এক্সপ্লোর

Ranji Trophy: ৫০ জনের দল! বিশ্লেষণ ছাপিয়ে অন্ধবিশ্বাসে আস্থা! বাংলার হারের ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য

Bengal Cricket Team: সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেই যে ভাল ক্রিকেট খেলা যায় না, ক্রিকেটারদের চাপমুক্ত রাখা যায় না, বাংলার সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল কবে বুঝবেন?

সন্দীপ সরকার, কলকাতা: মাঠে নামবে ১১ জন ক্রিকেটার। ম্যাচের দল করতে হবে ১৫ জনের। মরশুমের শুরুতে সব রাজ্যই ২৫ বা ৩০ জনের একটা সম্ভাব্য দল ঘোষণা করে। যাদের নিয়ে মরশুম শুরুর আগে থেকেই ঘষামাজা করা হয়। ট্রেনিং চলে। ফিটনেস ড্রিল শুরু হয়ে যায়।

গত বছরের জুলাই মাসে বাংলার যে সম্ভাব্য সিনিয়র দল ঘোষণা করা হয়েছিল, সেখানে রাখা হয়েছিল ৫০ জনের নাম! যা শুনে অনেকে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। বলাবলি শুরু হয়েছিল, সিনিয়র দলে খেলার মতো এত প্রতিভা রয়েছে বাংলায়? এও আলোচনা হয় যে, নির্বাচনের আগে সিএবি-তে কি সব ক্লাবকে খুশি করার কৌশল নেওয়া হয়েছে সম্ভাব্য তালিকায় সেই ক্লাবের ক্রিকেটার রেখে?

যদিও শেষ পর্যন্ত পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, অভিষেক পোড়েল চোট পাওয়ার পর বিকল্প উইকেটকিপার খুঁজে পাওয়া যাচ্ছিল না। শাকির হাবিব গাঁধীকে খেলানো হয়। যিনি উইকেটের পিছনে ধরেন পাঁচ বল, ফেলেন পাঁচটি!

রঞ্জি ট্রফিতে ফের এক হতাশার মরশুম। ঘরের মাঠে সেমিফাইনালে লজ্জাজনকভাবে হারতে হয়েছে জম্মু ও কাশ্মীরের কাছে! প্রথম ইনিংসে লিড নেওয়ার পরেও দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে গুটিয়ে গিয়েছিল বাংলা। ১২৬ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ জম্মু ও কাশ্মীরের। বাংলার ক্রিকেটারেরা যখন মুখ লুকোচ্ছেন, কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে বিজয়োৎসব চলছে আকিব নবি-আব্দুল সামাদদের। কোচ অজয় শর্মাকে কাঁধে তুলে ভিকট্রি প্যারেড চলছে। বাংলা ক্রিকেটের কঙ্কালসার চেহারাটা ফের বেআব্রু করে দিল জম্মু ও কাশ্মীর।

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল দায়িত্ব নেওয়ার পর থেকে চারবার রঞ্জি ট্রফি খেলে দুবার গ্রুপ থেকে বিদায় বাংলার। একবার সেমিফাইনাল, একবার ফাইনাল। সীমিত ওভারের ক্রিকেট হোক বা লাল বলের ফর্ম্যাট - ট্রফি শূন্য।

কী কারণে এই বিপর্যয়? হারের ময়নাতদন্তে বসে উঠে আসছে একাধিক কারণ। অনেক প্রশ্ন। কেন ৫০ জনের সম্ভাব্য দল গড়ে শুরুতেই একটা অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের পরিস্থিতি তৈরি করা হবে? কেন ৪১ বছরের অনুষ্টুপ মজুমদারকে এখনও টেনে নিয়ে যাওয়া হবে? ৯ ম্যাচের ১৩ ইনিংসে যিনি করেছেন ৩৯৩ রান। এক ইনিংসে ১৩৫ রান, বাকি ১২ ইনিংসে ২৫৮। বাংলার প্রাক্তন অধিনায়ক ও কোচ অশোক মলহোত্র পর্যন্ত বলছেন, 'কখন থামতে হবে, সেটা তো একজন ক্রিকেটারকে জানতে হবে।' সূরয সিন্ধু জয়সওয়ালের ভূমিকাটা ঠিক কী? কেন সুমন্ত গুপ্তকে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলালেও নামানো হচ্ছে আট নম্বরে?

বাংলা শিবির থেকেও নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন, প্রতিপক্ষের ক্রিকেটার ধরে ধরে বিশ্লেষণ করা নিয়ে নাকি অনীহা রয়েছে টিম ম্যানেজমেন্টের। এখন যেখানে অনেক দল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পর্যন্ত ব্যবহার করছে স্ট্র্য়াটেজি তৈরিতে, ভিডিও অ্যানালিস্ট চুলচেরা কাটাছেঁড়া করে প্রতিপক্ষের সেরা ব্যাটার বা বোলারের শক্তি-দুর্বলতা বার করে ফেলেন, সেখানে বাংলা শিবিরে নাকি প্রাধান্য় পায় ভোক্যাল টনিক ও নানা কুসংস্কার। সেটা 'চলো ভাই করে দেখাই' মার্কা স্লোগান হোক, মন্দিরে পুজো দেওয়া হোক, কিংবা দাড়ি না কাটা, ম্যাচের আগের দিন সন্ধ্যায় ড্রেসিংরুমে আসা এমন বিভিন্ন বিষয়।

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লর কাছে প্রতিপক্ষের কোনও নামী প্লেয়ারকে নিয়ে কী কৌশল জানতে চাইলেই বলে থাকেন, 'আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। নিজেদের নিয়ে ভাবছি।' যা শুনে স্তম্ভিত বাংলার শেষ রঞ্জি জয়ী কোচ সম্বরণ বন্দ্যোপাধ্যায়। বলছিলেন, 'বাংলা শিবিরের মানসিকতা পাল্টাতে হবে। আগে থেকে প্রস্তুতি নিতে হবে। প্রতিপক্ষ দেখে সেই অনুযায়ী দল তৈরি করতে হবে, কৌশল সাজাতে হবে। উইকেট দেখে একাদশ নির্বাচন করতে হবে। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা নিয়ে আরও ভাবতে হবে। শুধু নিজেদের নিয়ে ভেবে ম্যাচ খেলব, এই মানসিকতার আমূল পরিবর্তন দরকার। ক্রিকেট এখন অনেক এগিয়ে গিয়েছে।'

সাপ্লাই লাইন নিয়েও কি যথেষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছিল বাংলা দল বা সিএবি-র তরফে? সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে ভিশন ২০২০ বা ভিশন ২০২৮ প্রকল্প হয়েছে। কিন্তু বলার মতো প্লেয়ার উঠে আসেনি। অভিষেক পোড়েল চোট পেলে বিকল্প উইকেটকিপার কিংবা শাহবাজ আমেদ না খেললে পরিবর্ত স্পিনার খুঁজতে গাঁ উজাড় হওয়ার পরিস্থিতি তৈরি হয়।

কেন এত উদাসীনতা? কেন তৃণমূল স্তরে আরও জোর দেওয়া হবে না? কেন একটা শক্তিশালী রিজার্ভ বেঞ্চ তৈরি থাকবে না? প্রশ্ন অনেক। সদুত্তর দেওয়ার লোক নেই। থাকবেই বা কী করে? বাংলার কোচ যে ফতোয়া জারি করেছেন, ম্যাচের আগে বা ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না। এমনকী, দিনের সেরা পারফর্মারের মুখেও কুলুপ। যাবতীয় কথা বলবেন শুধু কোচ। যা শুনে পোড়খাওয়া অনেকে হতবাক। প্রশ্ন উঠছে, এটাকে কি আগলে রাখা বলে, নাকি এভাবে ফোকাস ধরে রাখা যায়? 

ঘরের মাঠে নিউজ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর টেস্ট সিরিজ হেরেছে ভারত। লজ্জার ইতিহাস তৈরি হয়েছে। কিন্তু ম্যাচের আগে বা ম্যাচ চলাকালীন দলের কোনও একজন আবশ্যিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেই যে ভাল ক্রিকেট খেলা যায় না, ক্রিকেটারদের চাপমুক্ত রাখা যায় না, বাংলার সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল কবে বুঝবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Gautam Gambhir: বিশ্বকাপ জিতে দুজনকে কৃতিত্ব দিলেন গম্ভীর! নাম শুনে অবাক অনেকে, ফাইনালে বিরল রেকর্ড
বিশ্বকাপ জিতে দুজনকে কৃতিত্ব দিলেন গম্ভীর! নাম শুনে অবাক অনেকে, ফাইনালে বিরল রেকর্ড
Suryakumar Yadav: বুমরা জাতীয় সম্পদ, এই প্রজন্মের সেরা, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বললেন ভারত অধিনায়ক
বুমরা জাতীয় সম্পদ, এই প্রজন্মের সেরা, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বললেন ভারত অধিনায়ক
Kohli On T20 World Cup: এই বিস্ফোরক ক্রিকেটের তুলনা হয় না...ভারতের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় দেখে উচ্ছ্বসিত কোহলি
এই বিস্ফোরক ক্রিকেটের তুলনা হয় না...ভারতের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় দেখে উচ্ছ্বসিত কোহলি
Sanju Samson: সচিনের মন্ত্রে বিশ্বজয়, টুর্নামেন্টের সেরা হয়ে মাস্টার ব্লাস্টারকে আবেগঘন ধন্যবাদ সঞ্জু স্যামসনের
সচিনের মন্ত্রে বিশ্বজয়, টুর্নামেন্টের সেরা হয়ে মাস্টার ব্লাস্টারকে আবেগঘন ধন্যবাদ সঞ্জু স্যামসনের
Advertisement

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs NZ Ahmedabad Final Live: শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Embed widget