এক্সপ্লোর

NANO Banana AI Image: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সৌরভ-ডোনার ছবি, কী এই ন্যানো ব্যানানা এআই ইমেজ?

Sourav And Dona Ganguly: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এইরকম মূর্তি বানানো। যেটাকে বলা হচ্ছে 'ন্যানো ব্যানানা এআই ইমেজ'। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো এই থ্রি ডি ইমেজ।

কলকাতা: একটি কম্পিউটার টেবিল। একপাশে বসানো ডেস্কটপ। সঙ্গে কী বোর্ড, মাউস। একপাশে হয়তো টেবিল ক্যালেন্ডার।

মজাটা অন্যত্র। কারণ, টেবিলের একপাশে সযত্নে রাখা একটি শো পিস। কাচ বা ফাইবারের বেসের ওপর যে রকম মূর্তি অনেকের বাড়িতেই শোভা পায়। বিশেষত্ব বলতে, শো পিসের মূর্তিটি হয়তো আপনার। সঙ্গে হয়তো কোনও প্রিয়জন।

আপাতত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এইরকম মূর্তি বানানো। যেটাকে বলা হচ্ছে 'ন্যানো ব্যানানা এআই ইমেজ'। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো এই থ্রি ডি ইমেজ। একটা সময় যেমন ঘিবলি আর্ট বানানোর স্রোতে গা ভাসিয়েছিল আট থেকে আশি, সেরকমই এবার ট্রেন্ডিং 'ন্যানো ব্যানানা এআই ইমেজ'। 

সেই ট্রেন্ডে গা ভাসালেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়ও। ডোনা সৌরভের সঙ্গে নিজের একটি ছবি 'ন্যানো ব্যানানা এআই ইমেজ' দ্বারা থ্রি ডি বানিয়েছেন। সেই ছবি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে সৌরভের পরনে কালো টি শার্ট, তার সঙ্গে ছাই রংয়ের স্যুট। কালো শ্যু। ডোনা কালো পাড়ের ছাই রংয়ের প্রিন্টেড শাড়ি। ছবিতে দুজনকে দেখেই মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। অনেকেই লিখেছেন, 'কালোতে ভাল।' কেউ লিখেছেন, 'কাপল ইন ব্ল্যাক।' কারও মন্তব্য, 'ছবিটিকে ফ্রেমে বাঁধিয়ে রাখুন।'

ডোনা আরও একটি ছবি বানিয়েছেন 'ন্যানো ব্যানানা এআই ইমেজ' (NANO Banana AI Image) দিয়ে। সেটিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে বাবা ও মাকে। সেই ছবিটিও ভীষণ পছন্দ হয়েছে নেটিজেনদের। অনেকের পরামর্শ, মূল্যবান সংগ্রহ হয়ে থাকতে পারে এই ছবিকে বাঁধিয়ে রাখা হলে।

সৌরভ আপাতত ব্যস্ত দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামে। প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals)  কোচ সৌরভ। ডেওয়াল্ড ব্রেভিসকে (Dewald Brevis) দলে নিয়ে চমক দিয়েছেন। 'বেবি এবি' হিসাবে পরিচিত ব্রেভিসকে নিয়ে যে প্রবল দর কষাকষি হবে, তা জানাই ছিল। হলও তাই। শেষমেশ তিনি যোগ দিলেন প্রিটোরিয়া ক্যাপিটালসে (Pretoria Capitals)।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভের সঙ্গে ক্যাপিটালসের সম্পর্ক বহু পুরনো। তিনি দিল্লি ক্যাপিটালসের হয়েও ডিরেক্টর অফ ক্রিকেট ও মেন্টরের দায়িত্ব সামলেছেন। দিনকয়েক আগেই সৌরভকে দলের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি যে ব্রেভিসকে দলে নিতে কতটা মরিয়া ছিলেন, তা এই দর হাঁকাহাঁকি দেখেই বোঝা যায়।

তবে ২২ বছর বয়সী ব্রেভিস কি এত দামে বিক্রি হওয়ার যোগ্য? সৌরভ বলেছেন, 'আশা করছি ও ভাল পারফর্ম করবে। ও ভীষণ প্রতিভাবান। বিগত এক, দেড় বছরে আমার মতে ও নিজের খেলার অনেক উন্নতিও করেছে। অস্ট্রেলিয়া সিরিজ়েই সেটা দেখা গিয়েছে। ও প্রমাণ করে দিয়েছে ও একজন গেমচেঞ্জার। আর টি-টোয়েন্টিতে তো এমন খেলোয়াড়ই দরকার। আর আমি কখনই টাকার সঙ্গে পারফরম্যান্সের তুল্যমূল্য বিচার করি না। টাকাটা বাদ দিয়েই বলব ও দুরন্ত প্রতিভা। ও স্পিন ভাল খেলে, যা খুব গুরুত্বপূর্ণ। সবকিছু দেখেশুনেই আমার ওকে এত দামে দলে নিয়েছি।' 

সেরা শিরোনাম

Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
Narendra Modi Stadium: ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক
ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget