এক্সপ্লোর

Sara Ali Khan At Eden: ঠাকুরদার সেঞ্চুরি ছিল যে মাঠে, সেই ইডেনে আসছেন সারা আলি খান, সঙ্গে আর কে?

Metro In Dino: শোনা গেল, রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে তাঁর বেহালার বীরেন রায় রোডের বাড়িতে যাবেন বলিউডের দুই তারকা। নৈশভোজ সারবেন সৌরভের সঙ্গেই।

সন্দীপ সরকার, কলকাতা: তাঁর ঠাকুরদা এই মাঠে খেলে গিয়েছেন। শুধু খেলে গিয়েছেন না, এই মাঠে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি রয়েছে। ১৯৬৫ সালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে ১৫৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন মনসুর আলি খান পটৌডি (Mansur Ali Khan Pataudi)। গোটা ক্রিকেট বিশ্ব যাঁকে টাইগার পটৌডি বলে কুর্নিশ করত। এক চোখেও যিনি অবিশ্বাস্য ব্যাটিং করে তাক লাগাতেন।

পটৌডির নাতনি সারা আলি খান বৃহস্পতিবার পা রাখতে চলেছেন ইডেনে। ক্রিকেটের নন্দনকাননে বেঙ্গল প্রো টি-২০ লিগের ম্যাচ দেখবেন সারা। তিনি একা নন, সঙ্গে থাকবেন বলিউডের নামী অভিনেতা আদিত্য রায় কপূর।

সারা বলিউডের উঠতি অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তাঁর আর এক পরিচয়, তিনি সেফ আলি খান ও অমৃতা সিংহের কন্যা। টাইগার পটৌডি ও শর্মিলা ঠাকুরের নাতনি। বলিউডের ইতিমধ্যেই নজর কেড়েছেন সারা। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত সিনেমা 'মেট্রো ইন দিনো'। সুপারহিট 'লাইফ ইন আ মেট্রো'র সিক্যুয়েল। সেই সিনেমায় জুটিতে দেখা যাবে সারা ও আদিত্যকে। সিনেমার প্রচারে বিভিন্ন শহরে ঘুরছেন সারা ও আদিত্য। বৃহস্পতিবার সেই উপলক্ষ্যেই আসছেন কলকাতায়।

আর পটৌডির নাতনি শহরে থাকবেন, অথচ ইডেনে আসবেন না, তা আবার হয় নাকি! সারাকে নিয়ে বিশেষ পরিকল্পনা সেরে ফেলেছে সিএবি ও বেঙ্গল প্রো টি-২০ লিগের অন্যতম দল মুর্শিদাবাদ কিংস। আইপিএলে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের আগে পারফর্ম করেছিলেন সারা। বৃহস্পতিবার আসছেন ক্রিকেটের নন্দনকাননে। যে মাঠে তাঁর ঠাকুরদা ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। ইডেন থেকেই সিনেমার প্রচার সারবেন সারা ও আদিত্য।

শোনা গেল, রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে তাঁর বেহালার বীরেন রায় রোডের বাড়িতে যাবেন বলিউডের দুই তারকা। নৈশভোজ সারবেন সৌরভের সঙ্গেই।

গোটা পরিকল্পনা নিয়ে উচ্ছ্বসিত সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় সিএবি-তে নিজের ঘরে বসে বলছিলেন, 'তারকা আকর্ষণ থাকলে টুর্নামেন্টের প্রতি মানুষের আগ্রহও বাড়বে। সেফ আমার অত্যন্ত পছন্দের অভিনেতা। তাঁর মেয়ে সারা ইডেনে আসছেন, ভীষণই খুশির খবর।'

সিএবি থেকে সারা ও আদিত্যকে সংবর্ধনা দেওয়ার কথাও ভাবা হয়েছে। ঠিক যেমন বুধবার শ্রাচী রাঢ় টাইগার্স বনাম হারবার ডায়মন্ডস ম্যাচের ফাঁকে রাঢ় টাইগার্সের মেন্টর সন্দীপ পাটিলকে সংবর্ধনা দেওয়া হল। কারণ, এদিন ছিল ২৫ জুন, ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৪২তম বর্ষপূর্তি। কপিল দেবের সেই দলের তারকা সন্দীপ পাটিলকে তাই সংবর্ধনা দিলেন স্নেহাশিস।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

IND vs NZ: 'চেনা গণ্ডির বাইরে বেরনো দরকার', নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে বড় বার্তা ভারতীয় কোচের
'চেনা গণ্ডির বাইরে বেরনো দরকার', নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে বড় বার্তা ভারতীয় কোচের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
IND vs NZ: ৩ পেসার, ১ বোলিং অলরাউন্ডার নিয়েই ওয়েলিংটনে গিলদের আক্রমণের ছক কষছে ল্যাথাম বাহিনী
৩ পেসার, ১ বোলিং অলরাউন্ডার নিয়েই ওয়েলিংটনে গিলদের আক্রমণের ছক কষছে ল্যাথাম বাহিনী
Bengal vs Jharkhand: মুকেশদের নিয়ন্ত্রিত বোলিং, অর্ধশতরান ঈশ্বরণের, মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে হারাল বাংলা
মুকেশদের নিয়ন্ত্রিত বোলিং, অর্ধশতরান ঈশ্বরণের, মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডকে হারাল বাংলা

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget