এক্সপ্লোর

IND vs AFG Test: গিল, রাহুলের অনবদ্য সেঞ্চুরি, অর্ধশতরান হাঁকালেন পন্থ, সাইও, বিরাট রান তুলে ইনিংস ঘোষণা করল ভারত

India vs Afghanistan: গত রাতের স্কোরের সঙ্গে এদিন আরও ১৯৬ রান যোগ করে ভারতীয় দল।

মুল্লানপুর: টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে রানের পাহাড়ে ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) একমাত্র টেস্টের প্রথম ইনিংসে অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) এবং সহ-অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul) শতরানের পাশাপাশি তিন বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শন, ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দরের অর্ধশতরানে ভর করে আট উইকেটে ৫৬৪ রান তুলে ইনিংস ঘোষণা করল টিম ইন্ডিয়া। 

ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ওপেনার কেএল রাহুল ১০০ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন সাই সুদর্শন। দুইজনে মিলে ১৩৯ রান যোগ করেন। সুদর্শন বেশ দ্রুত গতিতেই রান তুললেও শতরানের গণ্ডি পার করার আগেই ৮১ রানে আউট হন। রাহুল সেঞ্চুরি পূরণ করে সাজঘরে ফেরেন। এরপরে ইনিংসের দায়ভার নিজেদের কাঁধে তুলে নেন শুভমন গিল ও পন্থ। দুইজনে মিলে ইনিংস এগিয়ে নিয়ে যান। দিনের শেষে গিলও নিজের শতরান পূরণ করে ফেলেন এবং ঋষভ পন্থ অর্ধশতরান হাঁকান। ভারত তিন উইকেটের বিনিময়ে ৩৬৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে। 

এরপরে ইনিংসের দ্বিতীয় দিনে শুরুতেই জীবনদান পান পন্থ ও গিল উভয়ই, তাও আবার আজমাতুল্লা ওমরজ়াইয়ের পরপর বলে। আজমাতুল্লার বল গিলের প্যাডে লাগে, আবার পরের বলেই পন্থ খোঁচা দেন যা আফগান কিপার তালুবন্দি করেন। তবে দুই ক্ষেত্রেই আম্পায়ার আউট দেননি এবং আফগানিস্তানও এক রিভিউ হাতে থাকলেও, তা রিভিউ করার সিদ্ধান্ত নেয়নি। ফলে দুই ব্যাটারই জীবনদান পান। 

তবে গত রানের স্কোরকার্ডে গিল ও পন্থ একত্রে খুব বেশি রান যোগ করতে পারেননি। দিনের শুরুতে ৪৮ রান যোগ করার পরে অবশেষে সেই পার্টনারশিপ ভাঙে। গিলকে ১২৬ রানে আউট করে ইনিংসে নিজের তৃতীয় সাফল্য পান মহম্মদ সেলিম। খানিকটা সময় পরে পরপর ওভারেই ১৯ রানে আউট হন জুরেল এবং শতরান হাতছাড়া করে ৮১ রানে সাজঘরে ফেরেন পন্থ। তাঁরা আউট হওয়ার মানব সুথার এবং ওয়াশিংটন সুন্দর অর্ধশতরানের পার্টনারশিপে ইনিংস এঘিয়ে নিয়ে যান, ভারতকে ৫০০ রানের গণ্ডিও পার করান। সুথার নিজের অভিষেক টেস্ট ইনিংসে ২৮ রানে আউট হলেও সুন্দর টিকে ছিলেন।

অপরপ্রান্ত থেকে ব্যাট চালিয়ে ২২ রানের ছোট্ট তবে বেশ মজাদার ইনিংস খেলেন মহম্মদ সিরাজ। সুন্দরও দেখতে দেখতে নিজের টেস্ট কেরিয়ারের ষষ্ঠ অর্ধশতরান পূরণ করে ফেলেন, ভারতও ৫৫০ রানের গণ্ডি পার করে ফেলে। এরপরেই শুভমন গিল ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget