এক্সপ্লোর

Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের

Sanju Samson: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি সঞ্জু স্যামসন। মাত্র ১১ রান করে আউট হয়ে যান কেরলের ক্রিকেটার।

মুম্বই: এশিয়ান গেমসে সোনা জিতে ফেরার পরেও ভারতের টি-২০ দল ছন্দ বজায় রেখেছে। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে (India vs West Indies) টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। অধিনায়ক শ্রেয়স আইয়ার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শ্রেয়সের প্রথম সেঞ্চুরি। সেই সঙ্গে অভিষেক ম্যাচ খেলতে নেমেই তিন উইকেট নেন নমন ধীর। বাকি সকলেও অবদান রাখেন। রান তাড়া করতে নেমে ১৭০ এর বেশি লক্ষ্য ১৫ ওভারেরও কম সময়ে পূরণ করে ভারত।

তবে রান পাননি সঞ্জু স্যামসন (Sanju Samson)। মাত্র ১১ রান করে আউট হয়ে যান কেরলের ক্রিকেটার। এশিয়ান গেমসেও তিনি রান পাননি। তিন ম্যাচে করেছিলেন ১৮ রান। ৯, ৭ ও ২ রানে তিন ম্যাচে আউট হন। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকে ধারাবাহিকভাবে রান করতে পারছেন না স্যামসন। গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে দুটি হাফসেঞ্চুরি করেছিলেন। তবে ধারাবাহিকতা না দেখিয়েও যেভাবে টানা সুযোগ পেয়ে যাচ্ছেন স্যামসন, এবার তা নিয়ে বোমা ফাটালেন উপেক্ষিত ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারি।

নিজের ইউটিউব চ্যানেলে হনুমা বলেছেন, 'সবচেয়ে বড় প্রশ্ন হল স্যামসনের ফের ব্যর্থতা। কতদিন আর সুযোগ পাবে ও? আমি ওর বড় ভক্ত। আমি চাই ও খেলুক। তবে আমার মনে হয় ও দলে জায়গা নিয়ে নিরাপত্তার অভাব বোধ করছে। ও এর আগেও বলেছে যে, জায়গা নিয়ে প্রতিযোগিতা থাকলে ও পারফর্ম করতে পারে না। সেই কারণেই আপনাদের মনে থাকবে যখন ঈশান কিষাণ বিশ্বকাপের আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সফরে সুযোগ পায়, স্যামসন পারফর্ম করতে পারেনি। আর এখন বৈভব ওর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। সেই চাপ নিশ্চয়ই টের পাচ্ছে ও।'

হনুমা আরও বলেছেন, 'চাপ খুব বড় ভূমিকা পালন করে। সেটাই বেশিরভাগ লোক বোঝে না। যারা খেলেছে তারাই শুধু জানে। যারা খেলেনি তারা বুঝবেন না। তাই ক্রিকেটে, বিশেষ করে যদি ভারতের হয়ে খেলো, তাহলে চাপ সামলাতেই হবে। স্যামসন সেই চাপ টের পাচ্ছে। আর সেই কথা বলতে গেলে, ওর জায়গায় যে থাকবে সেই চাপ টের পাবে।' 

আরও পড়ুন: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ Live: এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
Advertisement

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget