এক্সপ্লোর

Ireland vs Oman: দুরন্ত টাকার, বিশ্বকাপে সর্বোচ্চ রান তুলে হইচই ফেলে দিল আয়ার্ল্যান্ড, ৫ ওভারে ৯৩! বিরাট জয়

T20 World Cup: কলম্বোয় ওমানের বিরুদ্ধে গ্রুপ সি-র ম্যাচে ঝড় তুললেন আইরিশরা। অঙ্কের নিরিখে টি-২০ বিশ্বকাপে বেঁচে রইল আয়ার্ল্যান্ডের সুপার এইটে ওঠার স্বপ্ন।

কলম্বো: অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, ট্র্যাভিস হেড, ফিল সল্ট, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার - একের পর এক মহারথী। টি-২০ ক্রিকেটে কয়েক ওভার টিকে গেলে যাঁরা ম্যাচের রং পাল্টে দিতে পারেন। অথচ তাঁদের উপস্থিতি সত্ত্বেও চলতি টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ দলগত স্কোর তুলল আয়ার্ল্যান্ড! কলম্বোয় ওমানের বিরুদ্ধে গ্রুপ সি-র ম্যাচে ঝড় তুললেন আইরিশরা। অঙ্কের নিরিখে টি-২০ বিশ্বকাপে বেঁচে রইল আয়ার্ল্যান্ডের সুপার এইটে ওঠার স্বপ্ন।

চোট পেয়ে পল স্টার্লিং ছিটকে গিয়েছেন। তাঁর অভাব পূরণ করে দিলেন লর্ক্যান টাকার (Lorcan Tucker)। অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন তিনি। তাঁর দাপটেই প্রথমে ব্যাট করে আয়ার্ল্যান্ড তুলেছিল ২৩৫/৫। যা এই বিশ্বকাপের সর্বোচ্চ দলগত স্কোর। শুধু শেষ তিন ওভারে আটটি ছক্কা মেরেছে আয়ার্ল্যান্ড। গোটা টুর্নামেন্টে যতগুলি ছক্কা মারতে পারেনি গোটা ওমান দল। শেষ পাঁচ ওভারে ৯৩ রান তুলল আয়ার্ল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১৩৯ রানে অল আউট হয়ে গেল ওমান। শুরুতে ৪৪ বছরের আমির কালিম ২৯ বলে ৫০ রান করলেও ওমান ব্যাটিং পথ হারাল ।

আইরিশ ইনিংস শুরুর দিকে চাপে পড়ে গিয়েছিল। বাঁহাতি স্পিনার শাকিল আমেদ পাওয়ার প্লে-তেই তিন উইকেট তুলে নেন। ৫ ওভারে ৪৫/৩ হয়ে যায় আয়ার্ল্যান্ড। আর্ম বলে ফেরান টিম টেক্টরকে। ফ্লাইটে পরাস্ত হন রস আডেয়ার। হ্যারি টেক্টর বোল্ড হন। অষ্টম ওভারে কার্টিস ক্যাম্ফার আউট হতে কেঁপে গিয়েছিল আয়ার্ল্যান্ড। তার ২ বল পরে আউট হয়ে যেতেন টাকারও। তিনি তখন ব্যক্তিগত ১৮ রানে ব্যাট করছিলেন। তাঁর স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন বিনায়ক শুক্ল। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে জানান যে, বল যে হাতে ছিল না সেটি দিয়ে স্টাম্প ভেঙেছেন বিনায়ক। যদিও রিপ্লেতে দেখা যায়, দুই গ্লাভস সংস্পর্শে ছিল। আউট হতে পারতেন টাকার।

মন্থর পিচের সঙ্গে মানিয়ে নিতে সময় নিয়েছিলেন টাকার। এরপর স্কুপ ও প্যাডল করতে শুরু করেন। টাকার ও গ্যারেথ ডেলানি ৩৩ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। হাফসেঞ্চুরি করেন টাকার। অ্যান্ডি ব্যালবার্নির পর দ্বিতীয় আইরিশ অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপে হাপসেঞ্চুরি করেন টাকার। ৫১ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। ১০টি চার ও চারটি ছক্কা মারেন।

 
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

T20 World Cup 2026 : 'সাত নম্বরে উইল জ্যাকসের ব্যাট করা ইংল্যান্ডের পক্ষে সত্যিকারের প্লাস পয়েন্ট', মনে করছেন গাওস্কর
'সাত নম্বরে উইল জ্যাকসের ব্যাট করা ইংল্যান্ডের পক্ষে সত্যিকারের প্লাস পয়েন্ট', মনে করছেন গাওস্কর
India vs England Match : ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে পৌঁছাবে কোন দল ? কোন নিয়মে ?
ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে পৌঁছাবে কোন দল ? কোন নিয়মে ?
Zaheer Khan: ফাস্টবোলার তুলে আনতে বিশেষ উদ্যোগ ভারতীয় বোর্ডের, জাহিরের তত্ত্বাবধানে শিবির, কারা পেলেন ডাক?
ফাস্টবোলার তুলে আনতে বিশেষ উদ্যোগ ভারতীয় বোর্ডের, জাহিরের তত্ত্বাবধানে শিবির, কারা পেলেন ডাক?
Rohit Sharma: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের পছন্দের সেরা ভারত-পাক মহারণ কোনটা?
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের পছন্দের সেরা ভারত-পাক মহারণ কোনটা?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Israel Iran War : ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Abhishek Banerjee: 'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
Ayatollah Ali Khamenei: ‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
West Bengal News: মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
Embed widget