এক্সপ্লোর

Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন

Bangladesh: শাকিবের পরিকল্পনা ছিল যে, তিনি বাংলাদেশে ফিরে আদালতে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের বিরুদ্ধে আইনি পথেই মোকাবিলা করবেন।

ঢাকা: তিনি নিজে দেশে ফিরতে চান। দেশের জার্সিতে টেস্ট ম্যাচ খেলে ক্রিকেটকে বিদায় জানাতে চান। যদিও শাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে নতুন করে সঙ্কট তৈরি হল। বাংলাদেশ জানিয়ে দিল, শাকিব আল হাসানের দেশে ফেরার কোনও সম্ভাবনা নেই। বিশেষ করে 'পলাতক' প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বিবৃতির পর। যেখানে শেখ হাসিনা জানিয়েছেন, তাঁর দেশে ফেরার পথে যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন, দেশে তিনি ফিরবেনই। যে বিবৃতি নিয়ে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে বাংলাদেশে।

নয়াদিল্লিতে হাসিনার সেই কনফারেন্সে কিংবদন্তি ক্রিকেটার শাকিব আল হাসান টেলিফোনে যোগ দিয়েছিলেন বলেই খবর। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসিনা। বুধবারের সেই সাংবাদিক বৈঠকই ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর হাসিনার প্রথম সংবাদমাধ্যমের উদ্দেশে কিছু বলা।

বাংলাদেশের যুব দফতর ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, শাকিবকে নিয়ে বর্তমান সরকার অনেক খোলামেলা মনোভাব নিয়েই এগোচ্ছিল। হাসিনার দল আওয়ামি লিগের টিকিটে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন শাকিব। তার পরেও তাঁকে নিয়ে কট্টর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে হাসিনার কনফারেন্সে টেলিফোনে যোগ দিয়ে নতুন করে বিপাকে শাকিব।

শাকিব আপাতত শ্রীলঙ্কায় আছেন। ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের মৃত্যু নিয়ে তদন্ত হচ্ছে। শাকিবের নামেও রয়েছে খুনের মামলা। আমিনুল হক বলেছেন, 'আমরা যথেষ্ট নমনীয়তা নিয়ে, সহনশীলতা দেখিয়ে গোটা বিষয়টা দেখছিলাম। তবে এই ঘটনার পর আর সেভাবে দেখার কোনও সম্ভাবনা নেই। যে স্বৈরাচারীর সঙ্গ নিয়েছে, তার দেশে ফেরার কোনও সুযোগ নেই।'

৩৯ বছরের শাকিব বাংলাদেশের ইতিহাসে সফলতম ক্রিকেটার। গোটা বিশ্বক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে খেলেছেন ৫টি বিশ্বকাপ। চারশোর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শাকিব।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নিজের অবসরের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শাকিব। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের পর। পরে যদিও তিনি জানান যে, অবসর নেওয়ার আগে একটি গোটা সিরিজ খেলতে চান। এবং সেটা দেশের মাটিতে। জানুয়ারি মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় যে, তিনি আরও খেলতে পারেন। যদিও বুধবার হাসিনার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেওয়ার পর থেকে পরিস্থিতি আমূল বদলে যায়। বাংলাদেশে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। শাকিব নিজে ঘনিষ্ঠ বৃত্তে জানান যে, পেট্রোল বোম দিয়ে হামলা হয়েছে তাঁর বাড়িতে।

শাকিবের পরিকল্পনা ছিল যে, তিনি বাংলাদেশে ফিরে আদালতে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের বিরুদ্ধে আইনি পথেই মোকাবিলা করবেন। ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপে তিনি বাংলাদেশের হয়ে খেলতেও চেয়েছিলেন। কিন্তু সেই পরিকল্পনা জোরাল ধাক্কা খেল।

আরও পড়ুন: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

CAB AGM: ফের চিঠির ঝড়ে অস্বস্তিতে সিএবি, তৈরি হতে পারে অচলাবস্থা, ১০ প্রশ্নে তোলপাড় ময়দান
ফের চিঠির ঝড়ে অস্বস্তিতে সিএবি, তৈরি হতে পারে অচলাবস্থা, ১০ প্রশ্নে তোলপাড় ময়দান
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
AFG vs IND: আফগানদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝোড়ো ইনিংসে সর্বকালীন ইতিহাস গড়লেন অভিষেক শর্মা
আফগানদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝোড়ো ইনিংসে সর্বকালীন ইতিহাস গড়লেন অভিষেক শর্মা
Advertisement

ভিডিও

NCPI: NCPI-প্ল্যান 'ফাঁস'! সাংসদ জগদীশ বসুনিয়ার বিস্ফোরক দাবি ঘিরে রাজ্য-রাজনীতিতে শোরগোল!
NCPI: সাংসদ-পদ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির আগে তৃণমূলত্যাগী NCPI সাংসদের দাবি ঘিরে তোলপাড়
Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget