এক্সপ্লোর

Ishan Kishan: বোন-ভগ্নিপতির মর্মান্তিক পরিণতি, তারপরেও মাঠে নেমে দেশের দায়িত্ব পালন! মন জিতলেন ঈশান

T20 World Cup 2026: পরিবারে বিরাট অঘটন । তার পরেও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন ঈশান কিষাণ ।

আমদাবাদ: পরিবারে বিরাট অঘটন । তার পরেও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন ঈশান কিষাণ । টি-২০ বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমে দলের জয়ে অবদান রেখেছেন । জিতে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের হৃদয় ।

এক সময়ে ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপের নকশায় ছিলেন না । জাতীয় দল থেকে বাদ পড়া ঈশান কিষাণ (Ishan Kishan) কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য নিজেই সঠিক পথে ফিরিয়েছেন । ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পর তিনি ভারতীয় দলে জায়গা ফিরে পান । এখন তিনি বিশ্বকাপজয়ী দলের সদস্য । ঈশান নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ২৫ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৪ রান করেন । কিন্তু অনেকে জানেন না যে, এর মাত্র ২ দিন আগেই ঈশানের পরিবারে ২ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল!

জানা গিয়েছে, ফাইনালের ২ দিন আগে এক সড়ক দুর্ঘটনায় ঈশান কিষানের খুড়তুতো বোন এবং ভগ্নিপতির মৃত্যু হয় । এই বড় দুর্ঘটনার পরেও ঈশান দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন । তিনি তাঁর খেলা দেখে বুঝতেই দেননি যে, তিনি এত বড় মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন । 

বাড়িতে আসতে পারেননি ঈশান 

ঈশানের বাবা প্রণব পাণ্ডে বলেছেন, 'আমরা খুব বড় বিপদে আছি । ঈশান আসতে চেয়েছিল, কিন্তু বিশ্বকাপের দায়িত্বের কারণে আসতে পারেনি । ও সম্পূর্ণ ভেঙে পড়েছে ।' জানা গিয়েছে, এই শোকের কারণে ঈশানের বাবা ফাইনাল ম্যাচ দেখতে আমদাবাদে যেতে পারেননি ।   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ishan Kishan (@ishankishan23)

টুর্নামেন্টে ঈশান কিষানের দুর্দান্ত পারফর্ম্যান্স

টি-টোয়েন্টি বিশ্বকাপে ঈশানের ব্যাট দারুণ সফল । তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন । ঈশান ৯ ম্যাচের ৯ ইনিংসে ৩৫.২২ গড়ে এবং ১৯৩.২৯-এর স্ট্রাইক রেটে ৩১৭ রান করেন । তাঁর ব্যাট থেকে ৩টি অর্ধশতরান আসে । 

ঈশান এখনও পর্যন্ত তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে ৪৫টি ম্যাচ খেলেছেন । এই ম্যাচগুলির ৪৫ ইনিংসে ব্যাটিং করে তিনি ১৩২৮ রান করেছেন । তাঁর ব্যাট থেকে ১টি সেঞ্চুরি এবং ১০টি হাফসেঞ্চুরি এসেছে ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Vinod Kambli Health Update: সঙ্কটজনক! ভারতীয় ক্রিকেটারকে নিয়ে তুঙ্গে জল্পনা, কেমন আছেন? বড় আপডেট দিলেন স্ত্রী
সঙ্কটজনক! ভারতীয় ক্রিকেটারকে নিয়ে তুঙ্গে জল্পনা, কেমন আছেন? বড় আপডেট দিলেন স্ত্রী
Anti-Doping Test: আইপিএলের মাঝেই অভিষেকের ডোপ পরীক্ষা? নাডার তালিকায় অন্তর্ভুক্ত হলেন আরও এক ভারতীয় ক্রিকেটার
আইপিএলের মাঝেই অভিষেকের ডোপ পরীক্ষা? নাডার তালিকায় অন্তর্ভুক্ত হলেন আরও এক ভারতীয় ক্রিকেটার
KKR: আশায় বুক বাঁধছে কলকাতাবাসী, মাঠে নামতে চলেছেন 'বেবি মালিঙ্গা'
আশায় বুক বাঁধছে কলকাতাবাসী, মাঠে নামতে চলেছেন 'বেবি মালিঙ্গা'
RCB vs LSG: বিতর্ক পিছু ছাড়ে না গোয়েঙ্কার, খেলা শেষ হতেই বিরাটের সামনে..এরপর?
বিতর্ক পিছু ছাড়ে না গোয়েঙ্কার, খেলা শেষ হতেই বিরাটের সামনে..এরপর?
Advertisement

ভিডিও

West Bengal Assembly 2026 | নির্বাচনের আগে জনতার জন্য অন্যসুরে গান ধরলেন সুরজিৎ চট্টোপাধ্যায় | ABP Ananda LIVE
Voter Baddi | নির্বাচনের আগে জনতার মনের কথা শুনে গান ধরলেন সপ্তর্ষি মৌলিক | ABP Ananda LIVE
TMC vs BJP:গ্রামে তৃণমূল প্রার্থীর প্রচারের সময় BJP-র পতাকা-ফেস্টুন ছেঁড়ার অভিযোগে নানুরে উত্তেজনা
TMC vs BJP: বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডের প্রচারে 'বাধা'র মুখে বনগাঁ উত্তরের বিধায়ক ও বিজেপি প্রার্থী
TMC VS BJP: একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল-বিজেপির,সংঘর্ষে উত্তেজনা হুগলির খানাকুলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Train News: হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
Vinod Kambli: আইপিএলের মাঝেই দুশ্চিন্তা, গুরুতর অসুস্থ কাম্বলি, যে কোনও মুহূর্তে হতে পারে ব্রেনস্ট্রোক!
আইপিএলের মাঝেই দুশ্চিন্তা, গুরুতর অসুস্থ কাম্বলি, যে কোনও মুহূর্তে হতে পারে ব্রেনস্ট্রোক!
Lok Sabha Expansion: বদলে যাবে দেশের রাজনৈতিক মানচিত্র? মহিলা সংরক্ষণের মোড়কে কি অন্য উদ্দেশ্য? ৩ বিল নিয়ে তাড়াহুড়োয় প্রশ্ন
বদলে যাবে দেশের রাজনৈতিক মানচিত্র? মহিলা সংরক্ষণের মোড়কে কি অন্য উদ্দেশ্য? ৩ বিল নিয়ে তাড়াহুড়োয় প্রশ্ন
Rubel Hossain: আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের ক্রিকেটারের
আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের ক্রিকেটারের
Thursday Astrology : চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
KKR: টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
Poila Boisakh: আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
Embed widget