এক্সপ্লোর

Pakistan vs Bangladesh: পাকিস্তান vs বাংলাদেশ ম্যাচে ভয়ঙ্কর ঘটনা, মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে!

Hussain Talat Injured: পাকিস্তানের অলরাউন্ডার হুসেন তালাত গুরুতর আহত হন। এরপর তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ঢাকা: পাকিস্তান ও বাংলাদেশের (PAK vs BAN) মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি গতকাল রাতে অর্থাৎ ১৩ মার্চ খেলা হয়েছে। ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তানের পুরো দল ২৭৪ রানে গুটিয়ে যায়। পাকিস্তানের হয়ে মাজ সাদাকাত এবং সলমন আলি আঘা দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতরান করেন। মাজ সর্বোচ্চ ৭৫ রান করেন। ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১২৮ রানে জেতে পাকিস্তান।

যদিও, এই ম্যাচে ঘটে গেল দুর্ঘটনা। পাকিস্তানের অলরাউন্ডার হুসেন তালাত গুরুতর আহত হন। এরপর তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

কীভাবে আহত হলেন হুসেন তালাত?

পাকিস্তানি অলরাউন্ডার হুসেন তালাত ম্যাচে বাংলাদেশের ইনিংসের সময় ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান। সেই সময় মহম্মদ ওয়াসিম বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারটি করছিলেন। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস কভার অঞ্চলে শট খেলেন এবং বল বাউন্ডারির দিকে যাচ্ছিল, তখন হুসেন দ্রুত বলের পিছনে দৌড়ন এবং তিনি বলটি আটকানোর চেষ্টা করেন। যদিও, তিনি যখন বলটি ধরেন, তখন তার পা বাউন্ডারির দড়িতে পড়ে। যে কারণে হুসেন তালাত ভারসাম্য হারান এবং তিনি বিজ্ঞাপন বোর্ডে ধাক্কা খান। তালাত অদ্ভুতভাবে তার বাঁ কাঁধের ওপর পড়েন। যে কারণে তিনি গুরুতর আহত হন।

স্ট্রেচারে করে বাইরে গেলেন, তারপর হাসপাতালে ভর্তি

হুসেন তালাতের চোট লাগার সঙ্গে সঙ্গে মেডিকেল টিম মাঠে আসে এবং তাঁর চিকিৎসা করে। এরপর তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়, যা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

ম্যাচের জন্য উভয় দলের একাদশ 

পাকিস্তানের প্লেয়িং ইলেভেন: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেন, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সলমন আলি আঘা, হুসেন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মহম্মদ ওয়াসিম জুনিয়র, হ্যারিস রউফ।

বাংলাদেশের প্লেয়িং ইলেভেন: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, তাস্কিন আমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

KKR vs LSG: আকাশের মুখ ভার, আজ ইডেনে কখন থেকে শুরু কেকেআর-লখনউ দ্বৈরথ?
আকাশের মুখ ভার, আজ ইডেনে কখন থেকে শুরু কেকেআর-লখনউ দ্বৈরথ?
IPL 2026: 'খেলা থাকলে, আগের রাতে ঘুম আসে না', ইডেন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সুজন মুখোপাধ্যায়
'খেলা থাকলে, আগের রাতে ঘুম আসে না', ইডেন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সুজন মুখোপাধ্যায়
IPL 2026: আদৌ মানুষ তো! গুজরাত টাইটান্স ক্রিকেটারের কাণ্ড দেখে অবাক সোশ্য়াল মিডিয়া
আদৌ মানুষ তো! গুজরাত টাইটান্স ক্রিকেটারের কাণ্ড দেখে অবাক সোশ্য়াল মিডিয়া
Babar-Virat: বিরাটের সঙ্গে তুলনা প্রসঙ্গে নিজের দেশের সাংবাদিকের প্রশ্নেই মেজাজ হারালেন বাবর
বিরাটের সঙ্গে তুলনা প্রসঙ্গে নিজের দেশের সাংবাদিকের প্রশ্নেই মেজাজ হারালেন বাবর
Advertisement

ভিডিও

Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Embed widget