এক্সপ্লোর

T20 World Cup 2026: 'থালা ফর আ রিজন....'মাঠে থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে সূর্যদের ম্য়াচ জিতিয়েছিলেন ধোনি

Mahendra Singh Dhoni: ওয়াংখেড়েতে স্ত্রী সাক্ষীকে নিয়ে গত ৫ মার্চ উপস্থিত হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। মাঠে সূর্যকুমার, বুমরা, হার্দিকরা যখন লড়ছেন, তখন ভিআইপি বক্সে মাহিকে অনেকবারই দেখা গিয়েছে।

মুম্বই: সোশ্য়াল মিডিয়ায় ধোনিভক্তরাই এই ট্রেন্ড শুরু করেছিলেন। মহেন্দ্র সিংহ ধোনির জার্সি নম্বর ৭। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওযার পরও আইপিএলে খেলছেন। আর এই সাত নম্বর জার্সি পরেই মাঠে নামেন তিনি। মাঠে তো তিনি ব্যাট হাতে হোক বা উইকেটের পেছন থেকে দলকে ম্য়াচ জেতাতে ওস্তাদ। কিন্তু যদি ২২ গজে নাও নামেন, তাহলেও ধোনির শুধুমাত্র একটি উপস্থিতি বা সেই ম্য়াচের সঙ্গে ধোনির নাম জুড়ে গেলেই মাহিভক্তরা এক অদ্ভুত স্লোগান তুলে থাকেন, তা হল থালা ফর আর রিজন....ঠিক যেভাবে ধোনিপ্রেমীরা মিলিয়ে দিলেন ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মাহির অবদান মাঠের বাইরে থেকেও।

ওয়াংখেড়েতে খেলা দেখতে স্ত্রী সাক্ষীকে নিয়ে গত ৫ মার্চ উপস্থিত হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। মাঠে সূর্যকুমার, বুমরা, হার্দিকরা যখন লড়ছেন, তখন ভিআইপি বক্সে মাহিকে অনেকবারই দেখা গিয়েছে। শেষমেষ ভারত ৭ রানে ম্যাচ জিততেই ধোনির জার্সি নম্বরকে উল্লেখ করে মাহির উপস্থিতির গুরুত্ব সোশ্য়াল মিডিয়ায় মনে করিয়ে দিয়েছেন তাঁর ভক্তরা। যেমন.......

ভারত সেদিন ৭ রানে ম্য়াচ জিতেছিল ইংল্য়ান্ডের বিরুদ্ধে। 

ভারত সেদিন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের ৭ নম্বর ম্য়াচ জিতেছিল।

ভারত ও ইংল্যান্ড দুটো দলই তাদের ৭টি করে উইকেট খুইয়েছিল।

ভারতের হয়ে সর্বােচ্চ রান সংগ্রাহক সঞ্জু স্য়ামসন ৭টি ছক্কা হাঁকিয়েছিল।

ইংল্য়ান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক বেথেলও ৭টি ছক্কা হাঁকান।

সঞ্জু স্যামসন ভারতের হয়ে ৭ নম্বর ম্য়াচের সেরার পুরস্কার তুলে নিয়েছিলেন।

স্য়ামসন উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলতে নেমে ৭ নম্বর বার টি-টোয়েন্টিতে অর্ধশতরান করেছিলেন।

জ্যাকব বেথেল সপ্তম ব্রিটিশ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন।

বেথেলের সেঞ্চুিরিটিও টুর্নামেন্টে সাত নম্বর সেঞ্চুরি।

ভারত তাদের ৭ নম্বর আইসিসি ম্যাচ ওয়াংখেড়েতে জিতেছিল। 

এদিকে, আসন্ন আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সব ফ্র্যাঞ্চাইজিই। সেই তালিকায় আছে চেন্নাই সুপার কিংসও। মহেন্দ্র সিংহ ধোনিও হলুদ জার্সিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের 'থালা'-র আগমনের ভিডিও, ছবিও শেয়ার করেছে সিএসকে। পাশাপাশি দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খানরাও সিএসকে শিবিরে যোগ দিয়েছেন। তাঁর ছবি, ভিডিও সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এরই মাঝে একটু বিপাকেও পড়েছেন বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। বসবাসের জন্য দেওয়া জমি ব্যবসার কাজে ব্যবহার করছেন। যা নিয়মবিরুদ্ধ। এ ব্যাপারে কারণ দেখাতে বলে ধোনিকে নোটিশ পাঠিয়েছে ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IPL 2026: আরও একটা বড় ইনিংস খেললেই আজ হায়দরাবাদের জার্সিতে নতুন মাইলস্টোন গড়ার হাতছানি অভিষেকের
আরও একটা বড় ইনিংস খেললেই আজ হায়দরাবাদের জার্সিতে নতুন মাইলস্টোন গড়ার হাতছানি অভিষেকের
PSL 2026: একই একাদশে খেললেন জেকবস ও তাঁর পরিবর্তে পিএসএলে সুযোগ পাওয়া চণ্ডীমল, বিস্মিত ক্রিকেটবিশ্ব
একই একাদশে খেললেন জেকবস ও তাঁর পরিবর্তে পিএসএলে সুযোগ পাওয়া চণ্ডীমল, বিস্মিত ক্রিকেটবিশ্ব
IPL 2026: খারাপ সময় একেই বলে! পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন ফর্মে থাকা আয়ুশ
খারাপ সময় একেই বলে! পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন ফর্মে থাকা আয়ুশ
Yusuf Pathan : গ্রেফতার ইউসুফ পাঠানের শ্বশুর, শ্যালক ও এক আত্মীয় ! নেপথ্যে কী ?
গ্রেফতার ইউসুফ পাঠানের শ্বশুর, শ্যালক ও এক আত্মীয় ! নেপথ্যে কী ?
Advertisement

ভিডিও

যুক্তি-তক্কো পর্ব ২ :“আইপ্যাক-মাথা গেল এজেন্সি-কব্জায়—নতুন তরজা শুরু ভোট যবে দরজায়
যুক্তি-তক্কো পর্ব ১ :“আইপ্যাক-মাথা গেল এজেন্সি-কব্জায়—নতুন তরজা শুরু ভোট যবে দরজায়
West Bengal Election 2026 : বিধানসভাভিত্তিক ভোটার তালিকাও প্রকাশ কমিশনের। Election Commission
ED Raid: বেহালার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হাজির ED, বাইরে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় ৪০ মিনিট
WB Assembly Election 2026: দিনভর চলছে জনসংযোগ-প্রচার। তার ফাঁকে কী খাচ্ছেন বাগদার তৃণমূল প্রার্থী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Salary News:  মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
 মাসে ২ বার বেতন, পড়শি দেশে আসছে নতুন নিয়ম
Turtuk History: রাতে ঘুমিয়েছিল পাকিস্তানে, ঘুম ভেঙে দেখে ভারতে, মাত্র কয়েক ঘণ্টায় ভাগ্য বদলে যায় এই গ্রামের
রাতে ঘুমিয়েছিল পাকিস্তানে, ঘুম ভেঙে দেখে ভারতে, মাত্র কয়েক ঘণ্টায় ভাগ্য বদলে যায় এই গ্রামের
LPG New Rules : রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?
রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?
Narendra Modi Rally Live Updates: দোকানে ঢুকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি, ঝাড়গ্রামে জনতার মাঝে
দোকানে ঢুকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি, ঝাড়গ্রামে জনতার মাঝে
Pathirana Joins KKR: কলকাতায় পৌঁছে গেলেন কেকেআরের ১৮ কোটির অস্ত্র, ইডেনে বৈভব ঝড় থামাতে পারবেন আজ?
কলকাতায় পৌঁছে গেলেন কেকেআরের ১৮ কোটির অস্ত্র, ইডেনে বৈভব ঝড় থামাতে পারবেন আজ?
Madhuparna Thakur: দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর?
দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর?
Gold-Silver Price Today: অক্ষয় তৃতীয়র আগে ছুটির দিনে সামান্য বদল সোনার দামে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রুপো!
অক্ষয় তৃতীয়র আগে ছুটির দিনে সামান্য বদল সোনার দামে, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রুপো!
KKR Captain: ''রাহানেকে সরিয়ে দ্রুত ক্যাপ্টেন করা হোক...
''রাহানেকে সরিয়ে দ্রুত ক্যাপ্টেন করা হোক...", ম্য়ানেজমেন্টকে বার্তা বিশ্বজয়ীর
Embed widget