এক্সপ্লোর

Suryakumar Yadav: শুধু নেতৃত্বই নয়, টি-টোয়েন্টি জাতীয় দল থেকেও কি ছাঁটাইয়ের পথে সূর্যকুমার?

BCCI: আগামী সেপ্টেম্বর সূর্য ৩৬ পেরিয়ে যাবেন। এই পরিস্থিতিতে গত জানুয়ারিতে যে ৩০ সদস্য়ের প্রাথমিক তালিকা জমা দিয়েছিল, সেই তালিকায় স্কাইয়ের নাম ছিল না।

মুম্বই: আশঙ্কাই হয়ত সত্যি হতে চলেছে। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) টি-টোয়েন্টি ফর্ম্য়াটের (T20 Format) নেতৃত্বভার হারাতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এটা মোটামুটি নিশ্চিত। এমনকী দল থেকেও হয়ত নিজের জায়গা হারাতে পারেন সূর্য। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী মুম্বইয়ে বৈঠকে বসবেন। সেখানেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগামী জুলাইয়ে হতে চলা টি-টােয়েন্টি সিরিজ ও সেপ্টেম্বরে হতে চলা এশিয়ান গেমসের জন্য দল বেছে নেবেন নির্বাচকরা। আর যতদূর খবর, নির্বাচকমণ্ডলী সূর্যকুমার যাদবকে বাদ দিয়েই দল সাজানোর পথে হাঁটবেন।

সূর্যকুমার যাদবকে নিয়ে প্রশ্ন উঠছে মূলত তাঁর ব্যাটিং ফর্ম। তাঁর নেতৃত্বেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। কিন্তু নিজের ব্য়াটিংয়ে একেবারেই মানরক্ষা করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। গত আইপিএলে ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করেছেন। ২০.৭৬ গড়ে ১৪৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ৯ ইনিংসে মাত্র ২৪২ রানই ঝুলিতে পুরতে পেরেছেন। উদ্বোধনী ম্য়াচে ৮৪ রানের ইনিংস ছাড়া বলার মত কোনও পারফরম্য়ান্স নেই। স্ট্রইক রেটও ১৪০ এর নীচে নেমে গিয়েছিল।

সূর্যকুমারের বয়সও তাঁর বিরুদ্ধে যাচ্ছে। আগামী সেপ্টেম্বর সূর্য ৩৬ পেরিয়ে যাবেন। এই পরিস্থিতিতে গত জানুয়ারিতে যে ৩০ সদস্য়ের প্রাথমিক তালিকা জমা দিয়েছিল, সেই তালিকায় স্কাইয়ের নাম ছিল না। আবার এরই মধ্যে উঠে আসছে বৈভব সূর্যবংশীর নাম। আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছে ১৫ বছরের বৈভব। এছাড়াও মোট পাঁচটি খেতাব ঝুলিতে পুরেছে। তবে বৈভবকে দলে নিয়েও একাদশে তার জায়গা হওয়াটা কঠিন। কারণ সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণরা রয়েছেন। সেক্ষেত্রে রোটেশন করে খেলানো হলে বৈভবকে খেলানোর সুযোগ তৈরি হতে পারে।

শ্রেয়স আইয়ার ও রজত পাতিদার দুজনেই ভারতীয় টি-টোয়েন্টি দলে ঢোকার যোগ্য দাবিদার হয়ে উঠেছেন। দুজনেই নেতৃত্বে সাফল্য পেয়েছেন। রজত পাতিদার তো পরপর দু'বার আইপিএল জয়ী দলের ক্য়াপ্টেন। ব্যাটার হিসেবেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন প্রয়োজনের সময়ে। আর শ্রেয়স আইয়ার চার নম্বর পজিশনে ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতীয় দলের অটোমেটিক চয়েস বর্তমানে। তাই তাঁরা দুজনেই ঢুকে পড়তে পারেন স্কোয়াডে। 

হার্দিক পাণ্ড্যকে নিয়ে কিছুটি দ্বিধায় নির্বাচকরা। আইপিএল ভাল যায়নি প্লেয়ার ও অধিনায়ক হিসেবে। কিন্তু জাতীয় দলে এখনও গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তবে চোট আঘাত বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে বঢোদরার অলরাউন্ডারের কেরিয়ারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bengal T20 League: জাতীয় দলে ফের উপেক্ষিত হওয়ার দিন ইডেনে নেমেই শামির হ্যাটট্রিক, জিতল শিলিগুড়ি, মালদা
জাতীয় দলে ফের উপেক্ষিত হওয়ার দিন ইডেনে নেমেই শামির হ্যাটট্রিক, জিতল শিলিগুড়ি, মালদা
CAB Representative Arrest: সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
IND vs AFG: গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই ৩৬৮/৩ বোর্ডে তুলে নিল ভারত
গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই ৩৬৮/৩ বোর্ডে তুলে নিল ভারত
IND vs AFG Live Score: রাহুলের পর গিলের সেঞ্চুরি, প্রথম দিনের শেষেই রানের পাহাড়ে ভারত
রাহুলের পর গিলের সেঞ্চুরি, প্রথম দিনের শেষেই রানের পাহাড়ে ভারত
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget