এক্সপ্লোর

Dhoni House: টি-২০ বিশ্বকাপের মাঝেই বিপাকে ধোনি! জমি-বাড়ি কেড়ে নেওয়া হতে পারে! নোটিশ কিংবদন্তিকে

MS Dhoni: ধোনির এই খবর প্রকাশ্যে এল এমন একটা সময়ে, যখন দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ চলছে।

রাঁচি: তিনি দেশের প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup 2026) অধিনায়ক । সেই মহেন্দ্র সিংহ ধোনি বড়সড় সমস্যায় । কেড়ে নেওয়া হতে পারে তাঁর বাড়ি-জমি? নোটিশ পাঠানো হল ক্যাপ্টেন কুলকে!

আর ধোনির এই খবর প্রকাশ্যে এল এমন একটা সময়ে, যখন দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ চলছে । রবিবারই ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সেমিফাইনালে ওঠার টিকিট নিশ্চিত করার লক্ষ্যে নামবে ভারত । তার আগের দিন ধোনিকে নিয়ে হইচই ।

ঠিক কী হয়েছে?

মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে অভিযোগ, তিনি বসবাসের জন্য দেওয়া জমি ব্যবসার কাজে ব্যবহার করছেন । যা নিয়মবিরুদ্ধ । এ ব্যাপারে কারণ দেখাতে বলে ধোনিকে নোটিশ পাঠিয়েছে ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ড ।

রাঁচিতে ধোনির একাধিকবার ঠিকানা বদল হয়েছে । তাঁর বাবা পান সিংহ ধোনি কর্মসূত্রে মেকন কলোনির এক চিলতে কোয়ার্টারে থাকতেন । পরে যখন ধোনি রঞ্জি ট্রফি, দলীপ ট্রফিতে খেলার সুযোগ পান, তখন মেকন কলোনিতেই আরও বড় এক কোয়ার্টার দেওয়া হয়েছিল ধোনির পরিবারকে । এরও পরে রাঁচির হরমু রোডের ধারে ধোনিকে বসতবাড়ি নির্মাণের জন্য জমি দেয় ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ড । সেই জমিতেই বাড়ি করে বসবাস শুরু করেন ধোনি । 

কিন্তু পরে রাঁচির রিং রোডের ধারে বিরাট ফার্ম হাউস নির্মাণ করেছেন ধোনি । সেখানেই তিনি সপরিবার থাকেন এখন । বাইক ও গাড়ির গ্যারাজ, পশুশালা, বাগান, স্যুইমিং পুল সহ সমস্তরকম সুযোগ সুবিধা রয়েছে সেই ফার্ম হাউসে ।

ঘটনা হচ্ছে, অভিযোগ উঠেছে ধোনির হরমু রোডের বাড়ি এখন ব্যবসার কাজে ব্যবহার করা হচ্ছে । একটি ডায়াগনস্টিক্স সেন্টার খোলা হয়েছে সেই বাড়িতে । যা নিয়মবিরুদ্ধ ।

ঝাড়খণ্ড হাউজ়িং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসওয়াল সংবাদমাধ্যমকে বলেছেন, হরমু রোডে ধোনিকে যে জমি দেওয়া হয়েছিল, তা বসবাসের জন্য । সেই জমি ব্যবসার (কমার্শিয়াল) কাজে ব্যবহার করা আইনবিরুদ্ধ । 

তবে ধোনি একা নন, আরও কয়েকজনের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে । তাঁদের সকলকেই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে । উত্তর সন্তোষজনক না হলে ধোনির জমি ও বাড়ি ফিরিয়েও নেওয়া হতে পারে বলে খবর ।

ধোনি আপাতত আইপিএলের প্রস্তুতি সারছেন । ফের একবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে তাঁকে । তবে গোটা আইপিএলে তিনি নাও খেলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন সিএসকে কর্তা । বেছে বেছে ম্যাচ খেলতে পারেন ক্যাপ্টেন কুল ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
India T20 Champion: অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত! ধোনি-রোহিতের সামনে বিশ্বরেকর্ড গড়ে বিশ্বজয় ভারতের
অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত! ধোনি-রোহিতের সামনে বিশ্বরেকর্ড গড়ে বিশ্বজয় ভারতের
IND vs NZ Final: ফর্মের শিখরে স্য়ামসন, ফাইনালেও ঝোড়া ৮৯, করলেন অর্ধশতরানের হ্যাটট্রিক
ফর্মের শিখরে স্য়ামসন, ফাইনালেও ঝোড়া ৮৯, করলেন অর্ধশতরানের হ্যাটট্রিক
IND vs NZ Innings Highlights: আমদাবাদে রেকর্ডের পর রেকর্ড! টি-২০ বিশ্বকাপের ফাইনালে রানের পাহাড়ে ভারত
আমদাবাদে রেকর্ডের পর রেকর্ড! টি-২০ বিশ্বকাপের ফাইনালে রানের পাহাড়ে ভারত
Advertisement

ভিডিও

T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs NZ Ahmedabad Final Live: শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Embed widget