এক্সপ্লোর

Alyssa Healy: ঝোড়ো শতরান হাঁকিয়েই ওয়ান ডে ক্রিকেটকে বিদায় হিলির

INDW vs AUSW: হিলির আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ার বেশ উজ্জ্বল। ১২৬টি ম্য়াচে মোট ৩৭৭৭ রান করেছেন। তার মধ্য়ে আটটি সেঞ্চুরি ও ১৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন।

হোবার্ট: অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হিসেবে এটাই ছিল তাঁর শেষ সিরিজ। ওয়ান ডে ফর্ম্য়াটকে বিদায় জানাবেন, আগেই জানিয়ে দিয়েছিলেন। সেই মতই ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচের পরই সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকি বিদায় জানিয়ে দিলেন হিলি। শেষ ম্যাচেও তাঁর ব্যাট থেকে এসেছে ১৫৮ রানের ঝকঝকে ইনিংস।

হিলির আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ার বেশ উজ্জ্বল। ১২৬টি ম্য়াচে মোট ৩৭৭৭ রান করেছেন। তার মধ্য়ে আটটি সেঞ্চুরি ও ১৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন। এদিনের ম্যাচে হিলি ও বেথ মুনির পার্টনারশিপই ব্যবধান গড়ে দেয়। দু জনে মিলে ১৪৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। নিজের অষ্টম সেঞ্চুরি হাঁকানোর পথে ২৭টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান হিলি। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে করেছিলেন ১৭০। যা মহিলা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এখনও পর্যন্ত। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১৪৮ নট আউট করেছিলেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে পুরুষ ও মহিলা দুটো বিভাগ মিলিয়ে উইকেটের পেছনে সর্বোচ্চ শিকারের মালকিন হিলি। গত বছর ওয়ান ডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের পরই জানিয়েছিলেন, ''কিছুটা মিশ্র অনুভূতি নিয়েই জানাচ্ছি যে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজ়টাই অস্ট্রেলিয়ার জার্সিতে আমার শেষ সিরিজ় হতে চলেছে। দেশের হয়ে খেলতে এখনও ভালোবাসি। তবে এতদিন যে প্রতিযোগিতামূলক মনোভাব ছিল, সেটা ফিকে হয়ে এসেছে। এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর।''

ক্যাপ্টেন্সি নিয়ে কী বলছেন সলমন আঘা?
 টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পর পাকিস্তানের ক্যাপ্টেন সলমন আঘার দিকে প্রশ্ন উড়ে এসেছিল, 'আপনার কি মনে হয় আপনি পাকিস্তানের ডামি অধিনায়ক? আপনি কি নিজেই অধিনায়কত্ব ছাড়বেন না পিসিবির সিদ্ধান্তের অপেক্ষা করবেন? সাংবাদিকের এহেন প্রশ্ন অনেক সময়ই অনেক এড়িয়ে যান। তবে আঘা তা করেননি। তিনি বরং বলেন, 'আপনি এই প্রশ্নের জবাবটা না দিলে অসম্মান করা হবে। এই বিষয়ে আমি যদি এখনই কোনও সিদ্ধান্ত নিয়ে, তাহলে সেটা আবেগতাড়িত হয়ে নেওয়া হবে। তাই আপাতত আমি বাড়ি ফিরে যাই। সেখানে গিয়ে ভাবনাচিন্তা করে তারপরে নিজের অধিনায়কত্বের বিষয়ে কোনও একটা সিদ্ধান্ত নেব।'

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৫ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিতে হত পাকিস্তানকে, নয়ত রান তাড়া করে ১৩ ওভারের মধ্যে ম্য়াচ জিততে হত, কিন্তু তা পারেনি পাক শিবির। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যায় সলমন আঘার দল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indian Cricketer: বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
MS Dhoni: আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
Gautam Gambhir: একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
একেবারেই প্রস্তুত ছিলেন না, জোর করেই গম্ভীরকে কোচিংয়ের দায়িত্ব দেন জয় শাহ?
Babar Azam: টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
টেকনিকেই গলদ! ভুলত্রুটি শুধরে নিতে কোচেদের সঙ্গে অনুশীলন শুরু করলেন জাতীয় দলে ব্রাত্য বাবর আজম
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget