এক্সপ্লোর

Ranji Trophy: সেমিফাইনালে সেঞ্চুরি করে বাংলাকে স্বস্তি দিলেন ঘরামি, জোড়া শতরানে দারুণ জায়গায় কর্নাটক

Ranji Semifinal: কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠ যে তাঁর কাছে হাতের তালুর মতো চেনা হয়ে গিয়েছে, সেমিফাইনালেও তা দেখিয়ে দিলেন সুদীপ কুমার ঘরামি। সেঞ্চুরি করে বাংলাকে টানলেন।

কল্য়াণী: রঞ্জি ট্রফির শুরুর দিকে রান পাচ্ছিলেন না। তবে হরিয়ানা ম্যাচের দ্বিতীয় ইনিংস থেকে ছন্দে ফেরেন। কোয়ার্টার ফাইনালে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ২৯৯ রানের ইনিংস খেলেছিলেন। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠ যে তাঁর কাছে হাতের তালুর মতো চেনা হয়ে গিয়েছে, সেমিফাইনালেও তা দেখিয়ে দিলেন সুদীপ কুমার ঘরামি। সেঞ্চুরি করে বাংলাকে টানলেন।

কল্যাণীর ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন জম্মু ও কাশ্মীরের অধিনায়ক পারশ ডোগরা। সকালের পিচে আকিব নবি সমৃদ্ধ জম্মু ও কাশ্মীরের পেস বোলিং আক্রমণ বাংলাকে সমস্যায় ফেলতে পারে, মনে করা হচ্ছিল। শুরুতেই সুনীল কুমার তুলে নেন সুদীপ চট্টোপাধ্যায়কে (০)।

এরপরই পাল্টা লড়াই সুদীপ ও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের। দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করেন দুজনে। নৈহাটির তরুণ শুরুতেই একবার আউট হয়েছিলেন। এলবিডব্লিউ হয়েছিলেন। তবে ডিআরএস নিয়ে প্রাণরক্ষা হয় তাঁর। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নট আউট ঘোষণা করেন তাঁকে। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

রঞ্জি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলার ওপেনার সুদীপ কুমার ঘরামি অপরাজিত ১৩৬ রানে। ২২৭ বলের ইনিংসে রয়েছে ১৯টি চার ও একটি ছয়। মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন অভিমন্যু। ৪৯ রান করে আকিব নবির বলে বোল্ড হন তিনি।

প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৭৯.৫ ওভারে ৫ উইকেটে ২৪৯ রান। দিনের শেষ ওভারের পঞ্চম বলে লেগ বিফোর হন শাহবাজ আমেদ। ডিআরএস নিয়েও রক্ষা পাননি তিনি। শাহবাজ করেন ৯১ বলে ৪২ রান। তিনি ও সুদীপ কুমার ঘরামি মিলে পঞ্চম উইকেট জুটিতে ৯৪ রান যোগ করেন। 

বাংলার প্রথম উইকেট পড়েছিল ৪ রানের মাথায়। সুদীপ চট্টোপাধ্যায় সাজঘরে ফেরেন শূন্য রানে। এরপর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ কুমার ঘরামি ৮৫ রানের পার্টনারশিপ গড়ে পরিস্থিতি সামলান। চারে নামানো হয়েছিল সূরয সিন্ধু জয়সওয়ালকে। তবে তিনি ব্যর্থ ব্যাট হাতে। নবির বলে কোনও রান না করে আউট হন। অনুষ্টুপ মজুমদার আউট হন ১৪ রানে। আকিব নবি ও সুনীল কুমার দুটি করে উইকেট নিয়েছেন।

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল দিনের খেলার শেষে বললেন, 'ভাল ব্যাটিং করেছে সুদীপ। তবে শেষ বলে শাহবাজের উইকেটটা না পড়লে আরও ভাল জায়গায় থাকতাম। কাল সারাদিন ব্যাট করাই লক্ষ্য আমাদের।'

রঞ্জি ট্রফির অন্য সেমিফাইনালে দারুণ জায়গায় কর্নাটক। উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম দিনের শেষে কর্নাটকের স্কোর ৩৫৫/২। ১৪১ রান করেছেন কে এল রাহুল। দেবদত্ত পাড়িক্কল ১৪৮ রানে অপরাজিত। করুণ নায়ার ৩৭ রানে ক্রিজে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

T20 World Cup: দুজনের মুখ দেখাদেখি নেই! ভারত বিশ্বকাপ জিততেই গম্ভীরের সঙ্গে খুনসুটি ধোনির, কী জবাব গৌতির?
দুজনের মুখ দেখাদেখি নেই! ভারত বিশ্বকাপ জিততেই গম্ভীরের সঙ্গে খুনসুটি ধোনির, কী জবাব গৌতির?
T20 World Cup: টি-২০ বিশ্বকাপের পরই বিরাট ঘোষণা, ধোনিদের বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচকে দেওয়া হল দায়িত্ব
টি-২০ বিশ্বকাপের পরই বিরাট ঘোষণা, ধোনিদের বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচকে দেওয়া হল দায়িত্ব
T20 World Cup 2026: ভারতীয় দলকে দেখে ঘৃণা হয়! সূর্যকুমারদের বেনজির আক্রমণ ভারতেরই বিশ্বকাপজয়ী ক্রিকেটারের
ভারতীয় দলকে দেখে ঘৃণা হয়! সূর্যকুমারদের বেনজির আক্রমণ ভারতেরই বিশ্বকাপজয়ী ক্রিকেটারের
West Indies Cricket Team: যুদ্ধের আঁচ কলকাতায়! কোচ ড্যারেন স্যামি ফিরলেও গোটা ওয়েস্ট ইন্ডিজ় দল এখনও আটকে শহরে
যুদ্ধের আঁচ কলকাতায়! কোচ ড্যারেন স্যামি ফিরলেও গোটা ওয়েস্ট ইন্ডিজ় দল এখনও আটকে শহরে
Advertisement

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Embed widget