এক্সপ্লোর

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

VVS Laxman: সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল টিমেও বদল আসতে পারে । তা নিয়ে লক্ষ্মণের মতামত নেওয়া হবে । 

মুম্বই: মাঠের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ । আয়ার্ল্যান্ড ও ইংল্যান্ডের কাছে সিরিজ হার । তারপর জ়িম্বাবোয়েকে হারালেও, ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সকে আতসকাচের তলায় ফেললে উৎকণ্ঠার একাধিক ছবি দেখা যাচ্ছে । তার ওপর চোট আঘাতে জর্জরিত গোটা দল । পরিস্থিতি সামাল দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI secretary Devajit Saikia) জরুরি বৈঠকে বসছেন ভি ভি এস লক্ষ্মণের (VVS Laxman) । লক্ষ্মণ এখন বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান কোচ ।

রবিবার সাইকিয়া-লক্ষ্মণ বৈঠক হওয়ার কথা । সেখানে ভারতীয় ক্রিকেটারদের চোট আঘাত নিয়ে আলাদা করে কথা বলা হবে, খবর সূত্রের । সম্প্রতি যশপ্রীত বুমরা, বি সাই সুদর্শন থেকে শুরু করে হর্ষিত রানা, আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর - একের পর এক ক্রিকেটার যেভাবে চোটে কাবু হয়েছেন বা হচ্ছেন, তা নিয়ে গভীর দুশ্চিন্তায় বোর্ড ।

পর পর দুই সিরিজে ভরাডুবির পর ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে চর্চা চলছে । টিম ইন্ডিয়া এখন যেন মিনি হাসপাতাল । সবচেয়ে বেশি অব্যবস্থার অভিযোগ এসেছে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স থেকে । চোটের জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গিয়েছেন বুমরা, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, সাই সুদর্শন, আকাশ দীপরা । এছাড়া সীমিত ওভারের ক্রিকেটে বিশেষজ্ঞ হার্দিক পাণ্ড্য, বরুণ চক্রবর্তীরাও এই মুহূর্তে চোটে কাবু । প্রত্যেকেই বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব সারছেন ।

বোর্ড সূত্রে খবর, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে জাতীয় নির্বাচকদের সঙ্গে সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসকদের দলের সঠিক সমন্বয় সাধন হচ্ছে না । বহু ক্ষেত্রেই নাকি টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ফিটনেস পরীক্ষার শর্ত শিথিল করা হয়েছে । এছাড়া আরও বেনিয়মের অভিযোগ রয়েছে । এই পরিস্থিতিতে বোর্ড সচিবের সঙ্গে লক্ষ্মণের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

ঠিক কী হতে পারে বৈঠকে? কারও কারও মতে, সেন্টার অফ এক্সেলেন্স নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় বোর্ড । টিম ইন্ডিয়ার ফিটনেস পরীক্ষার নিয়মে বদল আনা হতে পারে । আবার সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল টিমেও বদল আসতে পারে । তা নিয়ে লক্ষ্মণের মতামত নেওয়া হবে । 

আরও পড়ুন: অভিনেত্রীর সঙ্গে গোপনে বিয়ে সারলেন KKR তারকা, শুভেচ্ছাবার্তা শুভমন, অভিষেকদের

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

IND vs AFG Live: দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েও শতরান হাতছাড়া, ৮২ রানে আউট হলেন অভিষেক শর্মা
দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েও শতরান হাতছাড়া, ৮২ রানে আউট হলেন অভিষেক শর্মা
IND vs AFG Highlights: অর্শদীপের বোলিং, অভিষেকের ব্যাটিংয়ে আফগানদের বিরুদ্ধে দাপুটে জয়ে সিরিজ় শুরু ভারতের
অর্শদীপের বোলিং, অভিষেকের ব্যাটিংয়ে আফগানদের বিরুদ্ধে দাপুটে জয়ে সিরিজ় শুরু ভারতের
IND vs SL Asia Cup Final Live: বিধ্বংসী শেফালি ও স্মৃতি, এশিয়া কাপের ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৮৩, লাইভ আপডেট
বিধ্বংসী শেফালি ও স্মৃতি, এশিয়া কাপের ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৮৩, লাইভ আপডেট
Bengal Cricket: টাকার বিনিময়ে ক্রিকেটারকে সুযোগের প্রতিশ্রুতি! প্রশ্নের মুখে CAB অ্যাপেক্স সদস্যের ক্লাব
টাকার বিনিময়ে ক্রিকেটারকে সুযোগের প্রতিশ্রুতি! প্রশ্নের মুখে CAB অ্যাপেক্স সদস্যের ক্লাব
Advertisement

ভিডিও

Kunal Ghosh News : ‘নির্বাচন কমিশনে যে বিষয়টা চলছে, তা নিয়ে মন্তব্য করব না’, বললেন কুণাল ঘোষ | ABP
TMC News : 'Derek O'Brien কি Chief Election Commissioner হয়েছেন?', ডেরেককে খোঁচা Ritabrata Banerjee-র
Kunal Ghosh : একটা গোটা শিক্ষা ব্যবস্থাকে ধর্মের ভিত্তিতে দাগিয়ে দেওয়া বোধ হয় ঠিক নয় : কুণাল ঘোষ
Samik Bhattacharya : 'মাদ্রাসায় ভারত বিরোধী প্রচার চলেছে...', বললেন BJP রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
Derek O'Brien : 'ডেরেকরা কোনওদিন রাজনীতি করেছে? পিচ রাস্তায় পতাকা নিয়ে হেঁটেছে?', খোঁচা তাপস রায়ের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget