এক্সপ্লোর

Cricket News: আচমকা অবসর নিলেন প্রাক্তন অধিনায়ক, টি-২০ বিশ্বকাপের পরই বড় ঘোষণা

Sarfaraz Ahmed Retires: টি-২০ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ আমেদ ।

করাচি: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) শেষ হতেই বড় ঘোষণা। আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

টি-২০ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ আমেদ (Former Pakistan captain Sarfaraz Ahmed)। প্রায় ২ দশকের কেরিয়ারে যবনিকা পড়ল। পাকিস্তানের অনেক চড়াই-উতরাইয়ের সাক্ষী। সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের অন্যতম সাফল্যের কারিগর। তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। 

করাচিতে জন্ম সরফরাজের। ২০০৭ সালে জয়পুরে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সরফরাজের। পাকিস্তানের হয়ে খেলেছেন ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ান ডে ও ৬১টি টি-২০ ম্যাচ। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬১৬৪ রান। ৬টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরি রয়েছে উইকেটকিপার ব্যাটারের। উইকেটের পিছনে গ্লাভস হাতে ৩১৫ রান ও ৫৬টি স্টাম্পিং করেছেন সরফরাজ।

তিন ফর্ম্যাট মিলিয়ে একশোটি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ। যার মধ্যে রয়েছে ৫০টি ওয়ান ডে, ৩৭টি টি-২০ ও ১৩টি টেস্ট। তাঁর নেতৃত্বেই টি-২০ ক্রিকেটে এক নম্বরে উঠে এসেছিল পাকিস্তান। সরফরাজ অধিনায়ক থাকাকালীন টানা ১১টি টি-২০ সিরিজ জয়ের বিশ্বরেকর্ড গড়েছিল পাকিস্তান। 

 
 
তাঁর নেতৃত্বের সবচেয়ে সোনালি অধ্যায়, ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান। ৮ বছরের খরা কাটিয়ে আইসিসি ট্রফি জিতেছিল পাকিস্তান। তিনিই পাকিস্তানের একমাত্র অধিনায়ক যাঁর নেতৃত্বে সিনিয়র ও জুনিয়র পর্যায়ে আইসিসি খেতাব জিতেছে পাকিস্তান। তিনি অধিনায়ক হিসাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও জিতেছিলেন। ২০০৬ সালে শ্রীলঙ্কায়। সেই টুর্নামেন্টেও ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, ইমাম উল হক, ফাহিম আশরাফ, ফখর জামান ও শাদাব খানের মতো ক্রিকেটারের উত্থান তাঁর হাত ধরে।
 
 

একটি বিবৃতিতে সরফরাজ বলেছেন, 'পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সেরা সম্মান। অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ জেতা থেকে শুরু করে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, পাকিস্তানের জার্সিতে সবই বিশেষ মুহূর্ত। পাকিস্তানকে সব ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া আমার কাছে স্বপ্নপূরণের মতো। সব সময় ভয়ডরহীন ক্রিকেট খেলার আর সংঘবদ্ধ দল তৈরি করার চেষ্টা করেছি। আমার নেতৃত্বে বাবর আজম, শাহিন আফ্রিদি, হাসান আলির মতো ক্রিকেটারদের বেড়ে উঠতে দেখাটা গৌরবের। আমি খেলার সঙ্গেই যুক্ত থাকতে চাই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

KKR vs CSK Live Score: চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের, পয়েন্ট টেবিলের তলানিতেই রাহানেরা
চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের, পয়েন্ট টেবিলের তলানিতেই রাহানেরা
Praful Hinge: ছেলের সাফল্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, টিভির সামনে আনন্দে নাচ শুরু বাবা, মায়ের
ছেলের সাফল্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, টিভির সামনে আনন্দে নাচ শুরু বাবা, মায়ের
KKR vs CSK: সিএসকের বিরুদ্ধে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন নাইট প্লেয়াররা?
সিএসকের বিরুদ্ধে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন নাইট প্লেয়াররা?
Shane Warne: ওয়ার্নের মৃত্যুর ৪ বছর পর বিস্ফোরক মন্তব্য তাঁর ছেলের, মৃত্যুর জন্য দায়ী করলেন..
ওয়ার্নের মৃত্যুর ৪ বছর পর বিস্ফোরক মন্তব্য তাঁর ছেলের, মৃত্যুর জন্য দায়ী করলেন..
Advertisement

ভিডিও

West Bengal Assembly Election 2026: বাজছে ভোটের বাদ্যি, নির্বাচনের আগে জনতার মনের কথা শুনে গান ধরলেন সপ্তর্ষি মৌলিক
Poila Boishakh 2026: কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ - নববর্ষে পুজো দেওয়ার লম্বা লাইন
ABP Ananda Creators Confluence | দর্শকদের সঙ্গে কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্ক কেমন?
ABP Ananda Creators Confluence | আজকের দ্রুতগতির জীবনে  মানুষ কি সংক্ষিপ্ত কনটেন্টকেই বেশি গুরুত্ব দিচ্ছেন?
Kolkata News: বাংলা বর্ষবরণে সাউথ সিটি কর্তৃপক্ষর উদ্যোগে আয়োজিত হল 'নতুনের শুরুতে' অনুষ্ঠান
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Thursday Astrology : চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
চিরকাল মনে থাকবে এমন দিন কাল, আর্থিক লাভের পাশাপাশি সম্মানও বাড়বে এই রাশির; বড় সাফল্য
Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না': শুভেন্দু অধিকারী
KKR: টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
টানা ম্যাচ হেরে চরম সিদ্ধান্ত নিতে চলেছে শাহরুখের দল? বড় ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহানে
Poila Boisakh: আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
আজ বাঙালির সাধের 'পয়লা বৈশাখ', পেটপুজো-হালখাতায় জমজমাট উদযাপন
Raghav Chadha News: রাঘব চাড্ডাকে Z+ নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের মন্ত্রক, পঞ্জাবের AAP সরকার হাত তুলে নিতেই সিদ্ধান্ত, BJP-তে যাওয়া কি পাকা?
রাঘব চাড্ডাকে Z+ নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের মন্ত্রক, পঞ্জাবের AAP সরকার হাত তুলে নিতেই সিদ্ধান্ত, BJP-তে যাওয়া কি পাকা?
Cameron Green: 'মেনে নাও ভুল হয়েছিল', গ্রিনকে নিয়ে বোমা ফাটালেন সহবাগ, কেকেআরকে দিলেন সাহসী পরামর্শ
'মেনে নাও ভুল হয়েছিল', গ্রিনকে নিয়ে বোমা ফাটালেন সহবাগ, কেকেআরকে দিলেন সাহসী পরামর্শ
Bohurupi 2 Shooting: শ্যুটিং শুরু হল 'বহুরূপী ২'-এর, এবার দুর্গাপুজোয় ফের মুখোমুখি দেব-শিবপ্রসাদ!
শ্যুটিং শুরু হল 'বহুরূপী ২'-এর, এবার দুর্গাপুজোয় ফের মুখোমুখি দেব-শিবপ্রসাদ!
PNB Customers Alert : পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
পাকাপাকি বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ! এই গ্রাহকদের সতর্কবার্তা PNB-র
Embed widget