এক্সপ্লোর

Ranji Trophy: রাহুলদের কর্নাটকের বিরুদ্ধে রানের পাহাড়ে জম্মু ও কাশ্মীর, রঞ্জি ফাইনালে ইতিহাসের হাতছানি

Karnataka vs Jammu & Kashmir: জম্মু ও কাশ্মীর ৪৭১/৬ হয়ে যাওয়ার পর কর্নাটক ম্যাচে ফেরার শেষ সুযোগ পেয়েছিল। তবে অবিচ্ছেদ্য সপ্তম উইকেটে ৫৬ রান যোগ করে ফেলেছেন সাহিল ও আবিদ মুস্তাক।

হুব্বালি: পারস ডোগরা (Paras Dogra), কানহাইয়া ওয়াধওয়ান (Kanhaiya Wadhawan) ও সাহিল লোটরা (Sahil Lotra) হাফসেঞ্চুরি করে রঞ্জি ট্রফির ফাইনালে ফের এক ক্লান্তিকর দিন ফরহার দিলেন কর্নাটককে (Karnataka vs Jammu & Kashmir)। এক সেঞ্চুরি ও পাঁচ হাফসেঞ্চুরির দাপটে রঞ্জি ট্রফির ফাইালে দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড়ে জম্মু ও কাশ্মীর। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে তাদের স্কোর ৫২৭/৬। চালকের আসনে পারস ডোগরার দল। সব কিছু ঠিকঠাক চললে ঘরোয়া ক্রিকেটে ইতিহাস হতে পারে। প্রথমবার ফাইনালে উঠেই রঞ্জি চ্যাম্পিয়ন হতে পারে জম্মু ও কাশ্মীর।

দ্বিতীয় দিন সকালেই দ্বিতীয় নতুন বল নেয় কর্নাটক। বিজয়কুমার বৈশাখ নজর কাড়েন। পরপর চারটি মেডেন ওভার করলেও দিনের খেলা শুরু হওয়ার পর ৪৮ মিনিট কোনও সাফল্যের মুখ দেখেনি কর্নাটক। পুন্ডির ১২১ রান করে বিদ্যাধর পাটিলের বলে ফেরেন। পরের ওভারেই আব্দুল সামাদ ৬১ রান করে আউট হন প্রসিদ্ধ কৃষ্ণর বলে। 

কিন্তু পঞ্চম উইকেটে ১১০ রানের পার্টনারশিপ গড়ে কর্নাটকের হতাশা বাড়ান পারস ডোগরা ও কানহাইয়া। পারস আগের দিন চোট পেয়ে ক্রিজ ছেড়েছিলেন। বুধবার ফিরে লড়াকু ইনিংস খেলেন। তাঁকে শর্ট বল করে পরীক্ষা নেয় কর্নাটক। গায়ে, হেলমেটে বল খেলেও লড়াই ছাড়েননি। ৬১ রান করেন। কানহাইয়া করেন ৭০।

জম্মু ও কাশ্মীর ৪৭১/৬ হয়ে যাওয়ার পর কর্নাটক ম্যাচে ফেরার শেষ সুযোগ পেয়েছিল। তবে অবিচ্ছেদ্য সপ্তম উইকেটে ৫৬ রান যোগ করে ফেলেছেন সাহিল ও আবিদ মুস্তাক। জম্মু ও কাশ্মীরের লোয়ার মিডল অর্ডারের যা ব্যাটিং দক্ষতা, ছশোর নীচে থামলে হয়। যা কর্নাটকের কাজ কঠিন করে তুলবে।

বুধবার, রঞ্জি ট্রফির ফাইনালের দ্বিতীয় দিন বিতর্কে তোলপাড় হল বাইশ গজ। জম্মু ও কাশ্মীরের ১০১তম ওভারের ঘটনা। প্রথম দিন দাপট দেখানোর পর তখন পরপর শুভম পুন্ডির ও আব্দুল সামাদের উইকেট হারিয়ে কিছুটা চাপে জম্মু ও কাশ্মীর। কানহাইয়া ওয়াধাবনকে নিয়ে পাল্টা লড়াই চালাচ্ছেন ডোগরা। বল করছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রসিদ্ধর একটি বল ডোগরার ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হয়ে যায়। তখনই পরিবর্ত হিসাবে ফিল্ডিং করতে নামা আনিশের সঙ্গে বচসায় জড়ান ডোগরা । 

আনিশ সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন। তিনি ডোগরাকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করে থাকতে পারেন বলে ধারণা কারও কারও । ডোগরা আচমকাই গিয়ে তাঁকে ঢুঁসো মারেন। যে কারণে ডোগরার ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suryakumar Yadav: ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জিতলেও এখনও অফফর্মে সূর্য, কী বার্তা দিচ্ছেন বিশ্বজয়ী অজি অধিনায়ক?
ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জিতলেও এখনও অফফর্মে সূর্য, কী বার্তা দিচ্ছেন বিশ্বজয়ী অজি অধিনায়ক?
Suryakumar Yadav: আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
Litton Das: চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
Sourav On Gambhir: আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
Advertisement

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget