Hardik Pandya: ছেলে ও প্রাক্তন স্ত্রী নাতাশাকে ৪ কোটি টাকার উপহার দিলেন হার্দিক, কী বলছেন নেটিজেনরা?
Hardik Pandya Updates: হার্দিক বর্তমানে মাহিকা শর্মার সঙ্গে প্রেম করছেন। সেই কথা নিজেদের সোশায়াল মিডিয়ায় স্পষ্ট জানিয়েওছেন ডানহাতি ক্রিকেটার।

মুম্বই: তিনি যে কতটা বদলে গিয়েছেন, তা এর থেকেই প্রমাণ পাওয়া যায়। নিজের একমাত্র সন্তান ও প্রাক্তন স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের গাড়ি উপহার দিলেন হার্দিক পাণ্ড্য। নিজেদের বিচ্ছেদ হয়ে গেলেও হার্দিক ও নাতাশাই তাঁদের সন্তান অগ্যস্তের বেড়ে ওঠার পথে সবচেয়ে বড় শক্তি। কিছুদিন আগেই নিজের বর্তমান প্রেমিকা মাহিকা শর্মাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক বার্তা দিয়েছিলেন, তাঁর নামে ট্য়াটুও করেছেন হার্দিক। এবার প্রাক্তন স্ত্রী ও তাঁর ছেলেকে লাক্সারি SUV, ল্যান্ডরোভার উপহার দিলেন বঢোদরার তারকা ক্রিকেটার। যে গাড়ির আনুমানিক মূল্য কমপক্ষে ৩ থেকে ৪ কোটি টাকা।
উল্লেখ্য, গাড়ি প্রস্তুতকারী সংস্থা একটি ভিডিও ও কিছু ছবি পোস্ট করেছে। সেখানে দেখা গিয়েছে, কালো রঙের নতুন ডিফেন্ডরের পাশে দাঁড়িয়ে রয়েছেন নাতাশা ও অগস্ত্য। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, হার্দিক প্রাক্তন স্ত্রী নাতাশা ও ছেলের জন্য গাড়িটে কিনেছেন। ফলে বিচ্ছেদ হলেও, স্ত্রী, তথা বিশেষ করে নিজের ছেলের প্রতি দায়িত্বে কোনও খামতি রাখছেন না ভরতের অলরাউন্ডার ক্রিকেটার।
View this post on Instagram
হার্দিক বর্তমানে মাহিকা শর্মার সঙ্গে প্রেম করছেন। সেই কথা নিজেদের সোশায়াল মিডিয়ায় স্পষ্ট জানিয়েওছেন ডানহাতি ক্রিকেটার। এর আগে বিভিন্ন সোশ্য়াল মিডিয়ায় হার্দিক ও মাহিকার নানা ছবি ভাইরাল হয়েছে। তাঁরা যে চুটিয়ে প্রেম করছেন, তা বুঝতে কারও অসুবিধে হয়নি। কিন্তু নিজে থেকে কখনওই এই বিষয়ে মুখ খোলেননি হার্দিক। এবার মাহিকার ২৫ তম জন্মদিনে নিজের সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মে প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন হার্দিক। গত ১৯ ফেব্রুয়ারি ছিল মাহিকার জন্মদিন। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছে জলের মধ্যে অন্তরঙ্গ মুহূর্তে সময় কাটাচ্ছেন দুজনে। আর সেই ক্যাপশনে লেখা 'হ্যাপি বার্থ ডে মাই প্রিন্সেস'। একটি ভিডিও ক্লিপও পোস্ট করেছেন হার্দিক। সেখানেও একইভাবে মাহিকার প্রতি ভালবাসা জানিয়েছেন তারকা ক্রিকেটার।
নিজের শরীরে মাহিকার M লিখে ট্যাটুও করেছেন হার্দিক। তিনি যে নতুন প্রেমে পুরো হাবুডুব খাচ্ছেন, তা এর থেকেই পরিষ্কার।




















