এক্সপ্লোর

Sudip Kumar Gharami: ইতিহাসের মাত্র ১ রান আগে থামলেন সুদীপ, আউট ২৯৯-এ! মন ভাঙল বাংলার ক্রিকেটপ্রেমীদের

Ranji Trophy: বাংলার তৃতীয় ব্যাটার হিসাবে ট্রিপল সেঞ্চুরি করার সুযোগ ছিল সুদীপের সামনে। দেবাঙ্গ গাঁধী ও মনোজ তিওয়ারি ছাড়া রঞ্জি ট্রফিতে বাংলার আর কেউই ত্রিশতরান করেননি।

কলকাতা: ইতিহাস গড়লেন । আবার অল্পের জন্য ইতিহাসে নাম লেখানো থেকে বঞ্চিতও হলেন সুদীপ কুমার ঘরামি ।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে কার্যত একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন সুদীপ । নৈহাটির ক্রিকেটার কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে শেষ আটের ম্যাচে ২৯৯ রান করলেন । ক্রিকেটের ইতিহাসে তাঁরে আগে মাত্র দুজন ব্যাটার প্রথম শ্রেণির ম্যাচে ২৯৯ রানে আউট হয়েছেন । প্রথমজন, কিংবদন্তি মার্টিন ক্রো (Martin Crowe) । নিউজ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ১৯৯০-৯১ মরশুমে বেসিন রিজার্ভে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯৯ রানে আউট হন । যা ক্রিকেটের ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে । তবে সেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে । ঘরোয়া ক্রিকেটে এর আগে একবারই কোনও ব্যাটার ২৯৯ রানে আউট হয়েছেন । মাইক পাওয়েল । ২০০৬ সালে গ্ল্যামারগন বনাম গ্লস্টারশায়ার ম্যাচে ২৯৯ করে আউট হন তিনি ।

সুদীপ কুমার ঘরামিও ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র এক রান আগে থামলেন । শেখ রশিদের বল সামান্য নীচু হয়ে ভেঙে দিল সুদীপের স্টাম্প । ম্যাচের রং পাল্টে দিয়েও হতাশ ভঙ্গিতে ঘাড় নাড়তে নাড়তে মাঠ ছাড়লেন সুদীপ ।

বাংলার তৃতীয় ব্যাটার হিসাবে ট্রিপল সেঞ্চুরি করার সুযোগ ছিল সুদীপের সামনে । দেবাঙ্গ গাঁধী ও মনোজ তিওয়ারি ছাড়া রঞ্জি ট্রফিতে বাংলার আর কেউই ত্রিশতরান করেননি । অল্পের জন্য সেই তালিকায় নাম উঠল না সুদীপের । 

 

বাংলার ক্রিকেটপ্রেমীদের কারও কারও আক্ষেপ, কেন শেষ দিকে খুচরো রান নেওয়ার সুযোগ থাকলেও হাতছাড়া করলেন সুদীপ! উল্টোদিকে যেখানে মহম্মদ শামি ছিলেন । শামির ব্যাটের হাত ভাল । বড় শট রয়েছে হাতে । সোমবারও ৩৩ বলে ৫৩ রান করলেন । সেখানে বাউন্ডারি মেরে ট্রিপল সেঞ্চুরি করার পন্থা নিয়েছিলেন সুদীপ । 

যে বলটায় আউট হলেন, পিচে পড়ে কিছুটা নীচু হয়েছিল । ক্রিজে দীর্ঘক্ষণ সময় কাটিয়েও ব্যাট নামাতে পারলেন না সুদীপ । ৫৯৬ বলে ২৯৯ রান করলেন । ৩১টি চার ও ৬টি ছক্কায় সাজানো ইনিংস । রঞ্জি ট্রফিতে এত বল বাংলার কোনও ব্যাটার কোনওদিন খেলেননি ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs NZ Final: আমদাবাদে খেতাবি লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজ়িল্যান্ড, কী বলছে অতীত পরিসংখ্যান? কোন দল এগিয়ে?
আমদাবাদে খেতাবি লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজ়িল্যান্ড, কী বলছে অতীত পরিসংখ্যান? কোন দল এগিয়ে?
Sakshi Dhoni: বাম্প বলকে ক্যাচ ভেবে উচ্ছ্বাস সাক্ষীর! শান্ত করলেন ধোনি, ভাইরাল হল বিশ্বকাপ সেমিফাইনালের ভিডিও
বাম্প বলকে ক্যাচ ভেবে উচ্ছ্বাস সাক্ষীর! শান্ত করলেন ধোনি, ভাইরাল হল বিশ্বকাপ সেমিফাইনালের ভিডিও
T20 World Cup 2026: সেমিফাইনালে দুরন্ত পারফরম্যান্স, 'সর্বকালের সেরা' বুমরার প্রশংসায় সতীর্থ থেকে প্রতিপক্ষ সকলেই
সেমিফাইনালে দুরন্ত পারফরম্যান্স, 'সর্বকালের সেরা' বুমরার প্রশংসায় সতীর্থ থেকে প্রতিপক্ষ সকলেই
T20 World Cup 2026 : 'একটা সুপারপাওয়ার যা যে কোনও অধিনায়কের স্বপ্ন, অনেকটা জিন থাকার মতো', বুমরার প্রশংসায় ডু প্লেসিস
'একটা সুপারপাওয়ার যা যে কোনও অধিনায়কের স্বপ্ন, অনেকটা জিন থাকার মতো', বুমরার প্রশংসায় ডু প্লেসিস
Advertisement

ভিডিও

Senco Gold & Diamonds | মুখের গঠন অনুযায়ী গয়না! সেনকো গোল্ডের নতুন চমক 'Shape of You'
Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Embed widget