এক্সপ্লোর

Sourav Ganguly Biopic: বিশ্বকাপের মাঝেই মুম্বইয়ে সৌরভ, কার সঙ্গে বৈঠক? কী চমক অপেক্ষা করে রয়েছে?

Sourav Ganguly Rajkumar Rao: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। সৌরভের বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে রাজকুমারকেই।

সন্দীপ সরকার, কলকাতা: টি-২০ বিশ্বকাপকে (T20 World Cup 2026) কেন্দ্র করে দেশজুড়ে ক্রিকেট রোমাঞ্চ মধ্যগগনে। সুপার এইট পর্ব চলছে। ইংল্যান্ড সুপার এইট থেকে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। বাকি তিনটি জায়গার জন্য লড়াই চলছে। ভারতও সেই লড়াইয়ে রয়েছে। সুপার এইটেরক প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়ে কিছুটা চাপে ভারত (Indian Cricket Team)। বাকি দুই ম্যাচ জিততেই হবে সূর্যকুমার যাদবদের। যার মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ ১ মার্চ, ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। সেদিন ভারতের সামনে টি-২০ ফর্ম্যাটে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়। সেই ম্যাচ ঘিরে সিএবি-তে সাজ সাজ রব।

সেই ব্যস্ততার ফাঁকেই আচমকা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) হাজির দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে! সেখানে নীরবেই এক অতি জরুরি বৈঠক সেরে ফেললেন কিংবদন্তি ক্রিকেটার! যেখানে টেবিলের এক প্রান্তে বসেছিলেন সৌরভ। অন্য প্রান্তে?

রাজকুমার রাও। বলিউডের জনপ্রিয় অভিনেতা। কাই পো চে, ট্র্যাপড, গ্যাংস অফ ওয়াসেপুরের মতো একের পর হিন্দি ছবি, ওয়েব সিরিজে যাঁর অভিনয় দর্শকদের মন জিতে নিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। সৌরভের বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে রাজকুমারকেই। টি-২০ বিশ্বকাপের মাঝে মুম্বইয়ে দুই তারকা বৈঠক করলেন। সৌরভ-রাজকুমার বায়োপিক সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে এই প্রথম আলোচনা করলেন।

মুম্বইয়ে গুরুত্বপূর্ণ সেই বৈঠকে হাজির ছিলেন বায়োপিকের প্রযোজক লাভরঞ্জন ফিল্মসের কর্নধার, ছবির পরিচালকরা। সঙ্গে ছিলেন সঞ্জয় দাস। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় সৌরভের বাল্যবন্ধু। এক সময় সচিন তেন্ডুলকর, সৌরভের সঙ্গে ক্রিকেট খেলেছেন। পরবর্তী সময়ে ক্রিকেট প্রশাসনে আসেন। এখন সিএবি-র কোষাধ্যক্ষ তিনি। পাশাপাশি, সৌরভেরও যে বায়োপিক হওয়া উচিত, সেটা প্রথম সঞ্জয়ই ভেবেছিলেন। সৌরভকে রাজি করানো থেকে শুরু করে ছবি নির্মাতা খোঁজা, নাম ভূমিকায় কে থাকবে চূড়ান্ত করা, সবেতেই প্রধান ভূমিকা সঞ্জয়ের। মুম্বইয়ের বৈঠকে তিনিও ছিলেন।

মুম্বই থেকেই সঞ্জয় মোবাইল ফোনে এবিপি লাইভ বাংলাকে বললেন, 'টি-২০ বিশ্বকাপের মাঝেই সৌরভ ও রাজকুমার মুম্বইয়ে বসেছিল। ওদের প্রথম বৈঠক। বায়োপিকের ব্যাপারে আলোচনা হয়েছে, এটুকু বলতে পারি।' যোগ করলেন, 'সামনে ১ মার্চ ইডেনে বড় ম্যাচ রয়েছে। সুপার এইটে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ। সেই ম্যাচ আয়োজনের প্রবল ব্যস্ততা রয়েছে। ১ মার্চের ম্যাচটা আগে হোক। তারপর বায়োপিক নিয়ে বিস্তারিত বলব।'

কবে হবে বায়োপিকের শুভ মহরৎ? সৌরভের ভক্ত-অনুরাগীরা এখন থেকেই অপেক্ষা শুরু করে দিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suryakumar Yadav: আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
Litton Das: চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
Sourav On Gambhir: আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
BAN vs PAK: বাংলাদেশের অধিনায়কের মতো কাজ নয়, তরুণ প্রজন্মকে সাবধান করলেন ভারতীয় ক্রিকেটার, আগুন জ্বলছে
বাংলাদেশের অধিনায়কের মতো কাজ নয়, তরুণ প্রজন্মকে সাবধান করলেন ভারতীয় ক্রিকেটার, আগুন জ্বলছে
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Embed widget