক সিরিজ়ে ২১ উইকেট নিয়েছিলেন অশ্বিন, যা এক সিরিজ়ে কোনও ভারতীয় বোলারের নেওয়া সর্বাধিক উইকেট। এখানেই কিন্তু শেষ নয়, ইনিংসে ভারতীয় হিসাবে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে সেরা বোলিং করার কৃতিত্বটাও কিন্তু অশ্বিনেরই। ২০১৫ সালের গল টেস্টে ৪৬ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়েছিলেন তিনি।
  •  ভারতীয় অধিনায়ক হিসাবে শ্রীলঙ্কায় সর্বাধিক পাঁচ টেস্ট জিতেছেন বিরাট কোহলি