এক্সপ্লোর

Shoaib Akhtar: ভারতের কাছে পাকিস্তানের হারের পর নকভিকে তুলোধনা, কয়েক ঘণ্টার মধ্যে বয়ান বদলালেন শোয়েব আখতার

Shoaib Akhtar on Mohsin Naqvi: শোয়েব আখতার দাবি করেছিলেন একটা লোক যিনি কিছুই জানেন না তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান।

ইসালামাবাদ: সপ্তাহান্তে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনা, উন্মাদনা ছিল। তবে গোটাটাই মাঠের বাইরেই সীমিত থেকে যায়। মাঠে পাকিস্তান দল তেমন লড়াইই করতে পারেনি। ৬১ রানের বিরাট ব্যবধানে হারতে হয় পড়শি দেশকে। এরপরেই ওয়াঘার ওপারে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। শোয়েব আখতার (Shoaib Akhtar) ABP News-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট প্রধান মহসিন নকভিকে (Mohsin Naqvi) নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন। তবে নিজের মন্তব্য থেকে পিছু হটলেন শোয়েব।

ওই সাক্ষাৎকারে প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলারকে বলতে শোনা যায়, 'একটা লোক যিনি কিছুই জানেন না তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (মহসিন নকভি) । আপনি কী করবেন ? কীভাবে দল চলবে ? আপনি এমন একজন খেলোয়াড়কে (বাবর আজম) সুপারস্টার বানিয়েছেন যিনি আপনাকে একটা খেলাও জেতাতে পারেন না। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হল, অযোগ্য লোকদের একটি নির্দিষ্ট কাজ দেওয়া।' এই মন্তব্য শুনে, পড়ে সবাই মনে করবেন যে এটি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিকে উদ্দেশ করেই বলেছেন। তবে শোয়েবের দাবি তিনি মহসিনকে নিয়ে কিছুই বলেননি।

পরবর্তীতে পাকিস্তানের ARY News বলে এক চ্যানেলে শোয়েব নিজের মন্তব্যের ব্যাখা দিয়ে জানান, 'আমি অশিক্ষিত এবং অযোগ্য শব্দগুলি যে ব্যবহার করেছি, ওগুলো মহসিন নকভি ভাইকে উদ্দেশ করে ছিল না। মনে হয়েছিল আমি ওঁকে নিয়ে ওই কথাগুলো বলেছি। আমি অযোগ্য শব্দটা গোটা বিষয় আরও বড় পরিপ্রেক্ষিতে ব্যবহার  করেছি। বলেছিলাম যে এমন মানুষজন থাকলে যে কোনও সংস্থা ধ্বংস হয়ে যাবে। আমি মহসিন নকভির উদ্দেশে এমনটা বলিনি, বলেছিলাম আন্তর্জাতিক ক্রিকেট যে শীর্ষ ব্যক্তি চালাচ্ছেন তাঁর জন্য।' 

 শোয়েবের পাল্টা দাবি মহসিন নকভি বরং ভাল লোক এবং তিনি পাকিস্তান ক্রিকেটের উন্নতিই করতে চান। 'আমি তো ওই শোয়েই বলেছিলাম যে মহসিন নকভির বিষয়ে আমাদের খারাপ কথা বলা উচিত নয়। ওঁ ভাল লোক। ওঁ পাকিস্তানি ক্রিকেটকে সাহায্য করতে চান, তবে ওঁকে সঠিক পরামর্শ দেওয়া হয় না।' দাবি শোয়েবের।

ভারতের বিরুদ্ধে হারের পর পাকিস্তান গ্রুপে তিন নম্বরে নেমে গিয়েছে। নেট রান রেটে পাকিস্তান আপাতত যুক্তরাষ্ট্রের পরে। এদিকে সুপার এইটে গ্রুপের প্রথম দুই দলই যাবে। তাই নামিবিয়ার বিরুদ্ধে কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্য়াচটা পাকিস্তানের জন্য মরণ-বাঁচন ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচে পাকিস্তান জিততে পারে কি না, এবার সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Gautam Gambhir: টি-২০ বিশ্বকাপ জিতেই পরের লক্ষ্যের কথা শুনিয়ে দিলেন গুরু গম্ভীর, পাখির চোখ ২০২৭
টি-২০ বিশ্বকাপ জিতেই পরের লক্ষ্যের কথা শুনিয়ে দিলেন গুরু গম্ভীর, পাখির চোখ ২০২৭
Sanju Samson: ভারতকে চ্যাম্পিয়ন করে স্ত্রীকে কৃতিত্ব দিলেন স্যামসন, বাড়ি ফিরে কী বললেন টুর্নামেন্টের নায়ক?
ভারতকে চ্যাম্পিয়ন করে স্ত্রীকে কৃতিত্ব দিলেন স্যামসন, বাড়ি ফিরে কী বললেন টুর্নামেন্টের নায়ক?
T20 World Cup: অবশেষে 'বন্দিদশা' থেকে মুক্তি! ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা কবে ফিরছেন দেশে?
অবশেষে 'বন্দিদশা' থেকে মুক্তি! ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা কবে ফিরছেন দেশে?
Ishan Kishan: বোন-ভগ্নিপতির মর্মান্তিক পরিণতি, তারপরেও মাঠে নেমে দেশের দায়িত্ব পালন! মন জিতলেন ঈশান
বোন-ভগ্নিপতির মর্মান্তিক পরিণতি, তারপরেও মাঠে নেমে দেশের দায়িত্ব পালন! মন জিতলেন ঈশান
Advertisement

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Embed widget