এক্সপ্লোর

Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর

T20 Cricket Stat: পুরুষদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড রয়েছে নামিবিয়ার গেরহার্ড এরাসমাসের। তিনি ৯১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

দুবাই: মহিলা ক্রিকেটে শুধু নয়। বিশ্ব ক্রিকেটে এমন এক রেকর্ড গড়ে ফেললেন হরমনপ্রীত কৌর, যা মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা কারও নেই। এমনকী বিশ্ব ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০ টি-টোয়েন্টি ম্য়াচে ক্যাপ্টেন্সি করার নজির গড়লেন হরমন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। ম্য়াচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয় ভারতীয় ক্রিকেট দল।

এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্য়াচ খেলে ফেললেন হরমনপ্রীত। পাকিস্তানের বিরুদ্ধে শনিবারের ম্য়াচটিই ছিল হরমনপ্রীতের কেরিয়ারের ১৫০ তম ম্য়াচ। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। তিনি ১২১টি ম্যাচ খেলেছেন। তৃতীয় স্থানে রুয়ান্ডার মারি বিমেনয়িমানা। তিনি ১০১টি ম্যাচ ক্যাপ্টেন হিসেবে খেলেছেন।

বিসিসিআই-এর সোশ্যাল মিডিয়া চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ অমল মজুমদার বলেন, 'আমাকে জানানো হয়েছে যে অধিনায়ক হিসেবে এটি হরমনের ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। পুরুষ বা মহিলা ক্রিকেটের ইতিহাসেও যে কোনও ক্রিকেটারের মধ্যে সর্বাধিক। অসাধারণ খেলেছ হরমন, অনেক অভিনন্দন।'

অন্যদিকে পুরুষদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড রয়েছে নামিবিয়ার গেরহার্ড এরাসমাসের। তিনি ৯১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যাঁর পরে রয়েছেন রুয়ান্ডার ক্লেটাস রুবাগুমিয়া ৯০টি ম্যাচ ও পাকিস্তানের বাবর আজম ৮৫টি ম্যাচ। ভারতের পুরুষ দলের হয়ে অধিনায়ক হিসেবে সর্বাধিক ৭২টি টি টোয়েন্টি খেলার রেকর্ড রয়েছে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

অধিনায়ক হিসেবে হরমনপ্রীত ভারতকে ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচে জয় এনে দিয়েছেন ও মাত্র ৫৭টি ম্যাচে হেরেছে। যেখানে তাঁর জয়ের হার ৬০ শতাংশেরও বেশি। তাঁর অধিনায়কত্বেই ভারত ২০১২, ২০১৬ ও ২০২২ সালে তিনটি এশিয়া কাপ খেতাব জিতেছে। এছাড়া কমনওয়েলথ গেমসে রুপো জিতেছে ও এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারতীয় দল।

এই ডানহাতি ব্যাটার ২০২০ সালের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলকে ফাইনালে তুলেছিলেন। সেবার রানার্স আপ হয় ভারত ও ঘরের মাঠে দেশকে ২০২৫ সালের মহিলা ওডিআই বিশ্বকাপ ট্রফি এনে দিতে নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে শনিবারের ম্য়াচে টস জিত

অধিনায়ক হিসেবে ১৫০তম ম্যাচের টস করার সময় এই নজির প্রসঙ্গে হরমনপ্রীত বলেন, 'অসাধারণ এক অনুভূতি। তবে আসল বিষয় হলো মাঠে খেলাটি উপভোগ করা, সেটিই মূল চাবিকাঠি। আমি সর্বদা সেটি বজায় রাখার চেষ্টা করি।'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget