এক্সপ্লোর

Indian Cricket Team: বিরাট-রোহিতের 'শেষ বিশ্বকাপ'-র প্রস্তুতিতে ফাঁক ফোকর রাখতে নারাজ বিসিসিআই, নেওয়া হল বিশেষ উদ্যোগ

ODI World Cup 2027: জিম্বাবোয়ে, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা সম্মিলিতভাবে এ বারের ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করতে চলেছে।

নয়াদিল্লি: ৫০ ওভারের বিশ্বকাপের (ODI World Cup 2027) আর বছরখানেক বাকি রয়েছে। জিম্বাবোয়ে, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা সম্মিলিতভাবে এ বারের ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। গতবার ঘরের মাঠে ফাইনালে এসে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার সম্ভবত বিরাট কোহলি ও রোহিত শর্মা শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট জিততে মরিয়া ভারতীয় দল। সেই লক্ষ্যে প্রস্তুতিতে কোনও ফাঁক ফোকর রাখতে চায় না ভারতীয় বোর্ড তথা টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সব দেশই ধীরে ধীরে নিজেদের দল গোছাতে শুরু করেছে। ভারতও (Indian Cricket Team) তেমনটাই করছে। Indian Express-র রিপোর্ট অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বকাপের প্রস্তুতি সারতে মেগা টুর্নামেন্টপূর্বে রামধনুর দেশের বিরুদ্ধে ছয় ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলতে আগ্রহী এবং সেই লক্ষ্যে সিরিজ় আয়োজনের কথাবার্তাও চালাচ্ছে বিসিসিআই। পরের বছরে ভারতীয় দলের সূচি এখনও প্রকাশ করা হয়নি, সেই কারণে এই সিরিজ় আয়োজন করতে কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।    

আরও পড়ুন:- এক ফ্রেমে ভারতীয় দলের সেকাল-একাল, ভাইরাল ধোনি, পন্থের আড্ডার ভিডিও 

সম্প্রতি এক বিসিসিআই সূত্র দাবি করছেন অধিনায়ক শুভমন গিল এবং কোচ গৌতম গম্ভীর ভারতীয় মিডল অর্ডারে ব্যাক আপ তৈরির জন্য আগ্রহী। মিডল অর্ডারে নীতীশ কুমার রেড্ডি ও হার্দিক পাণ্ড্যর চোটের রেকর্ড ভারতীয় ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। তাই মূলত মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারের ব্যাক আপ খুঁজতে আগ্রহী ভারত। সেই দৌড়ে Times of India-র রিপোর্ট অনুযায়ী এগিয়ে তিলক বর্মা। তাঁকেই ব্যাটিং অর্ডারের টপ সিক্সের বিকল্প হিসাবে মনে করা হচ্ছে।

ডান হাতি ব্যাটার ভর্তি লাইন আপে বাঁ-হাতি তিলক বর্মা একদিকে যেমন বৈচিত্র আনেন, তেমনই ভারতীয় টি-২০ দলের সহ-অধিনায়কের বোলিং করার দক্ষতাটাও তাঁর পক্ষে কাজ করছে। শোনা যাচ্ছে তিলককে তাঁর অফ স্পিন বোলিংটা আরও ঘষা মাজা করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে তাঁকে বোলিংয়ের বিকল্প হিসাবে কাজে লাগানো যায়। টপ অর্ডার ব্যাটারদের মধ্যে বোলিং না করার প্রবণতা ম্যানেজমেন্টের উদ্বেগ বাড়িয়েছে। ম্যানেজমেন্টের তরফে মনে করা হচ্ছে টপ অর্ডারে ব্যাট করা ক্রিকেটারদের কেউ বোলিং করতে পারলে, তা প্রিমিয়ার বোলারদের উপর চাপ তো কমাবেই, পাশাপাশি একাদেশ বৈচিত্র এবং বিকল্পও যোগ করবে।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget