এক্সপ্লোর

Ranji Trophy: সুদীপের ২৯৯, সেমিফাইনালের পথে বাংলা, প্রতিপক্ষ কোন দল? কোথায় হবে ম্যাচ?

Bengal vs Andhra Pradesh: অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলল বাংলা।

কল্যাণী: রঞ্জি ট্রফির (Ranji Trophy) শেষ চারে বাংলার টিকিট কার্যত কনফার্মড। কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে অন্ধ্র প্রদেশকে হারাতে মঙ্গলবার, ম্যাচের শেষ দিন বাংলার চাই আর ৭ উইকেট। 

অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলল বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্য়াকাডেমির মাঠে মঙ্গলবার ম্যাচের শেষ দিন জয় থেকে সাত উইকেট দূরে অভিমন্যু ঈশ্বরণের দল। অন্ধ্র এখনও পিছিয়ে ২৭০ রানে।

অন্ধ্র প্রদেশের প্রথম ইনিংসে তোলা ২৯৫ রানের জবাবে সোমবার বাংলার প্রথম ইনিংস ৬২৯ রানে শেষ হয়। সুদীপ কুমার ঘরামি মাত্র ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া করলেন। ৫৯৬ বল খেললেন, যা বাংলার ব্যাটারদের মধ্যে নয়া রেকর্ড। তিনি ৩১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ২৯৯ রান করে বোল্ড হন। শাকির হাবিব গাঁধী পাঁচ রানের জন্য শতরান পেলেন না। ৮টি চার ও একটি ছয়ের সাহায্যে ৯৫ রান করেন শাকির। ঘরামি ও গাঁধীর সপ্তম উইকেট জুটিতে ওঠে ২২১ রান। 

শেষ দিকে আগ্রাসী ব্যাটিং করে মহম্মদ শামি সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আকাশ দীপ ১২ রান করে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন মুকেশ কুমার। 

এরপর অন্ধ্র প্রদেশ চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে। অধিনায়ক রিকি ভুঁই ১৮ ও নীতীশ কুমার রেড্ডি ১ রানে অপরাজিত। আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল ও শাহবাজ আমেদ একটি করে উইকেট নিয়েছেন।

সেমিফাইনালে বাংলার প্রতিপক্ষ কে? জম্মু ও কাশ্মীর। যারা ইনদওরে মধ্য প্রদেশকে ৫৬ রানে হারিয়ে প্রথমবার রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছেছে। আকিব নবি দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন।

বাংলা বনাম জম্মু ও কাশ্মীর ম্যাচও হবে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। কারণ, গ্রুপ পর্বে বেশি পয়েন্ট থাকায় বাংলা হোম ম্যাচ খেলবে।

 

রঞ্জি ট্রফির অন্য কোয়ার্টার ফাইনালে কে এল রাহুলের সেঞ্চুরির সুবাদে শক্তিশালী মুম্বইকে ৪ উইকেটে হারিয়েছে কর্নাটক। সেমিফাইনালে তারা খেলবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। উত্তরাখণ্ড ইনিংস ও ৬ রানে হারিয়েছে ঝাড়খণ্ডকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

India vs England Live: দুরন্ত ক্যাচে ইংল্যান্ডের ৭৭ রানে পার্টনারশিপ ভাঙল, ১৭২ রানে পড়ল পঞ্চম উইকেট, লাইভ আপডেট
দুরন্ত ক্যাচে ইংল্যান্ডের ৭৭ রানে পার্টনারশিপ ভাঙল, ১৭২ রানে পড়ল পঞ্চম উইকেট, লাইভ আপডেট
IND vs ENG: টি-২০ বিশ্বকাপে ভাঙল ১৯ বছরের পুরনো রেকর্ড, স্যামসন-ঈশানের ব্যাটে নতুন কীর্তি
টি-২০ বিশ্বকাপে ভাঙল ১৯ বছরের পুরনো রেকর্ড, স্যামসন-ঈশানের ব্যাটে নতুন কীর্তি
IND vs ENG Innings Highlights: কোহলিকে স্পর্শ করলেন বিধ্বংসী স্যামসন, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে রেকর্ড রান তুলল ভারত
কোহলিকে স্পর্শ করলেন বিধ্বংসী স্যামসন, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে রেকর্ড রান তুলল ভারত
Abhishek Sharma: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেও ব্যর্থ অভিষেক, ফের অফস্পিনারের শিকার ভারতীয় ওপেনার
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেও ব্যর্থ অভিষেক, ফের অফস্পিনারের শিকার ভারতীয় ওপেনার
Advertisement

ভিডিও

GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget