কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে দু ম্য়াচের টেস্ট সিরিজে নামার আগে তিনদিনের একটি প্রস্তুতি ম্য়াচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল(Indian Cricket Team)। শুভমন গিলের(Shubman Gill) নেতৃত্বে এই সিরিজটি ভারতের জন্য় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু তার আগে নিজেদের শেষ মুহর্তের প্রস্তুতিতে ঝালিয়ে নেওয়ার পালা। এক নজরে দেখে নেওয়া যাক কখন, কোথায় দেখতে পাওয়া যাবে এই ম্য়াচটি ---

Continues below advertisement

ভারতীয় দল কাদের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্য়াচ খেলবে?

ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ার্ম আপ ম্য়াচটি খেলা হবে। তিনদিনের ওয়ার্ম আপ ম্য়াচ খেলবে গিল বাহিনী।

Continues below advertisement

কোন মাঠে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারত প্রস্তুতি ম্য়াচে?

এই প্রস্তুতি ম্যাচটি আয়োজিত হবে কলম্বোর ননডেস্ক্রিপটস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে।

কখন শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা প্রস্তুতি ম্য়াচটি?

ভারত ও শ্রীলঙ্কার মধ্য়ে এই প্রস্তুতি ম্য়াচটি প্রতিদিন খেলা শুরু হবে সকাল ১০টায়।

কোথায় দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কা প্রস্তুতি ম্য়াচ?

ভারত বনাম শ্রীলঙ্কা প্রস্তুতি ম্য়াচটি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। সোনি লিভে দেখা যাবে লাইভ খেলা।

ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে দ্বীপরাষ্ট্রে ভারতীয় দল। গত ৪ আগস্ট ভারতীয় দল কলম্বোয় পৌঁছেছিল। এদিন থেকেই তাঁদের অনুশীলনে প্রথম নামার কথা ছিল। কিন্তু মাঠে গিলরা নামার আগেই চারিদিকে কড়া নিরাপত্তার ঘেরটোপে মুড়ে ফেলা হয়। এমনকী অনুশীলনের আশেপাশে দর্শকদের প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল। যাঁরা ম্য়াচ ও সিরিজ কভার করবেন সেই সাংবাদিক ও ক্লাবের অন্য়ান্য সদস্যদেরও ভেতরে ঢোকার জন্য কড়া নিরাপত্তা পেরিয়ে ঢুকতে হচ্ছে। গত ৪ আগস্ট কলম্বোর বান্দারানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় দল নামার পরই শ্রীলঙ্কা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের কর্মকর্তারা দলের প্রত্যেক সদস্যকে উষ্ণ অভ্য়র্থনা জানান। ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের অন্তর্ভুক্ত ২ ম্য়াচের টেস্ট সিরিজ। আগামী ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত গলে চলবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্টটি চলবে আগামী ২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত।

শ্রীলঙ্কার মাটিতে শেষবার ২০১৭ সালে টেস্ট সিরিজ জিতেছিল ভারতীয় দল। সেবার ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি। এবার শুভমন গিলের নেতৃত্বে দ্বীপরাষ্ট্রে কি তেরঙ্গা উড়বে? উত্তর মিলবে কিছুদিন পরেই।