এক্সপ্লোর

Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

Pretoria Capitals: ফাইনালে উঠলেও অল্পের জন্য খেতাব হাতছাড়া করতে হয়। সানরাইজার্স ইস্টার্ন কেপের বিরুদ্ধে ম্য়াচ খেলতে নেমে হেরে যায় সৌরভের দল।

প্রিটোরিয়া: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূয়সি প্রশংসা শোনা গেল কেশব মহারাজের(Keshav Maharaj) গলায়। প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় SA20 লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ। অন্য়দিকে, কেশব মহারাজ এই দলেরই ক্যাপ্টেন। গত মরশুমে রানার্স আপ হয়েছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। সৌরভের কোচিংয়ে দল যে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে, তা উল্লেখ করেন কেশব। দলের মধ্য়ে এক সুন্দর পরিবেশ তৈরি করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক, এ কথাই বলেছেন প্রোটিয়া তারকা। 

মহারাজ বলেন, 'এই ধরণের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে, দলের মধ্য়ে পরিবেশটা গড়ে তুলতে হয়। দলের ভেতরে বন্ডিং থাকতে হয়। চারপাশে একটা খোলামেলা পরিবেশ তৈরি করতে পেরেছিল সৌরভ। ওঁর নিজের নেতৃত্বগুণ ক্ষমতা সম্পর্কে গোটা বিশ্ব জানে। ওঁ ঠিক সেই মনোভাবটাই দলের মধ্য়ে ছড়িয়ে দিতে চেয়েছিল। মাঠের বাইরেও সবাই একসঙ্গে সময় কাটাত, একসঙ্গে রাতের খাবার খেত এবং খেলা নিয়ে আলোচনা করত। এছাড়াও ওঁর উপস্থিতিতে দলের মধ্য়ে একটা বিশ্বাস জন্মেছিল। যাতে কঠিন পরিস্থিতির মধ্য়েও সব প্লেয়ারদের চাঙ্গা থাকতে সাহায্য় করেছিল।'

প্রিটোরিয়া ক্যাপিটালস গত মরশুমে টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিল। ফাইনালে উঠলেও অল্পের জন্য খেতাব হাতছাড়া করতে হয়। সানরাইজার্স ইস্টার্ন কেপের বিরুদ্ধে ম্য়াচ খেলতে নেমে হেরে যায় সৌরভের দল।

সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে সিএবি সভাপতি। কিছুদিন আগেই সিএবি-র এমার্জেন্ট জেনারেল মিটিংয়ে পরিস্থিতিত উত্তপ্ত হয়ে উঠেছিল। যুগ্মসচিব পদে কেন নির্বাচন হল না, তা সদস্য়দের জানাতে বুধবার যে জরুরি বৈঠক ডাকা হয়েছিল সিএবি-তে। ডেকেছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরোধী শিবিরের প্রশ্ন ছিল মূলত তিনটি। বয়স ৭০ বছর হয়ে গেলে, বা ক্রিকেট প্রশাসনে ৯ বছর কাটিয়ে ফেললে, কিংবা সরকারি পদে থাকলে কেউ সিএবি-র বৈঠকে প্রতিনিধিত্ব করতে পারবেন কি না। দাবি ছিল, সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিটির আইনে এই তিন মাপকাঠিতেই প্রতিনিধিত্ব বাতিল করার কথা বলা রয়েছে। যদিও সৌরভ শিবিরের পাল্টা বক্তব্য ছিল, লোঢা আইন শুধু পদাধিকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। ক্লাব, জেলা, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে নয়। এ নিয়েই বুধবার বিকেলের বৈঠকে আলোচনা চলছিল। বৈঠকে ক্রিকেট অ্য়াসোসিয়েশন অফ বেঙ্গলের ১৪৮ জন অনুমোদিত ভোটারের মধ্যে একশো জনেরও বেশি হাজির ছিলেন। বৈঠকে উপস্থিত অনেকের সঙ্গেই কথা বলে জানা গেল, প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও প্রাক্তন সচিব নরেশ ওঝার মধ্যে লোধা আইনে কারা যোগ্য, কারা অযোগ্য, তা নিয়ে যুক্তি-পাল্টা যুক্তির একটা পর্ব চলছিল। সেই সময় টালিগঞ্জ অগ্রগামী ক্লাবের প্রতিনিধি শুভঙ্কর ঘোষ দস্তিদার, ময়দানে যিনি অভিষেক-ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত, তিনি কিছু একটা বলতে যান। শোনা গেল, সেই সময়ই সিএবি-র ভাইস প্রেসিডেন্ট নীতীশরঞ্জন দত্ত টেবিল চাপড়ে প্রতিবাদ করেন। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
Advertisement

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget