এক্সপ্লোর

Indian Cricket Team: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে আচমকা অবসর ভারতের হয়ে খেলা উইকেটকিপারের

Indian Cricket Team: তিন বছরের সামান্য কিছু বেশি সময় আগে ভারতের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল ।

মুম্বই: ভারত বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন টেস্টে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা উইকেটকিপার ব্যাটার । টেস্টে অভিষেকের মাত্র তিনবছর পরেই!

কে এস ভরত (KS Bharat) । তিন বছরের সামান্য কিছু বেশি সময় আগে ভারতের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল । আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন । মাত্র ৩২ বছর বয়সে । 

২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের হয়ে সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি । সেখানে ২০.০৯ ব্যাটিং গড়ে ২২১ রান করেছিলেন । সর্বোচ্চ স্কোর ৪৪ । ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন তিনি । আহত ঋষভ পন্থের জায়গায় ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by K S Bharat (@konasbharat)

 

২০২৩ সালে বর্ডার গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর । দীর্ঘদিন ধরে জাতীয় দলের দরজায় কড়া নাড়ার পর । ভারতের হয়ে কে এস ভরত শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে । বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে । তবে সেই সিরিজেই রাজকোটে তৃতীয় টেস্টে তিনি বাদ পড়েন । তাঁর পরিবর্তে টেস্টে অভিষেক হয় ধ্রুব জুড়েলের ।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভরত লিখেছেন, 'বিষণ্ণ হৃদয় নিয়ে ও সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি । দেশের হয়ে খেলা আমার জীবনের সেরা সম্মান ।'

আরও পড়ুন: ৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?

ভরত আরও লিখেছেন, 'আমার সফরের জন্য দরকার ছিল অনেক ধৈর্য্য, শক্তির, তবে টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করার সম্মান প্রত্যেক মুহূর্তে আমার মধ্যে দারুণ অনুভূতি তৈরি করে ।' 

অবসরের সিদ্ধান্ত ঘোষণা করার পর কে এস ভরতকে অভিনন্দন জানিয়েছেন ভারতের হয়ে ৪০টি টেস্ট ম্যাচ খেলা ঋদ্ধিমান সাহা । ইনস্টাগ্রামে ঋদ্ধিমান লিখেছেন, 'তোমার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল ভাই ।' ভরতকে শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্সও ।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rohit Sharma : লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
Advertisement

ভিডিও

Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget