ম্যাঞ্চেস্টার: বর্তমান ক্রিকেটবিশ্বে সীমিত ওভারের ফর্ম্যাটে সেরা ব্যাটারদের প্রসঙ্গ উঠলে জস বাটলারের (Jos Buttler) নাম উঠা আসতে বাধ্য। ইংল্যান্ডের মহাতারকা কিপার-ব্যাটার সম্প্রতি 'দ্য হান্ড্রেডে' ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে খেলছেন। সেই টুর্নামেন্টেই কায়রন পোলার্ড, ক্রিস গেলদের পিছনে ফেলে টি-২০ ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান। তারপরেই বড় ঘোষণা জস বাটলারের।

Continues below advertisement

ওয়েলশ ফায়ারের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের হয়ে বাটলার ২০ বলে ৫১ রানের ইনিংস খেলেন। সেই ইনিংসের সুবাদেই পোলার্ডকে টি-২০ ক্রিকেটে রানের নিরিখে পিছনে ফেলে দেন বাটলার। পোলার্ড ৭৪৬টি বিশ ওভারের ম্যাচে ১৪৮০৩ রান করেছেন। সেখানে ওয়েলশ ফায়ারের বিরুদ্ধে ম্যাচের পর বাটলারের রানের সংখ্যা ৫২২টি টি-২০ ম্যাচের পর দাঁড়াল ১৪৮৩৩। 

আরও পড়ুন:- ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না? 

Continues below advertisement

তবে এই রেকর্ড গড়ার পরেই বাটলারের দাবি তিনি নিজের এই রেকর্ড নিয়ে গর্বিত, তবে সেই রেকর্ড অক্ষত থাকবে না, ভবিষ্যতে এই রেকর্ডও ভাঙবে। তাঁর মতে অন্য কেউ নয়, যে তার রেকর্ড ভাঙবে, তার নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। বাটলারকে বলতে শোনা যায়, 'টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানসংগ্রাহক হওয়াটা দারুণ বিষয়। কেউ না কেউ তো একদিন এটা পার করে যাবে এবং তার নাম সম্ভবত (বৈভব) সূর্যবংশী। তব হ্যাঁ, নিঃসন্দেহেই এটা অত্যন্ত গর্বের মুহূর্ত।'

তবে আগের ম্যাচেই এমআই লন্ডনের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বাটলাররা। সেই ম্যাচেই পোলার্ডের উপস্থিতিতে এই রেকর্ড ভাঙলে বেশি খুশি হতেন বলেই জানান বাটলার। 'আমরা গত ম্যাচে এমআই লন্ডনের বিরুদ্ধে খেলেছিলাম। গত ম্যাচে যদি পোলি ডাগআউটে বসে ছিল, তখন যদি ওঁকে টপকে যেতে পারতাম... তবে এই তালিকায় দুরন্ত বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন, দুরন্ত প্রতিভাবান তারকারা রয়েছেন। তাই নিজের এই কৃতিত্বে আমি অত্যন্ত গর্বিত।' বলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার।

আইপিএলে বৈভব সূর্যবংশীর কেরিয়ারের একেবারে প্রথম শতরানে, তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের একেবারে কাছ থেকে সাক্ষী থেকেছেন বাটলার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই তো বৈভব প্রথম আইপিএল শতরান হাঁকায়। তারপর একাধিক সময়ে বৈভবের প্রশংসা করতে শোনা গিয়েছে বাটলারকে। এবার ফের একবার বাটলারের কথায় বৈভবের প্রতিভা এবং সম্ভাবনা যে কতটা এবং তাঁকে বাকি ক্রিকেটাররা কতটা রেট করেন, তা প্রমাণ হয়ে গেল।