এক্সপ্লোর

Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট

Krunal Pandya: ভারতের হয়ে ২০২১ সালে জুলাই মাসে শেষবার মাঠে নেমেছিলেন ক্রুণাল পাণ্ড্য।

নয়াদিল্লি: মঙ্গলবারই আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) টি-২০ সিরিজ়ের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। সেই দল ঘোষণা করার পরেই তারকা ভারতীয় ক্রিকেটারের ইঙ্গিতবাহী পোস্ট।

ভারতীয় দলে চোটের কারণে হার্দিক পাণ্ড্যকে সুযোগ দেওয়া হয়নি। এই সিরিজ়ের দল ঘোষণার আগে হার্দিকের দাদা ক্রুণালের (Krunal Pandya) দলে ফেরার জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। তবে দল ঘোষণা হওয়ার পর দেখা যায় ক্রুণালের নাম দলে নেই। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট করেন ক্রুণাল। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এখনও আশা অবশিষ্ট রয়েছে'। লেখার পাশে জাতীয় দলের পতাকার ইমোজি দেন ক্রুণাল। অর্থাৎ তিনি যে এবারেও দল থেকে বাদ পড়ার পরেও আশা হারাননি, সেই বিষয়টাই স্পষ্ট করে দেন ক্রুণাল।

এই সিরিজ়ের জন্য ভারতীয় দলও ঘোষণা করা হল। দলে যশপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডি, সাম্প্রতিক সময়ে চোটের কবলে থাকা তিন ক্রিকেটারকে রাখা হয়েছে। তবে উল্লেখ্যযোগ্যভাবে এই সিরিজ়েও নেই হার্দিক পাণ্ড্য। তাঁর চোট এখনও সারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ের মাঝপথে একাদশ থেকে বাদ পড়েছিলেন সঞ্জু স্যামসন। এরপরে জিম্বাবোয়ে সিরিজ়েও তিনি সুযোগ পাননি। যদিও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। সেই সঞ্জু স্যামসন এই সিরিজ়ে ফের একবার ভারতীয় দলে ফিরলেন। তবে স্যামসনের পাশাপাশি বৈভব সূর্যবংশীও দলে রয়েছেন।

আরও পড়ুন:- শামি, মুকেশের দৌরাত্ম্যে মধ্যাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল 

অপরদিকে, ইংল্যান্ড সফরেই যশপ্রীত বুমরা চোটের কারণে ওয়ান ডে সিরিজ়ের মাঝপথে ছিটকে গিয়েছিলেন। তিনি শ্রীলঙ্কা সফরে প্রাথমিকভাবে দলে থাকলেও, চোট না সারায় তাঁকে ছাড়াই ভারতীয় দল মাঠে নামে। এ সিরিজ়েও তাঁকে দলে রাখা হলেও, তিনি ফিটনেস ছাড়পত্র পেলে তবেই সিরিজ়ে খেলতে পারবেন বলে জানিয়ে দেওয়ো হয়েছে। হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডির ক্ষেত্রেও একই শর্ত রাখা হয়েছে। তবে হার্দিককে দলেই রাখা হয়নি।

বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সলেন্সে রিহ্যাব সারছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার। কিন্তু সেখানেই ফের না কি চোট পেয়েছেন হার্দিক। দল ঘোষণার আগেই যে রিপোর্ট সামনে এসেছিল, তাতে বলা হচ্ছিল আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে হয়তো মাঠের বাইরেই থাকতে হবে হার্দিককে। সেই মতোই তিনি এই সিরিজ়েও সুযোগ পেলেন না। ব্যাটিং ও ফিল্ডিংয়ের ক্ষেত্রে নতুন করে হার্দিকের কোনও সমস্যা হয়নি। কিন্তু চিকিৎসকরা তাঁকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সেই কারণেই আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আফগানিস্তান সিরিজে বঢোদরার অলরাউন্ডারকে দেখা যাবে না।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
India vs Japan: ক্রিকেট মাঠে ভারত বনাম জাপান! ঐতিহাসিক ম্যাচের ঘোষণা, কবে-কোথায় হবে খেলা?
ক্রিকেট মাঠে ভারত বনাম জাপান! ঐতিহাসিক ম্যাচের ঘোষণা, কবে-কোথায় হবে খেলা?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live
Kunal Ghosh - Ritabrata Banerjee |
Suvendu Adhikari - Uttam Kuman News | উত্তমকুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মহানায়কের নামাঙ্কিত প্রতিষ্ঠানের শিলান্যাস
CM Suvendu Adhikari: প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget