এক্সপ্লোর

Ishan Kishan: 'ওঁরও বাহবা প্রাপ্য', মুশকিল সময়ে পাশে থাকার জন্য কোন সতীর্থকে কৃতজ্ঞতা জানালেন ঈশান কিষাণ?

Indian Cricket Team: ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর ইতিমধ্যেই ঈশান কিষাণ নিজের কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান হাঁকিয়ে ফেলেছেন।

নয়াদিল্লি: দীর্ঘ সময় জাতীয় দলের (Indian Cricket Team) বাইরেই ছিলেন তিনি। এমনকী বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়েছিলেন। তবে ঈশান কিষাণ (Ishan Kishan) চলতি বছরেই নিউজ়িল্য়ান্ড সিরিজ়ে দুরন্ত কামব্যাক করেছেন। তারপর থেকে তাঁর ব্যাট কথা বলছে। দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় টপ অর্ডার ব্যাটার। তাঁর এই কামব্যাকে সকলেই মুগ্ধ। নিজের প্রত্যাবর্তনের জন্য কিন্তু এক সতীর্থকে কৃতিত্ব দিচ্ছেন ঈশান।

তারকা কিপার-ব্যাটার জাতীয় দলে ফেরার পর থেকেই আগুনে ফর্মে। ইতিমধ্যেই তিনি কিউয়িদের বিরুদ্ধে সিরিজ়ে কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান হাঁকিয়েছেন ঈশান। চলতি বিশ্বকাপেও বিধ্বংসী ফর্মে তিনি। নামিবিয়ার বিরদ্ধে ম্যাচে তিনিই ভারতের হয়ে সর্বাধিক ৬১ রানের ইনিংস খেলেন। দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে ঝুরি ঝুরি রান করে দলে ফিরেছেন ঈশান। সেই ফর্মই বজায় রেখেছেন তিনি। ঈশান জানান তাঁর মুশকিল সময়ে তাঁকে পরামর্শ দিয়ে তাঁর পাশে ছিলেন আর কেউ নন, স্বয়ং হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। 

ঈশান নামিবিয়া ম্যাচশেষে জানান, 'আমি সাধারণত চুপ থাকার পাত্র নই। তবে ওঁ (হার্দিক) আমায় বলেছিল যে এটা আমার সিদ্ধান্ত হবে যে আমি এই বিষয়ে কারুর সঙ্গে কথা বল না নেতিবাচক মানসিকতা নিয়ে বসে থাকব। আমায় ক্রিকেট খেলে রান করতে হত। যে টুর্নামেন্টেই হোক না কেন, সেখানে পারফর্ম করার দরকার ছিল। তাই (আমার প্রত্যাবর্তনে) ওঁরও কিন্তু বাহবা প্রাপ্য।'

হার্দিক কিন্তু নিজেও প্রত্যাবর্তনের বিষয়ে ভালভাবেই জানেন। এক সময় রোহিত শর্মার বদলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নির্বাচিত হওয়া এবং আশানুরূপ পারফর্ম না করতে পারায় প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় তাঁকে। তবে বিশ্বকাপ জিতে সব সমালোচনার জবাব দেন হার্দিক। তিনি চলতি বিশ্বকাপেও দারুণ ফর্মে। ভারতীয় সমর্থকরা আশা করবেন পাকিস্তানের বিরুদ্ধেও যেন হার্দিক দুরন্ত পারফর্ম করেন। তবে সেই ম্যাচের আগে উদ্বেগ অন্য এক ভারতীয় তারকাকে নিয়ে। তিনি অভিষেক শর্মা।

অভিষেক গত ম্য়াচ খেলেননি। তারকা ভারতীয় ওপেনার বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার (আইসিসির ব়্যাঙ্কিংয়ের নিরিখে)। কিন্তু বিশ্বকাপের মাঝেই পেটের সমস্যায় কাবু অভিষেক। পেটের সমস্যার জেরেই তিনি হাসপাতালে দিন দু'য়েক ছিলেন বলে পিটিআইয়ের রিপোর্টে দাবি করা হচ্ছে। নামিবিয়া ম্যাচে মাঠে উপস্থিত থাকলেও অভিষেক ম্যাচ খেলেননি। একই রিপোর্ট অনুযায়ী তিনি বৃহস্পতিবার অনুশীলনও করেননি। দিন দু'য়েক পরেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। সেই ম্যাচের আগে অভিষেকের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সমর্থকরা। এবার দেখার তিনি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামেন কি না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BAN vs PAK: বাংলাদেশের অধিনায়কের মতো কাজ নয়, তরুণ প্রজন্মকে সাবধান করলেন ভারতীয় ক্রিকেটার, আগুন জ্বলছে
বাংলাদেশের অধিনায়কের মতো কাজ নয়, তরুণ প্রজন্মকে সাবধান করলেন ভারতীয় ক্রিকেটার, আগুন জ্বলছে
Pritvi Shaw: আইপিএলের আগে হঠাৎই বাগদত্তা আকৃতিকে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে পৃথ্বী শ
আইপিএলের আগে হঠাৎই বাগদত্তা আকৃতিকে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে পৃথ্বী শ
IPL 2026: ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, বড় ভূমিকায় রোহিতকে আইপিএলে দেখতে চান ভাজ্জি
ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, বড় ভূমিকায় রোহিতকে আইপিএলে দেখতে চান ভাজ্জি
Pakistan vs Bangladesh: পাকিস্তান vs বাংলাদেশ ম্যাচে ভয়ঙ্কর ঘটনা, মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে!
পাকিস্তান vs বাংলাদেশ ম্যাচে ভয়ঙ্কর ঘটনা, মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে!
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget