এক্সপ্লোর

Mohammed Shami: শামিকে ভারতীয় দলে ফেরাও, অজয়-শিবসুন্দরদের দেখে স্লোগান, কী জবাব দিলেন জাতীয় নির্বাচক?

BCCI: কল্যাণীতে বাংলা বনাম জম্মু ও কাশ্মীর সেমিফাইনাল ম্যাচ দেখতে এসেছেন দুই জাতীয় নির্বাচক - অজয় রাত্রা ও শিবসুন্দর দাস।

সন্দীপ সরকার, কল্যাণী: তিনি যখন বল করছিলেন, মনে হচ্ছিল বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে নয়, যেন পারথে খেলা হচ্ছে। বাকিরা বল করার সময় অবশ্য বাইশ গজের অন্য চেহারা।

তিনি, মহম্মদ শামি। জাতীয় দলে দীর্ঘদিনের উপেক্ষার জবাব দিচ্ছেন বল হাতে। রঞ্জি ট্রফিতে ৭ ম্যাচে ৩৬ উইকেট। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে কেরিয়ারের সেরা বোলিংটা করলেন। ৯০ রানে ৮ উইকেট নিয়ে একাই ভাঙলেন জম্মু কাশ্মীরের প্রতিরোধ। প্রথম শ্রেণির কেরিয়ারে এর আগে তাঁর সেরা বোলিং ছিল ৭৯/৭। নিজের রেকর্ড নিজেই ছাপিয়ে গেলেন। একমাত্র তিনি বল করার সময়ই মনে হচ্ছিল, প্রত্যেক বলে উইকেট পেতে পারেন। ৩৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে কেরিয়ারের সেরা বোলিং করলেন শামি।

সোমবার তাঁর বোলিং পরিসংখ্যান ছিল ১৩-২-৬০-৩। মঙ্গলবার তাঁর ফিগার ৯.১-১-৩০-৫। প্রথম স্পেলে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় স্পেলে নিলেন ২ উইকেট। সব মিলিয়ে তাঁর বোলিং ফিগার ২২.১-৩-৯০-৮। বাংলার বাকি বোলাররা ৫৪ ওভার বল করে তুলেছেন ২ উইকেট!

শামির আগুনে বল দেখে উচ্ছ্বসিত কল্যাণীতে ম্যাচ দেখতে আসা শ'চারেক ক্রিকেটপ্রেমী। সেমিফাইনালে শামির পারফরম্যান্স দেখে জাতীয় দলে তাঁকে ফেরানোর দাবি উঠল। দাবি উঠল জোরালভাবে। আর সেই দাবি তোলা হল খোদ জাতীয় দলের নির্বাচকদের সামনে! সরাসরি শোনানো হল, 'শামি ভাইকে জাতীয় দলে ফেরাও।' কেউ বললেন, 'ভারতীয় দলে ফিরতে আর কী করতে হবে!'

তাঁর ফিটনেস নিয়ে নাকি সংশয় রয়েছে। যে কারণে ভারতীয় দলে তাঁকে নেওয়া হচ্ছে না। অন্য কেউ নয়, খোদ জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর সেই সংশয় প্রকাশ করেছিলেন। রঞ্জি ট্রফিতে নিজেকে নিংড়ে দিচ্ছেন শামি। অজিত আগরকরের উদ্দেশে মরশুমের শুরুতে বার্তাও দিয়েছিলেন। শামি বলেছিলেন, 'আমি ফিট কি না সেটা দেখার জন্য লোক রয়েছে। আমি বলতে যাব নাকি!'

পরে জাতীয় নির্বাচক রুদ্রপ্রতাপ সিংহ বাংলা বনাম গুজরাত ম্যাচের সময় ইডেনে এসে শামির সঙ্গে দীর্ঘ আলোচনা করে যান। মনে করা হয়েছিল, এবার হয়তো শিকে ছিঁড়বে। কিন্তু লাভ হয়নি। জাতীয় দলের দরজা খোলেনি।

কল্যাণীতে বাংলা বনাম জম্মু ও কাশ্মীর সেমিফাইনাল ম্যাচ দেখতে এসেছেন দুই জাতীয় নির্বাচক - অজয় রাত্রা ও শিবসুন্দর দাস। জম্মু ও কাশ্মীর ইনিংস শেষ হওয়ার পর তখন জাতীয় নির্বাচকেরা মাঠ প্রদক্ষিণ করছিলেন। কল্যাণীর জনতা তাঁদের সামনা সামনি দেখেই বলে উঠল, 'এবার শামিকে ভারতীয় দলে নিন। আর কত প্রমাণ করবে নিজেকে!'

জনতার সম্মিলিত দাবি শুনে কিছুটা থমকালেন দুই নির্বাচক। তারপর অজয় রাত্রা হাত জোড় করে ক্রিকেটপ্রেমীদের বললেন, 'প্রণাম।'

শামির ভাগ্যের চাকা কি ঘুরবে এবার?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

India vs England Live: ছন্দে স্যামসন, পাওয়ার প্লের ছয় ওভার শেষে অভিষেকের উইকেট হারিয়ে ৬৭ রান তুলে ফেলল ভারত
ছন্দে স্যামসন, পাওয়ার প্লের ছয় ওভার শেষে অভিষেকের উইকেট হারিয়ে ৬৭ রান তুলে ফেলল ভারত
India vs England: ওয়াংখেড়েতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, সেমিফাইনালে খেলছেন অভিষেক?
ওয়াংখেড়েতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, সেমিফাইনালে খেলছেন অভিষেক?
IND vs ENG: ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ইতিহাস গড়ার হাতছানি হার্দিক পাণ্ড্যর সামনে
ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ইতিহাস গড়ার হাতছানি হার্দিক পাণ্ড্যর সামনে
T20 World Cup 2026: 'সূর্যও আমার ছেলের মতই..', সমালোচকদের একহাত নিয়ে কী বললেন স্যামসনের বাবা
'সূর্যও আমার ছেলের মতই..', সমালোচকদের একহাত নিয়ে কী বললেন স্যামসনের বাবা
Advertisement

ভিডিও

GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget